Help The Children Foundation

Help The Children Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Help The Children Foundation, Charitable organisation, Dhaka.

হেলপ দ্যা চিলড্রেন ফাউন্ডেশন এর পক্ষ থেকে সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
15/12/2025

হেলপ দ্যা চিলড্রেন ফাউন্ডেশন এর পক্ষ থেকে সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

01/12/2025

কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কালোয়া গ্রামের দরিদ্র পরিবারের ৪ বছর ১০ মাস বয়সী আফসানা খাতুন জন্মগতভাবে হার্টে ছিদ্র নিয়ে জন্মেছিল। বেশ কিছুদিন আগে হঠাৎ তার হাত-পায়ের আঙ্গুল নীল হয়ে আসতে দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন বাবা-মা। চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে জানতে পারেন—আফসানাকে বাঁচাতে জরুরি ভিত্তিতে করতে হবে হার্টের অপারেশন কারণ তার হার্টে ছিদ্র আছে।
অপারেশন এর অর্থ জোগাতে অসহায় হয়ে পড়েছিলেন তার বাবা আনারুল ইসলাম। ঠিক সেই সময় পাশে দাঁড়ায় হেলপ দ্য চিলড্রেন ফাউন্ডেশন। আফসানার অপারেশনের জন্য আমরা মোট ১,৩৫,০০০ টাকা সহায়তা করতে পেরেছি।
আলহামদুলিল্লাহ, সফল অপারেশনের পর আফসানা এখন সম্পূর্ণ সুস্থ।

২০০৯ সাল থেকে হেল্প দ্য চিলড্রেন ফাউন্ডেশন দরিদ্র শিশুদের হার্টের অপারেশন, ব্লাড ক্যান্সারের চিকিৎসা ও বিভিন্ন চিকিৎসা সহায়তা দিয়ে আসছে।
আফসানার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়ার অনুরোধ রইল।

এবার SSC পরিক্ষায় আমাদের ৯ জন বাচ্চা অংশগ্রহণ করেছিল। এই ৯ জনের মধ্যে ৩ জন A গ্রেড, ৩ জন A -, এবং ৩ জন কৃতকার্য হতে পারে...
15/07/2025

এবার SSC পরিক্ষায় আমাদের ৯ জন বাচ্চা অংশগ্রহণ করেছিল।
এই ৯ জনের মধ্যে ৩ জন A গ্রেড, ৩ জন A -, এবং ৩ জন কৃতকার্য হতে পারেনি।
২০১৫ সালের জানুয়ারী মাসে আমাদের স্কুলের বাসাবো ক্যাম্পাসে ১ম ব্যাচে ২৬ জনকে রাস্তা থেকে বস্তি থেকে এবং নিম্ন আয়ের পরিবার থেকে ধরে এনে ১ম শ্রেণীতে ভর্তি করেছিলাম। সে ২৬ জনের মধ্যে এই ৯ জন এইবার SSC পরিক্ষায় অংশগ্রহণ করেছিল।
রেজাল্ট প্রদানের দিন কিছু শুকনা বাজার নিয়ে প্রথমে গিয়েছিলাম যারা কৃতকার্য হতে পারেনি তাদের বাসায় এবং শিক্ষার্থীর ও অভিভাবকদেরকে আশ্বস্ত করলাম আবারও চেষ্টা করতে হবে এবং আমরা তোমাদের পাশে আছি।
এরপরে যারা কৃতকার্য হয়েছে তাদের বাসায় গিয়েছিলাম মিষ্টি আর ফুল নিয়ে, এবং তাদেরকে অনুপ্রাণিত করে বললাম যেতে হবে আরো অনেকটা দূর আমরা তোমাদের পাশে আগের মতোই থাকবো ইনশাআল্লাহ।
আমরা স্বপ্ন দেখি ওরা একদিন ওদের পরিবারে পরিবর্তন আনার পাশাপাশি পরিবর্তন আনবে আমাদের দেশেরও।

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি জীবন। হেলপ দ্যা চিলড্রেন ফাউন্ডেশন  এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভে...
06/06/2025

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি জীবন। হেলপ দ্যা চিলড্রেন ফাউন্ডেশন এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ❤

শুভ নববর্ষ ১৪৩২! আসুন, সবাই মিলে গড়ি ভালোবাসা, সহানুভূতি আর উন্নয়নের এক নতুন বছর।
13/04/2025

শুভ নববর্ষ ১৪৩২! আসুন, সবাই মিলে গড়ি ভালোবাসা, সহানুভূতি আর উন্নয়নের এক নতুন বছর।

রমজানের চাঁদ আমাদের মনে করিয়ে দেয় যে সময়টি পবিত্রতার, ইবাদাতের এবং আল্লাহ নৈকট্য লাভের। হেল্প দ্যা চিলড্রেন ফাউন্ডেশন এর...
01/03/2025

রমজানের চাঁদ আমাদের মনে করিয়ে দেয় যে সময়টি পবিত্রতার, ইবাদাতের এবং আল্লাহ নৈকট্য লাভের। হেল্প দ্যা চিলড্রেন ফাউন্ডেশন এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।

Address

Dhaka
1214

Website

Alerts

Be the first to know and let us send you an email when Help The Children Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share