তিস্তা সমাজ কল্যাণ ফাউন্ডেশন - Teesta Social Welfare Foundation

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • তিস্তা সমাজ কল্যাণ ফাউন্ডেশন - Teesta Social Welfare Foundation
Directions Website

তিস্তা সমাজ কল্যাণ ফাউন্ডেশন - Teesta Social Welfare Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from তিস্তা সমাজ কল্যাণ ফাউন্ডেশন - Teesta Social Welfare Foundation, Nonprofit Organization, Dhaka.

তিস্তা ফাউন্ডেশন একটি অলাভজনক, সেচ্ছাসেবী সংগঠন যা সামাজিক সেবামূলক কাজের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে। কৃষি, শিক্ষা, গবেষণা, দুর্যোগ ব্যবস্থাপনা, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য, প্রশিক্ষণ ইত্যাদি ক্ষেত্রে তাদের কার্যক্রম পরিচালিনা করে।

গতকাল , ৪ অক্টোবর ২০২৬, তিস্তা সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন (TSWF)-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল ওয়াজেদ এবং সাধারণ সম্...
05/10/2026

গতকাল , ৪ অক্টোবর ২০২৬, তিস্তা সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন (TSWF)-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল ওয়াজেদ এবং সাধারণ সম্পাদক মো. রেজাউর রহমান হারাগাছ পৌরসভায় আনুষ্ঠানিকভাবে বর্জ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে হারাগাছ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা, হিসাবরক্ষণ কর্মকর্তা, কনজারভেন্সি ও পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

হারাগাছ বর্জ্য ব্যবস্থাপনা ও কমিউনিটি সচেতনতা প্রকল্প (HWMCAP)-এর আওতায় এ কার্যক্রমের মাধ্যমে নিয়মিত বর্জ্য সংগ্রহের পাশাপাশি পরিচ্ছন্নতা, স্বাস্থ্য, স্যানিটেশন এবং দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা হবে।

হারাগাছ পৌরসভা ও TSWF-এর এই যৌথ উদ্যোগ একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব হাড়াগাছ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাস্তবায়নে: তিস্তা সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন (TSWF)
অর্থায়নে: জিও-প্ল্যানিং ফর অ্যাডভান্সড ডেভেলপমেন্ট (GPAD) লিমিটেড

নারীর ক্ষমতায়নে প্রযুক্তির সহায়তা 💻জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস সম্পন্ন করা এই নারী বাবাকে হারানোর পর এখন মা ও সন্তান...
30/09/2026

নারীর ক্ষমতায়নে প্রযুক্তির সহায়তা 💻

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস সম্পন্ন করা এই নারী বাবাকে হারানোর পর এখন মা ও সন্তানদের নিয়ে পরিবারের দায়িত্ব সামলাচ্ছেন। নানা প্রতিকূলতার মধ্যেও নিজের পায়ে দাঁড়ানোর এবং পরিবারের জন্য একটি ভালো ভবিষ্যৎ গড়ার স্বপ্ন ধরে রেখেছেন তিনি।

তাঁর সেই স্বপ্নের পথে সহায়তা হিসেবে Geo-Planning for Advanced Development (GPAD) -এর অর্থায়নে রংপুরের মিঠাপুকুরে তাঁকে একটি ল্যাপটপ অনুদান দেওয়া হয়েছে। এর মাধ্যমে ডিজিটাল দক্ষতা অর্জন, পড়াশোনা এবং আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে—এটাই আমাদের প্রত্যাশা।

এই ল্যাপটপ তাঁর শেখার, কাজের এবং স্বাবলম্বী হওয়ার যাত্রায় একটি সহায়ক হাতিয়ার হয়ে উঠুক। তাঁর এগিয়ে যাওয়ায় আরও নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ পাক তাঁর পরিবার। 💚

এমন আরও নারীর স্বপ্ন পূরণের পথে পাশে দাঁড়াতে চান? এই উদ্যোগে অবদান রাখতে আগ্রহী হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনার সহযোগিতা একজন নারীর জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে।

https://teestafoundation.org/

We are pleased to announce that today, 14 September 2026, Haragach Municipality and Teesta Social Welfare Foundation (TS...
14/09/2026

We are pleased to announce that today, 14 September 2026, Haragach Municipality and Teesta Social Welfare Foundation (TSWF) officially signed a Memorandum of Understanding (MoU) to collaborate in the areas of waste management, public health, sanitation and community awareness.

Under this one-year partnership, commencing on 1 October 2026, TSWF will conduct community- and school-based awareness programs, develop IEC materials, mobilize volunteer groups and support the observance of relevant national and international days.

