United Parents

United Parents United Parents is a non profitable, social welfare & charitable Organization with the sole purpose of giving hope to the orphans and underprivileged children.

We empower them with basic necessities, food, educational aid and skill development trainings. Charity is not just about giving—it’s about caring, nurturing, and guiding, just like a parent does. At United Parents, we don’t just provide food, clothing, and education to underprivileged children; we offer them the warmth of love, protection, and emotional support. Every child deserves to feel valued

, heard, and cared for, and that’s what we strive to do. Because to us, it’s not just charity, it’s also parenting.

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইউনাইটেড প্যারেন্টসের আয়োজনে এতিম শিশুদের সাথে ইফতার ও দোয়ার একটি ছোট আয়োজন করা হয়েছে। একই সাথ...
16/03/2026

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইউনাইটেড প্যারেন্টসের আয়োজনে এতিম শিশুদের সাথে ইফতার ও দোয়ার একটি ছোট আয়োজন করা হয়েছে। একই সাথে এতিম শিশুদের জন্য একটি কম্পিউটার ল্যাব স্থাপন ও কারিগরি প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই ছোট উদ্যোগটি সফল করার জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি। আল্লাহ তাআলা যেন এতিম শিশুদের জন্য আমাদের এই প্রচেষ্টাকে কবুল করেন এবং আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানান। 🤲

03/03/2026

🌙 **পবিত্র মাহে রমজানের আবেদন **

দারুল উলুম কড়াইল মাদরাসা ও এতিমখানার এতিম শিশুদের আধুনিক শিক্ষায় দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তুলতে আমরা একটি কম্পিউটার ল্যাব স্থাপনের উদ্যোগ নিয়েছি। কারিগরি ও কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে তারা ভবিষ্যতে আত্মনির্ভরশীল হতে পারবে—ইনশাআল্লাহ।

এই মহিমান্বিত রমজানে আপনার যাকাত, সদকা ও দান আমাদের এই মানবিক উদ্যোগকে সফল করতে পারে। আপনার সামান্য সহযোগিতাই হতে পারে একটি এতিম শিশুর উজ্জ্বল ভবিষ্যতের পথচলা।

📍 স্থান: দারুল উলুম কড়াইল মাদরাসা ও এতিমখানা
📌 ঠিকানা: কড়াইল আদর্শনগর, বউ বাজার, ঈদগাহ মাঠ, বনানী, ঢাকা-১২১৩

📲 বিকাশ/নগদ: ০১৯১৫৩৫৫৮৭৭ (পার্সোনাল)

আসুন, রমজানের বরকতময় দিনে তাদের পাশে দাঁড়াই। আপনার আন্তরিক অংশগ্রহণ কাম্য।

05/06/2025

আসসালামু আলাইকুম,
কোরবানির আনন্দ ভাগাভাগি করুন এতিমদের সাথে
আপনার কোরবানির গোশতের কিছু অংশ দান করে এতিম শিশুদের মুখে হাসি ফোটান।
আসুন, ঈদের আনন্দে তাদেরও শরিক করি।
আল্লাহ আমাদের কোরবানি কবুল করুন—আমিন।

📍 করাইল দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা
📞 যোগাযোগ: +8801766144244 (WhatsApp)

ব্যবস্থাপনায়: United Parents

United Parents এর পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা।
14/04/2025

United Parents এর পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা।

ঈদ আনন্দে সংকীর্ণতা ভুলে জীবন হোক আলোকিত,সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে সমৃদ্ধ হোক আগামীর পথ।--ঈদ মুবারাক।
30/03/2025

ঈদ আনন্দে সংকীর্ণতা ভুলে জীবন হোক আলোকিত,
সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে সমৃদ্ধ হোক আগামীর পথ।
--ঈদ মুবারাক।

আলহামদুলিল্লাহ!মহান আল্লাহর অশেষ রহমতে United Parents এর উদ্যোগে আপনাদের যাকাত এবং সাদাকার দানের অর্থ থেকে গত ২১শে মার্চ...
29/03/2025

আলহামদুলিল্লাহ!

