DCIMC Students Community

DCIMC Students Community Largest Bengali students platform of Dhaka Central International Medical College.
(6)

গতকাল ১৬ মে শরীয়তপুর সদর হাসপাতালে ডিউটিরত চিকিৎসক ডা. নাসির ইসলামের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে আজ ঢাকা সেন্ট্রাল ইন...
17/05/2026

গতকাল ১৬ মে শরীয়তপুর সদর হাসপাতালে ডিউটিরত চিকিৎসক ডা. নাসির ইসলামের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে আজ ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাসপাতালের সম্মানিত পরিচালক অধ্যাপক ডা. পারভেজ হাসান স্যার, মাননীয় ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. জাকিয়া আক্তার ম্যাম, সম্মানিত ডেপুটি ডিরেক্টর সহকারী অধ্যাপক ডা. সাদিক সালেহীন স্যার, সম্মানিত অধ্যাপক ডা. মাফরুহা নাজনীন ম্যাম এবং সম্মানিত সহযোগী অধ্যাপক ডা. আহাদ হোসেন স্যার।

বক্তারা বলেন, “বাঁচান আল্লাহ তায়ালা, মারে ডাক্তার”, এই বিকৃত মানসিকতা বন্ধ হওয়া জরুরি। একজন চিকিৎসক সর্বোচ্চ চেষ্টা করার পরও রোগীকে হারাতে পারেন, কারণ জীবন-মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ। ভুল চিকিৎসা হলে তদন্ত ও বিচার হবে, কিন্তু চিকিৎসকের উপর হামলা কখনোই গ্রহণযোগ্য নয়।

সমাবেশ থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানানো হয়। পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

হাসপাতাল কোনো যুদ্ধক্ষেত্র নয়। স্টেথোস্কোপের জবাব লাঠি দিয়ে দিলে একদিন সংকটে চিকিৎসকরাই পাশে দাঁড়াতে নিরুৎসাহিত হবে।

“জীবন বাঁচানোর দায়িত্ব পালন করতে গিয়ে আজ চিকিৎসক নিজেই রক্তাক্ত।সপাতালে রাতের ইমার্জেন্সি ডিউটিতে থাকা ডা. নাসির গুরুতর ...
16/05/2026

“জীবন বাঁচানোর দায়িত্ব পালন করতে গিয়ে আজ চিকিৎসক নিজেই রক্তাক্ত।

সপাতালে রাতের ইমার্জেন্সি ডিউটিতে থাকা ডা. নাসির গুরুতর অসুস্থ এক Myocardial Infarction patient-এর চিকিৎসা দিচ্ছিলেন, যিনি cardiogenic shock এ ছিলেন এবং স্বজনদের risk bond এর ভিত্তিতে ভর্তি ছিলেন। রোগীর অবস্থা হঠাৎ অবনতির পর মৃত্যুর ঘটনা ঘটলে উত্তেজিত স্বজনরা শতাধিক মানুষ নিয়ে ইমার্জেন্সি বিভাগে হামলা চালায়। দরজা ও কাচ ভেঙে ডা. নাসিরকে ওয়াশরুম থেকে টেনে বের করে নির্মমভাবে মারধর করা হয়, এমনকি ইট দিয়ে তার মাথায় আঘাত করা হয়। কর্তব্যরত আনসার সদস্যরাও হামলায় গুরুতর আহত হন।”

চিকিৎসকের উপর নির্মম হামলা, হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর, এবং কর্তব্যরত আনসার সদস্যদের আহত হওয়ার ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি দেশের চিকিৎসা ব্যবস্থার নিরাপত্তাহীন বাস্তবতার নির্মম প্রতিচ্ছবি।

যেখানে একজন চিকিৎসক সীমিত জনবল, অতিরিক্ত রোগীর চাপ এবং প্রতিনিয়ত মানসিক ও শারীরিক ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন, সেখানে কর্মক্ষেত্রে ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত না হওয়া গভীর উদ্বেগের বিষয়।

রক্তাক্ত এক চিকিৎসকের নীরব আর্তনাদ আজ আমাদের collective conscience এর সামনে এক কঠিন প্রশ্ন রেখে যায়
“সেবা দিতে গিয়ে আর কত রক্ত ঝরলে ঘুচবে আমাদের অন্ধত্ব?”

চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এখন আর কোনো দাবি নয়, এটি এখন সভ্য সমাজ এর জন্য এক অনিবার্য শর্ত।

#চিকিৎসকদেরজন্যনিরাপদকর্মস্থলচাই


১৭ তারিখ থেকে শুরু হতে যাওয়া চূড়ান্ত পেশাগত পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের জন্য রইলো আন্তরিক দোয়া ও শুভকামনা।এ...
15/05/2026

১৭ তারিখ থেকে শুরু হতে যাওয়া চূড়ান্ত পেশাগত পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের জন্য রইলো আন্তরিক দোয়া ও শুভকামনা।

একই সঙ্গে ক্রমান্বয়ে অনুষ্ঠিতব্য ১ম, ২য় ও ৩য় পেশাগত পরীক্ষা (মে সেশন)-এ অংশগ্রহণকারী সকলের জন্যও অনেক অনেক দোয়া।

মহান আল্লাহ তায়ালা সকলের নির্ঘুম রাত, ত্যাগ আর অক্লান্ত পরিশ্রমকে সফলতার মাধ্যমে পূর্ণতা দান করুন। সকলের পরীক্ষা যেন সুস্থভাবে, সুন্দরভাবে ও নির্বিঘ্নে সম্পন্ন হয় সেই তাওফিক দান করুন।

আল্লাহ তায়ালা সকলকে সকল বিপদ-আপদ থেকে হেফাজত করুন এবং প্রতিটি পরীক্ষা সহজ করে দিন। আমিন।

Heartfelt prayers and best wishes to all the candidates appearing in the Final Professional Examination starting on the 17th May.

At the same time, best wishes to everyone participating in the 1st, 2nd, and 3rd Professional Examinations (May Session).

May Almighty Allah reward every sleepless night, sacrifice, and tireless effort with success and fulfillment. May all exams be completed smoothly, peacefully, and without any difficulties.

May Allah keep everyone safe, fit and make every exam easy. Ameen. 🤲❤️

Happy Mother’s Day to all the amazing moms around the world. 🌸No words are ever enough to thank the women who make our l...
10/05/2026

Happy Mother’s Day to all the amazing moms around the world. 🌸

No words are ever enough to thank the women who make our lives beautiful with their endless love and support.

Thank you for being our safest place, our biggest strength, and our forever home ❤️

8th MayWorld Thalassemia Day
08/05/2026

8th May
World Thalassemia Day

08/05/2026

ক্যাম্পাসের সিনিয়ররা নিজেদের মধ্যে হাসাহাসি করছে কেন!😶‍🌫️

The journey begins here! 🩺Orientation Programme of DCIMC-15 Batch- stepping into a world of white coats, big dreams, and...
05/05/2026

The journey begins here! 🩺

Orientation Programme of DCIMC-15 Batch- stepping into a world of white coats, big dreams, and lifesaving responsibilities.

New faces, new goals, and a shared passion to heal and serve. This is not just the start of medical life, this is the beginning of a lifelong commitment to humanity.

Best wishes DCIMC-15 batch ❤️

DCIMC Batch 10 — the end of a story,Yet the start of dreams untold,In every goodbye, a promise remains,Of memories more ...
04/05/2026

DCIMC Batch 10 — the end of a story,
Yet the start of dreams untold,
In every goodbye, a promise remains,
Of memories more precious than gold. 💙

From Foundation to Future Care - Your Medical Journey Begins Hereমেডিকেল জীবনের নতুন অধ্যায়ে পদার্পণ করা সকলকে জানাই আন্...
03/05/2026

From Foundation to Future Care - Your Medical Journey Begins Here

মেডিকেল জীবনের নতুন অধ্যায়ে পদার্পণ করা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম।

আজ থেকে তোমাদের পরিচয় শুধু একজন শিক্ষার্থী নয়, বরং এমন এক পথের যাত্রী, যেখানে জ্ঞান, দক্ষতা ও মানবিকতা একসাথে গড়ে ওঠে। হোয়াইট কোট এখন থেকে শুধু একটি পোশাক নয়, এটি দায়িত্ব, অঙ্গীকার এবং এক গভীর বিশ্বাসের প্রতীক।

এই যাত্রার শুরুটা হবে বেসিক সায়েন্সের মজবুত ভিত গড়ে তোলার মাধ্যমে।
Anatomy তোমাকে শরীরের গঠন চিনতে শেখাবে, Physiology বুঝতে সাহায্য করবে শরীর কীভাবে কাজ করে, আর Biochemistry দেখাবে শরীরের ভেতরে cell ও chemical process গুলো কীভাবে চলেছে।


