Cameraman Association of Bangladesh

Cameraman Association of Bangladesh Cameraman Association Of Bangladesh. It is an organization of freelance cameraman in Bangladesh.

There is a constitution and the organization is governed according to that constitution.

08/11/2025
ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৫:টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্রাব) আয়োজিত TRAB Excellent Award 2025-এ সেরা ...
20/09/2025

ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৫:
টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্রাব) আয়োজিত TRAB Excellent Award 2025-এ সেরা স্বীকৃতি অর্জন করলো নাটক “উত্তরাধিকার”।
এই আয়োজনে শ্রেষ্ঠ পরিচালক নির্বাচিত হয়েছেন মেহেদি রনি এবং শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার পেয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
নাটক “উত্তরাধিকার” প্রচারিত হয়েছে Binduvision YouTube Channel-এ।

২০২২ সালের ১৪ সেপ্টেম্বর এই দিনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়।আমরা হারিয়েছিলাম আমাদের প্রিয় সহকর্মী ''জাহিদ হোসেন'' ক...
14/09/2025

২০২২ সালের ১৪ সেপ্টেম্বর এই দিনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়।
আমরা হারিয়েছিলাম আমাদের প্রিয় সহকর্মী ''জাহিদ হোসেন'' কে।

তাঁর কর্মনিষ্ঠা, মেধা ও ভালোবাসা আমাদের হৃদয়ে চির অমলিন থাকবে।
তিনি শুধু একজন দক্ষ ক্যামেরাম্যানই ছিলেন না, ছিলেন একজন অনন্য সহযোদ্ধা।

আজ আমরা ক্যামেরাম্যান জাহিদ হোসেনকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি।

শ্রদ্ধাভরে,
ক্যামেরাম্যান এসোসিয়েশন অব বাংলাদেশ

✨ Through The Lens - 1 সফলভাবে সমাপ্ত ✨ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (CAB) এবং গ্রাউন্ড জিরো বাংলাদেশ আয়োজিত "...
14/09/2025

✨ Through The Lens - 1 সফলভাবে সমাপ্ত ✨

ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (CAB) এবং গ্রাউন্ড জিরো বাংলাদেশ আয়োজিত "Through The Lens" সিরিজের প্রথম সেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই সেশনে সম্মানিত সিনেমাটোগ্রাফার সাহিল রনি তার দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা, ভিজ্যুয়াল ডিজাইনের নানান দিক এবং সিনেমাটোগ্রাফির শিল্প নিয়ে অসাধারণ আলোচনা করেছেন। তাঁর এই যাত্রা ও অভিজ্ঞতা আমাদের সবার জন্যই অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

আমরা আন্তরিক ধন্যবাদ জানাই
👉 সাহিল রনি ভাইকে তার সময় ও মূল্যবান জ্ঞান শেয়ার করার জন্য
👉 সকল অংশগ্রহণকারীকে যাদের উপস্থিতি সেশনটিকে সমৃদ্ধ করেছে
👉 এবং আয়োজক টিমের সবাইকে তাদের আন্তরিক পরিশ্রমের জন্য

আমরা আশা করি ভবিষ্যতেও Through The Lens সিরিজের আরও সেশন আপনাদের জন্য নিয়ে আসতে পারব, যেখানে থাকবে শেখার সুযোগ এবং অভিজ্ঞতা বিনিময়ের দারুণ প্ল্যাটফর্ম।

সবাইকে ধন্যবাদ 💐

— Cameraman Association of Bangladesh (CAB) & Ground Zero Bangladesh

10/09/2025

প্রিয় চিত্রগ্রাহক বৃন্দ,

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, গত ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ভোররাতে শুটিং ইউনিট টাঙ্গাইল যাওয়ার পথে আমাদের ইউনিট একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের ৩ জন কলাকুশলী গুরুতরভাবে আহত হন এবং চিকিৎসাধীন রয়েছেন।

বিশেষভাবে উল্লেখযোগ্য, আমাদের সহকর্মী লাইটম্যান রবিন বর্তমানে পঙ্গু হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনায় তার বাম হাত ইতোমধ্যেই কর্তন করতে হয়েছে, পাশাপাশি তার বাম পা-ও মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে, যা যে কোনো সময় কর্তন করার প্রয়োজন হতে পারে। রবিনের বর্তমান ও ভবিষ্যৎ জীবন এখন এক ভয়াবহ সংগ্রামের সামনে দাঁড়িয়ে।

এই কঠিন সময়ে আমাদের সহকর্মীদের পাশে দাঁড়ানোই হবে সবচেয়ে বড় মানবিক দায়িত্ব। তাই, ক্যামেরাম্যান এসোসিয়েশন অব বাংলাদেশ-এর পক্ষ থেকে সকল সম্মানিত সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক আহ্বান জানানো হচ্ছে—আপনাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