মহান আল্লাহর অশেষ রহমতে United Parents এর উদ্যোগে আপনাদের যাকাত এবং সাদাকার দানের অর্থ থেকে গত ২১শে মার্চ ২০২৫ইং দারুল উলুম কড়াইল মাদ্রাসা এবং এতিমখানার ১৪ জন এতিম শিশুদের হাতে ঈদ উপহার বিতরন এবং প্রায় ৫০ জন মাদ্রাসার শিশুদের নিয়ে একদিনের ইফতার আয়োজন সফল ভাবে সম্পন্ন হয়েছে।

আপনাদের দানের অর্থ থেকে ১৪ জন এতিম এবং সুবিধাবঞ্চিত শিশুদের প্রত্যেককে একটি করে জোব্বা, পাজামা, টুপি, টিশার্ট এবং একজোড়া জুতা ঈদ উপহার হিসেবে বিতরন করা হয়েছে। এছাড়াও প্রায় ৫০ জন মদ্রাসার শিশু এবং ৫ জন মদ্রাসার শিক্ষকদের সাথে নিয়ে একদিন ইফতার আয়োজন করা হয়েছে।

২১শে মার্চ ২০২৫ ইং আয়োজিত এই অনুষ্ঠানের পরেও আপনারা আপনাদের দান অব্যাহত রেখেছেন, আলহামদুলিল্লাহ। এই অতিরিক্ত অর্থ দিয়ে মাদ্রাসার শিশুদের পড়ালেখার জন্য প্রয়োজনীয় স্টেশনারীজ, যেমন একাডেমিক বই, খাতা, কলম, পেন্সিল, রেফারেন্স বই ইত্যাদি কিনে দেওয়া হয়েছে যা ঈদের পর মাদ্রাসার ক্লাস শুরু হলে শিশুদের মাঝে বিতরন করা হবে।

United Parents পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ,
আমাদের আহবানে সাড়া দিয়ে আপনারা অসহায় এতিম এবং সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছেন এবং আপনাদের যাকাত এবং সাদাকার অংশ United Parents এর মাধ্যমে শিশুদের কল্যানে দান করেছেন। আমাদের ওপর আস্থা রাখায় আপনাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। মহান আল্লাহ আপনাদের এই দান কবুল করুন এবং পবিত্র রমজানের বরকতে এর প্রতিদান বহুগুন বৃদ্ধি করে দিন।

আসুন, আগামীতেও আমরা সবাই মিলে এই সকল অসহায় এতিম শিশুদের পাশে থাকি এবং একযোগে কাজ করে তাদেরকে একটি সুন্দর ভবিষ্যত উপহার দেই, ধন্যবাদ।

ছেলেটার গায়ের রঙ শ্যামলা, কিন্তু মুখটা খুব মায়াবী। অনেক বাচ্চাদের মধ্যেও তাকে সহজেই আলাদা করা যায়। বয়স বড় জোর ১১ কি ১২ হ...
18/03/2025

ছেলেটার গায়ের রঙ শ্যামলা, কিন্তু মুখটা খুব মায়াবী। অনেক বাচ্চাদের মধ্যেও তাকে সহজেই আলাদা করা যায়। বয়স বড় জোর ১১ কি ১২ হবে। কাছে গিয়ে নাম জিজ্ঞাসা করতেই একগাল লাজুক হাসি দিয়ে উত্তর দিলো, রিপন মিয়া। জিজ্ঞেস করলাম, বাসা কই? বললো কড়াইল বস্তিতে ভাড়া থাকে। বাসায় কে কে আছে জিজ্ঞেস করতে বললো, মা আর নানী। ভাই বোন কেউ নাই। মা মানুষের বাসায় কাজ করে সংসার চালায়। বাবার কথা জিজ্ঞেস করতে বললো বাবা অন্য জায়গায় বিয়ে করে চলে গেছে, কোন খোঁজ নেয় না। ঈদের জন্য নতুন জামা কেনা হয়েছে কিনা জিজ্ঞেস করতেই দেখলাম বেচারার মন খারাপ হয়ে গেলো। আমি আর কথা বাড়ালাম না। এক মুহির্তের জন্য এই ছোট বাচ্চাটার জায়গায় আমি আমার বাচ্চাকে চিন্তা করলাম। আমার বাচ্চাদের চারপাশে তাদেরকে ভালো রাখার কতো আয়োজন। বাবা-মা, দাদা-দাদী, নানা-নানী, আরও আত্মীয়স্বজনের সবটুকু মনযোগ তাদের প্রতি। খাবার টেবিলে তাদের পছন্দের খাবার থাকে সব সময়। আমার স্বামর্থ্যের সবটুকু দিয়ে আমি তাদেরকে ভালো রাখার চেষ্টা করি। ঈদের জন্য নতুন জামা-জুতা, কতরকম খাবারের আয়োজন, বেড়াতে যাওয়া। এর বিপরীতে বস্তির এই ছোট বাচ্চাটা? মাথার উপর বাবা মায়ের আশ্রয় নাই। পছন্দের খাবার তো দূরের কথা, ঈদের দিন তিন বেলা খাওয়া হবে কিনা সেটাই অনিশ্চিত। নতুন জামা জুতা এদের কাছে বিলাসীতা। এই অসহায় বাচ্চাটার প্রতি আমাদের সামাজিক এবং ধর্মীয় দায়বদ্ধতা কি আমরা আদৌ অস্বীকার করতে পারি? এই বাচ্চাটা যে অধিকারগুলো নিয়ে এই পৃথিবীতে এসেছিলো, সেই অধিকারগুলো পূরন না করার ব্যর্থতা কি আমরা কোন ভাবে এড়াতে পারি?