Dissection table এর অভিজ্ঞতা, histology slide এর সূক্ষ্ম পর্যবেক্ষণ, physiology practical এর ধারণা, biochemistry lab এর বিশ্লেষণ সবকিছু মিলিয়ে তোমার শেখার জগৎ হবে বিস্তৃত ও গভীর।

পথটি সহজ নয়। বারবার পড়েও ভুলে যাওয়ার ভয়, viva-র চাপ, ক্লান্ত দিন সবই থাকবে। কিন্তু এই প্রতিটি ধাপ তোমাকে আরও পরিণত, আরও দৃঢ় করে তুলবে।

Item, Card, Term, Prof এগুলো শুধু পরীক্ষার ধাপ নয়, বরং প্রতিটি তোমাকে একটু একটু করে গড়ে তোলার সোপান।

মনে রেখো, এখানে জ্ঞান শুধুই অর্জনের জন্য নয়, প্রয়োগের জন্য। আজকের প্রতিটি অধ্যয়ন, একদিন কারো জীবনে আশার আলো হয়ে উঠবে।

এই যাত্রা শুধু একজন ডাক্তার হওয়ার নয়, একজন দায়িত্বশীল, সহানুভূতিশীল মানুষ হয়ে ওঠার।

From structure to function to molecules and from knowledge to healing, this is your path now.

Best wishes for strength, consistency, and growth, DCIMC-15. 🤍

Dhaka Central International Medical College & Hospital-এ আজ আয়োজিত হলো Basic Surgical Skill Programme, যা ইন্টার্ন চিকিৎ...
20/04/2026

Dhaka Central International Medical College & Hospital-এ আজ আয়োজিত হলো Basic Surgical Skill Programme, যা ইন্টার্ন চিকিৎসকদের জন্য একটি অত্যন্ত ফলপ্রসূ ও সময়োপযোগী উদ্যোগ।

অনুষ্ঠানে চিফ গেস্ট হিসেবে আমাদের মাঝে উপস্থিত থেকে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন দেশবরেণ্য সার্জন অধ্যাপক ডা. আব্দুল কাদের খান স্যার (প্রাক্তন অধ্যক্ষ ও বিভাগীয় প্রধান, সার্জারি বিভাগ, ShSMC; কন্ট্রোলার অব এক্সামিনেশন, BCPS)। তাঁর অভিজ্ঞতা ও পরামর্শ উপস্থিত সকলের জন্য ছিল অনুপ্রেরণাদায়ক।

আজকের কার্যক্রমে অন্তর্ভুক্ত ছিল বিভিন্ন basic surgical procedures, এই প্রশিক্ষণের মাধ্যমে অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে হাতে-কলমে ইন্টার্ন চিকিৎসকদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি এবং আত্মবিশ্বাস গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। হাতে-কলমে শেখার এই সুযোগ ভবিষ্যৎ চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সফল আয়োজনের পেছনে যাদের নিরলস প্রচেষ্টা ও আন্তরিকতা রয়েছে, সেই সার্জারি বিভাগের সকল শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের দক্ষতা উন্নয়নে এ ধরনের কর্মশালা ও প্রশিক্ষণমূলক কার্যক্রম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। তাই ভবিষ্যতেও কলেজের অন্যান্য বিভাগ থেকেও নিয়মিতভাবে এমন উদ্যোগ গ্রহণ করা হবে—এই প্রত্যাশা কলেজ কর্তৃপক্ষের নিকট ব্যক্ত করছি।

গতকাল Assamese Students Association Bangladesh কর্তৃক "Rongali Utsav 2.0" (বর্ষবরণ উৎসব) উদযাপিত হয়। এ অনুষ্ঠানের অন্যতম...
17/04/2026

গতকাল Assamese Students Association Bangladesh কর্তৃক "Rongali Utsav 2.0" (বর্ষবরণ উৎসব) উদযাপিত হয়।
এ অনুষ্ঠানের অন্যতম আয়োজক ছিলেন ডিসিআইএমসি স্টুডেন্টস কমিউনিটির আন্তর্জাতিক শিক্ষার্থী প্রতিনিধি মোকিবুল ইসলাম এবং সহ-আন্তর্জাতিক শিক্ষার্থী প্রতিনিধি ভার্গব জ্যোতি গোগোই। এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক জুনায়েব আবদুল্লাহ এবং ধর্ম ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাফিন আহমেদ এবং ডিসিআইএমসি এর শিক্ষার্থীবৃন্দ।

Address

Ring Road, Shyamoli
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when DCIMC Students Community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share