শৈশব-Shoishob
- Home
- Bangladesh
- Dhaka
- শৈশব-Shoishob
Our real purpose is to give a nice day gift to the poor helpless children.
Address
Dhaka
Telephone
Website
Alerts
Be the first to know and let us send you an email when শৈশব-Shoishob posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Organization
Send a message to শৈশব-Shoishob:
Category
Our Story
" স্বশিক্ষার বহি:প্রকাশ " এই মুলসুর নিয়ে শৈশবের যাত্রা শুরু হয়েছিল ২০১৭ সালের অক্টোবর মাসে । শৈশব নিয়ে বলতে হলে শৈশবের মুলসুর নিয়ে বলতেই হয় । স্কুল ও কলেজ জীবনে অধ্যায়নকালে আমরা শিক্ষার্থীরা অনেক কিছুই শিখেছি । উদাহরণ স্বরুপ বলা যায়, দেশকে পরিচ্ছন্ন রাখার শিক্ষা, গরীব অসহায় মানুষদের সাহায্য করার শিক্ষা, দেশের সব ক্যাটাগরীর মানুষের সাহায্যে নিজেকে বিলিয়ে দেয়ার শিক্ষা, দেশের উন্নয়ন সাধনে নিজেকে একনিষ্ঠ সেচ্ছাসেবক হিসেবে গড়ে তোলার উপর শিক্ষা, সর্বপরি দেশের জন্য নিজেকে উৎসর্গ করার শিক্ষা ।
কিন্তু কেউ কি এই অর্জিত শিক্ষাগুলোর বাস্তবিক প্রয়োগ করছি ?
আমরা কেবলই শিক্ষাগুলো অর্জন করছি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য । এই শিক্ষা কে কখনই স্বশিক্ষা বলা যায় না । এই শিক্ষা কেবলই নিজের ও পরীক্ষার খাতার মাঝে সীমাবদ্ধ । কিন্তু স্বশিক্ষা তখনই বলা যায় যখন ঐ অর্জিত শিক্ষার মাধ্যমে নিজের বিবেকবোধ জাগ্রত হয় । প্রতিটি শিক্ষারই একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকে । স্কুল-কলেজ জীবন থেকে অর্জিত শিক্ষাগুলোরও কোনো না কোনো এক নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে । সবগুলো উদ্দেশ্য কে একত্র করলে উদ্দেশ্য টা দেশের স্বার্থের কাতারেই পড়ে । আমাদের অর্জিত শিক্ষা কেবল নিজের ভবিষ্যৎ নয়, দেশের ভবিষ্যতের জন্যও ! আমাদের নতুন প্রজন্মকে বলা হয় দেশের ভবিষ্যৎ । কিন্তু আমরা যদি আমাদের ইতিবাচক শিক্ষাগুলোর বাস্তবিক প্রয়োগ করতে না পারি তাহলে কথাটি অর্থপূর্ণ হবে না ।
সেই লক্ষ্যে আমরা স্কুল কলেজ পড়ুয়া কয়েকজন শিক্ষার্থী মিলেই প্রতিষ্ঠা করেছি আমাদের বয়স উপযোগী সংগঠন " শৈশব " । শৈশব - নামটি দেয়ার পিছনে অনেকগুলো কারণ আছে । কারণগুলো বর্ণনা করে শেষ করা যাবে না তাই এই নামের ইতিহাস এখানেই ইতি টানা হলো ।