সহযোগিতার বিকাশ নাম্বার
খায়ের খন্দকার (অর্থ সম্পাদক)
📱 ০১৯১২-১১৮১৫৭ (পার্সোনাল অ্যাকাউন্ট)

আপনাদের সহযোগিতা ও দোয়া আমাদের অসুস্থ সহকর্মীদের জীবনে আলো ফেরাতে পারে।

ধন্যবাদান্তে,
ক্যামেরাম্যান এসোসিয়েশন অব বাংলাদেশ

ডিরেক্টরস গিল্ডের ২ যুগ ফুর্তি উপলক্ষে ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
09/08/2025

ডিরেক্টরস গিল্ডের ২ যুগ ফুর্তি উপলক্ষে ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

শোকবার্তাআমাদের প্রিয় সহকর্মী, বন্ধু ও ক্যামেরাম্যান এসোসিয়েশন-এর সদস্য তারেক বাবু ভাই আর আমাদের মাঝে নেই।তিনি গতকাল হ...
07/08/2025

শোকবার্তা

আমাদের প্রিয় সহকর্মী, বন্ধু ও ক্যামেরাম্যান এসোসিয়েশন-এর সদস্য তারেক বাবু ভাই আর আমাদের মাঝে নেই।
তিনি গতকাল হঠাৎ স্ট্রোক করলে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। আজ বিকেলে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তারেক বাবু ভাই ছিলেন অত্যন্ত নির্লোভ, পরিশ্রমী ও সদা হাস্যোজ্জ্বল একজন মানুষ। তাঁর কর্মনিষ্ঠা, ভ্রাতৃত্ববোধ ও হাসিমুখ আমাদের স্মৃতিতে চিরকাল জাগরুক থাকবে। এই অপূরণীয় ক্ষতিতে ক্যামেরাম্যান এসোসিয়েশন গভীরভাবে শোকাহত।

আমরা মহান আল্লাহর দরবারে তাঁর আত্মার মাগফিরাত কামনা করি এবং তাঁর পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাই।
আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমিন।

উল্লেখ্য, কাল বাদ জুমা, খিলগাঁও গোড়ান আদর্শ স্কুলের পাশে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
সকল সহকর্মী, শুভানুধ্যায়ী ও বন্ধুদের সেখানে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হচ্ছে।

ক্যামেরাম্যান এসোসিয়েশন অব বাংলাদেশ

Cameraman Association of Bangladesh Thanks Mr Sheikh Rajibul Islam, our beloved member for this wonderful session. We al...
04/07/2025

Cameraman Association of Bangladesh
Thanks Mr Sheikh Rajibul Islam, our beloved member for this wonderful session. We also thank all the participants for your enthusiasm.
Hopefully we will do this kind of session very soon.
Thanks Ground Zero Bangladesh for collaboration.

ক্যামেরা প্রফেশনালদের জন্য দারুণ সুযোগ!স্বনামধন্য সিনেমাটোগ্রাফার শেখ রাজিবুল ইসলামের সাথে সরাসরি মাস্টারক্লাস করার সুযো...
01/07/2025

ক্যামেরা প্রফেশনালদের জন্য দারুণ সুযোগ!

স্বনামধন্য সিনেমাটোগ্রাফার শেখ রাজিবুল ইসলামের সাথে সরাসরি মাস্টারক্লাস করার সুযোগ করে দিচ্ছে ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ।

"Transforming Stories into Images" শীর্ষক এই এক্সক্লুসিভ মাস্টারক্লাসে তিনি তার অভিজ্ঞতা ও কাজ নিয়ে আলোচনা করবেন। যারা ক্যামেরার মাধ্যমে গল্প বলার শিল্পকে আরও নিখুঁত করতে চান, তাদের জন্য এটি একটি অনন্য সুযোগ।

📌 মাস্টারক্লাসের বিস্তারিত:
* বিষয়: Transforming Stories into Images
* তারিখ: ৪ জুলাই, ২০২৫
* সময়: বিকেল ৫টা - রাত ৮টা
* স্থান: গ্রাউন্ড জিরো বাংলাদেশ
* রেজিস্ট্রেশন ফি: ১০০ টাকা
এই কর্মশালাটি শুধুমাত্র ক্যামেরা বিভাগে কর্মরত পেশাদারদের জন্য। আসন সংখ্যা সীমিত (মাত্র ৪০ জন), তাই দ্রুত রেজিস্ট্রেশন করুন। নির্বাচিত অংশগ্রহণকারীদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো হবে।
রেজিস্ট্রেশন করতে পোস্টারে থাকা QR কোডটি স্ক্যান করুন

আসুন, শিখি এবং নিজেদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করি।
যোগাযোগ: 01911600112, 01751591395

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Cameraman Association of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share