We sincerely appreciate Haragach Municipality for this partnership and look forward to working together to build a cleaner, healthier and more environmentally responsible Haragach.

👁️ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প সফলভাবে সম্পন্নআজ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আন নাহার স্পেশালাইজড আই হসপিটালের...
09/09/2026

👁️ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প সফলভাবে সম্পন্ন

আজ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আন নাহার স্পেশালাইজড আই হসপিটালের ব্যবস্থাপনায় এবং তিস্তা স্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে একটি বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে মোট ১০৭ জন চক্ষু রোগীকে বিনামূল্যে—
✅ বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চক্ষু পরীক্ষা
✅ ডায়াবেটিস পরীক্ষা
✅ প্রয়োজন অনুযায়ী চশমা প্রদান করা হয়।

এছাড়াও, ক্যাম্পে শনাক্ত ১০ জন ছানি রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের জন্য আন নাহার স্পেশালাইজড আই হসপিটালে রেফার করা হয়েছে।

মানুষের দোরগোড়ায় সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিস্তা স্বাস্থ্য কেন্দ্র ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

সার্বিক সহযোগিতার জন্য আন নাহার স্পেশালাইজড আই হসপিটাল, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক এবং সকল অংশগ্রহণকারীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

#তিস্তা_স্বাস্থ্য_কেন্দ্র #চক্ষু_চিকিৎসা #স্বাস্থ্যসেবা #মানবিক_উদ্যোগ

👁️ চোখের যত্নে অবহেলা নয়—সময়মতো পরীক্ষা ও চিকিৎসাই পারে দৃষ্টিশক্তি রক্ষা করতে।আপনার কি চোখে ঝাপসা দেখা, পানি পড়া, চোখ ল...
08/09/2026

👁️ চোখের যত্নে অবহেলা নয়—সময়মতো পরীক্ষা ও চিকিৎসাই পারে দৃষ্টিশক্তি রক্ষা করতে।

আপনার কি চোখে ঝাপসা দেখা, পানি পড়া, চোখ লাল হওয়া, ময়লা আসা বা পড়াশোনা ও পবিত্র কোরআন শরীফ পড়তে সমস্যা হচ্ছে? পরিবারের বয়স্ক সদস্যদের কি ছানি বা অন্য কোনো চোখের সমস্যা রয়েছে?

তাহলে অংশ নিন বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন ক্যাম্পে।

📍 স্থান: Teesta Shasthya Kendro - তিস্তা স্বাস্থ্য কেন্দ্র পল্লবী, ঢাকা
📅 তারিখ: ৯ সেপ্টেম্বর, বুধবার
⏰ সময়: সকাল ১০:০০টা থেকে দুপুর ২:০০টা পর্যন্ত

ক্যাম্পে থাকবে ফ্রি রেজিস্ট্রেশন, প্রয়োজনীয় চক্ষু পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। ছানি শনাক্ত হলে যোগ্য রোগীদের জন্য বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে।

এই মানবিক উদ্যোগটি আপনার পরিচিত বয়স্ক, নিম্নআয়ের ও চোখের সমস্যায় ভোগা মানুষের কাছে পৌঁছে দিন। একটি শেয়ার হয়তো কারও দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সুযোগ তৈরি করতে পারে।

আজই পরিবার, আত্মীয়স্বজন ও পরিচিতদের জানিয়ে দিন।

#চক্ষু_চিকিৎসা_ক্যাম্প #ছানি_অপারেশন #চোখের_যত্ন #তিস্তা_স্বাস্থ্য_কেন্দ্র

On 2 September 2026, a delegation from Teesta Social Welfare Foundation (TSWF) visited the National Institute of Prevent...
08/09/2026

On 2 September 2026, a delegation from Teesta Social Welfare Foundation (TSWF) visited the National Institute of Preventive and Social Medicine (NIPSOM) to discuss potential opportunities for collaboration and explore areas of mutual cooperation.

Representing TSWF, Vice President Mr. AKM Ashraful Haque and Executive Committee Member Mr. Md. Tazul Islam participated in the meeting.

The TSWF delegation had a productive discussion with Professor Dr. Nasrin Sultana, Director of NIPSOM, focusing on possible areas of institutional collaboration, particularly in public health, training, capacity building, research, and community-based health initiatives.

TSWF looks forward to developing meaningful partnerships with NIPSOM and exploring joint initiatives that can contribute to strengthening public health and community well-being in Bangladesh.

08/09/2026

Address

Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when তিস্তা সমাজ কল্যাণ ফাউন্ডেশন - Teesta Social Welfare Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share