আসুন আমরা রমজানের এই পবিত্র মাসে এই বাচ্চাগুলোর মুখে হাসি ফোটানোর একটি ছোট উদ্যোগে শামিল হই। United Parents এর উদ্যোগে এরকম ১৫ জন এতিম এবং অসহায় দুস্থ বাচ্চার জন্য ঈদের জামা, জুতা এবং নতুন বছরের জন্য বই, খাতা কিনে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এছড়াও আগামী ২১শে মার্চ শনিবার এতীম এবং দুস্থ বাচ্চাদের সাথে ইফতারের আয়োজন করা হয়েছে।

অসহায় শিশুদের মাঝে ঈদ আনন্দ বিতরনের এই উদ্যোগে আপনিও অংশগ্রহন করতে পারেন। আপনার যাকাত অথবা সদকার একটি অংশ এই বাচ্চাদের ঈদের দিনটিকে রঙ্গীন করে তুলতে পারে। আগামী ২১শে মার্চ শনিবার, দারুল উলুম কড়াইল মাদ্রাসা এবং এতিমখানা, কড়াইল, বৌ বাজারের হলরুমে আয়োজিত ইফতার আয়োজনে উপস্থিত থেকে স্বহস্তে এতিম, অসহায়, দুস্থ শিশুদের হাতে ঈদের উপহার সামগ্রী তুলে দেওয়ার জন্য আপনাকে সবিনয় আমন্ত্রন জানানো হচ্ছে।

13/03/2025
𝐈𝐭’𝐬 𝐧𝐨𝐭 𝐣𝐮𝐬𝐭 𝐜𝐡𝐚𝐫𝐢𝐭𝐲, 𝐢𝐭’𝐬 𝐚𝐥𝐬𝐨 𝐩𝐚𝐫𝐞𝐧𝐭𝐢𝐧𝐠.⁣⁣True charity goes beyond providing material needs—it means standing beside ...
09/03/2025

𝐈𝐭’𝐬 𝐧𝐨𝐭 𝐣𝐮𝐬𝐭 𝐜𝐡𝐚𝐫𝐢𝐭𝐲, 𝐢𝐭’𝐬 𝐚𝐥𝐬𝐨 𝐩𝐚𝐫𝐞𝐧𝐭𝐢𝐧𝐠.⁣

True charity goes beyond providing material needs—it means standing beside a child, holding their hand, and showing them they are never alone. At 𝐔𝐧𝐢𝐭𝐞𝐝 𝐏𝐚𝐫𝐞𝐧𝐭𝐬, we embrace children who have no one to call family, offering them the love, care, and support that every child deserves. Like real parents, we ensure they are fed, clothed, educated, and emotionally nurtured, helping them grow with dignity and confidence. A warm meal fills a stomach, but a kind word and a caring heart fill the soul with hope. Every smile we bring to their faces reminds us that charity is not just an act of giving—it’s an act of parenting, guiding, and shaping lives for a better future. Because in the end, these children don’t just need donors; they need guardians, mentors, and a family that truly cares. ⁣

𝐒𝐨 𝐥𝐞𝐭 𝐮𝐬 𝐜𝐨𝐦𝐞 𝐟𝐨𝐫𝐰𝐚𝐫𝐝, 𝐣𝐨𝐢𝐧 𝐮𝐬 𝐚𝐧𝐝 𝐞𝐱𝐩𝐚𝐧𝐝 𝐨𝐮𝐫 𝐡𝐚𝐧𝐝𝐬 𝐨𝐟 𝐜𝐨𝐨𝐩𝐞𝐫𝐚𝐭𝐢𝐨𝐧. Please 01915355877 (Bkash, Nagad, Rocket Personal)








Address

Rupsha Tower, Plot # 7 (13th Floor) Road # 17, Banani C/A
Dhaka
1213

Alerts

Be the first to know and let us send you an email when United Parents posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to United Parents:

Share