17/10/2026
সবুজবাগ সরকারি কলেজ প্রাঙ্গণে ক্লাবসমূহের সদস্য সংগ্রহ উপলক্ষে সবুজবাগ সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্ট-এর নতুন সদস্য ভর্তি ও ফর্ম সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হয়। 📝
পুরো প্রাঙ্গণ জুড়ে নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে আমাদের স্বেচ্ছাসেবকরা সারিবদ্ধভাবে প্রতিটি প্রক্রিয়া পরিচালনা করেন এবং আগত শিক্ষার্থীদের কাছে রেড ক্রিসেন্টের আদর্শ, কাজের পরিধি ও স্বেচ্ছাসেবক হওয়ার গুরুত্ব সুন্দরভাবে উপস্থাপন করেন। সাধারণ শিক্ষার্থীদের এই অদম্য কৌতূহল ও অংশগ্রহণ আমাদের আয়োজনকে আরও অর্থবহ করে তুলেছে। 🤝
দক্ষ নেতৃত্ব গড়ে তোলা, নিজেদের তৈরি করা এবং যেকোনো সংকটে মানুষের পাশে দাঁড়ানোর সংকল্প নিয়ে এগিয়ে আসুক নতুন এই তরুণের দল। রেড ক্রিসেন্টের মূল চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা একসূত্রে পথ চলব মানবকল্যাণে। 🙌❤️