19/01/2026
ওয়েসিস মানেই গতানুগতিকের বাইরে ভাবনা—ভিন্নতার এক অনন্য ছোঁয়া।
শীতের নীরব ভোরে, যখন পুরো শহর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই ব্যস্ততায় শুরু হয় টিম ওয়েসিসের আরেকটি মানবিক দিনের যাত্রা।
এক বাজার থেকে অন্য বাজারে ছুটে চলা, সীমিত সামর্থ্যের মধ্যেও সর্বোচ্চটুকু নিশ্চিত করার নিরলস প্রচেষ্টা—সব মিলিয়ে এক গভীর দায়বদ্ধতার গল্প।
প্রস্তুতি শেষে আমাদের পথচলা ঢাকার অদূরে, মুন্সিগঞ্জের আল-আমিন বাজার মাদ্রাসার উদ্দেশ্যে।
আমাদের প্রাক্তন সভাপতির দিকনির্দেশনা ও পাঁচ তারকা মানের একজন অভিজ্ঞ শেফের তত্ত্বাবধানে, টিম ওয়েসিসের সম্মিলিত প্রচেষ্টায় শুরু হয় ১৭০ জন মাদ্রাসার শিশুদের জন্য বিশেষ রান্না কার্যক্রম।
শিশুদের দুপুরের খাবারের আয়োজনে ছিল—
প্লেইন পোলাও, মুরগির রোস্ট, গরুর ডাল গোশত, টাটকা সালাদ
এবং মিষ্টি পর্বে—মুখরোচক ফিরনি।
মানবিকতা, ভালোবাসা ও দায়িত্ববোধে ভরপুর এই সম্পূর্ণ আয়োজনটি লায়ন্স ক্লাব অফ ঢাকা ওয়েসিস ও লিও ক্লাব অফ ঢাকা ওয়েসিস-এর যৌথ উদ্যোগে সফলভাবে বাস্তবায়িত হয়।