নিরাপদ সড়ক আন্দোলন -নিসআ

নিরাপদ সড়ক আন্দোলন -নিসআ ২০১৮ সালের ঐতিহাসিক নিরাপদ সড়ক আন্দোলনকারীদের নিয়ে গড়ে উঠা প্লাটফর্ম নিরাপদ সড়ক আন্দোলন- (নিসআ)
(4)

নিরাপদ সড়ক আন্দোলন ও যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের মধ্যে নিরাপত্তা বিষয়ক যৌথ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে মতবিনিময় সভা...
22/06/2026

নিরাপদ সড়ক আন্দোলন ও যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের মধ্যে নিরাপত্তা বিষয়ক যৌথ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল জি. এম. কামরুল ইসলাম (অব.), নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)-এর সভাপতি আবদুল্লাহ মেহেদি দীপ্ত, সাধারণ সম্পাদক ইনজামুল হকসহ উভয় সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা।

সভায় সড়ক নিরাপত্তা, যাত্রীসেবার মানোন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় সংগঠন ভবিষ্যতে জনস্বার্থে কার্যকর ও টেকসই যৌথ কর্মসূচি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করে।

একটি আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।কোনোপ্রকার সুষ্ঠু পরিকল্পনা ব্যাতীত বাস টার্মিনাল গুলোকে নগরীর বাহিরে স্থান...
16/06/2026

একটি আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।
কোনোপ্রকার সুষ্ঠু পরিকল্পনা ব্যাতীত বাস টার্মিনাল গুলোকে নগরীর বাহিরে স্থানান্তর করে হলে জনদুর্ভোগ, যানজট উভয় ই বৃদ্ধি পাবে।

মাথায় অসুখ হলে সমাধান যেমন ওষুধে, মাথা কেটে ফেলায় নয়!
তেমনি,বাস টার্মিনাল গুলোর সমস্যা এগুলোকে বিনে পয়সার ডিপো হিসেবে ব্যবহারের জন্য।
সেখানে ডিপো সমস্যা সমাধান ই ঢাকার যানজট ও জনদুর্ভোগ মোকাবেলা করতে পারে,মাথা কাটার মতো করে টার্মিনাল সরিয়ে ফেলা নয়।

অনুলিপি প্রদান কার্যক্রম সম্পন্ননিরাপদ সড়ক ও জনবান্ধব সড়ক ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে গতকালের পরিদর্শন ও লিখিত প্রতিবে...
15/06/2026

অনুলিপি প্রদান কার্যক্রম সম্পন্ন

নিরাপদ সড়ক ও জনবান্ধব সড়ক ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে গতকালের পরিদর্শন ও লিখিত প্রতিবেদন সংক্রান্ত বিষয়ে আজ জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ, মাননীয় সংসদ সদস্য এবং প্রেসক্লাব বরাবর অনুলিপি প্রদান করা হয়েছে।

জনস্বার্থে উত্থাপিত সমস্যাগুলোর দ্রুত সমাধান এবং মহাসড়কের চলমান সংস্কার কার্যক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করছি।

নিরাপদ সড়ক আন্দোলন, ঝিনাইদহ জেলা শাখা।

নিরাপদ সড়ক প্রতিষ্ঠার প্রত্যয়ে ‘নিরাপদ সড়ক আন্দোলন’-এর নতুন নির্বাহী কমিটি
14/06/2026

নিরাপদ সড়ক প্রতিষ্ঠার প্রত্যয়ে ‘নিরাপদ সড়ক আন্দোলন’-এর নতুন নির্বাহী কমিটি

ঝিনাইদহ টার্মিনাল থেকে বাইপাস পর্যন্ত সড়কের বর্তমান অবস্থা গতকাল সরেজমিনে পরিদর্শন করে দীর্ঘদিনের সংস্কার অবহেলা ও জনদুর...
14/06/2026

ঝিনাইদহ টার্মিনাল থেকে বাইপাস পর্যন্ত সড়কের বর্তমান অবস্থা গতকাল সরেজমিনে পরিদর্শন করে দীর্ঘদিনের সংস্কার অবহেলা ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরা হয়। পরিদর্শনের ভিত্তিতে প্রস্তুতকৃত বিস্তারিত প্রতিবেদন আজ লিখিত আকারে সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী পরিচালকের নিকট জমা প্রদান করা হয়েছে।

এ সময় সড়কের দ্রুত সংস্কার, যানবাহন চলাচলের নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্ঘটনা ঝুঁকি হ্রাস এবং সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত সড়ক নিশ্চিত করতে নিরাপদ সড়ক আন্দোলন ঝিনাইদহ জেলা শাখা সবসময় সচেষ্ট থাকবে।

নিরাপদ সড়ক আন্দোলন
ঝিনাইদহ জেলা শাখা

নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)-এর ১২তম সাধারণ সভা, যা ২২ মে ২০২৬ খ্রিস্টাব্দ (শুক্রবার) অনুষ্ঠিত হয়, সেখানে গৃহীত সর্বসম্মত...
14/06/2026

নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)-এর ১২তম সাধারণ সভা, যা ২২ মে ২০২৬ খ্রিস্টাব্দ (শুক্রবার) অনুষ্ঠিত হয়, সেখানে গৃহীত সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের পূর্ববর্তী কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে, নবগঠিত গঠনতন্ত্রের আলোকে উপস্থিত সদস্যবৃন্দের মতামত ও সম্মতিক্রমে ০৭ (সাত) সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সভাপতি: আবদুল্লাহ মেহেদি দীপ্ত
সহ সভাপতি: মো: রায়হান হাওলাদার
সাধারণ সম্পাদক: মো: ইনজামুল হক
যুগ্ম সাধারণ সম্পাদক: মাহিদ হোসেন মাগফি
সাংগঠনিক সম্পাদক: মো. রায়হান
কোষাধ্যক্ষ: মো: মনির হোসেন (টিটু)
দপ্তর সম্পাদক: শরিফুল ইসলাম আবু সাঈদ

সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী, উক্ত নির্বাহী কমিটি আজ থেকে কার্যকর হবে এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

বার্তা প্রেরক-

মো: ইনজামুল হক
সাধারণ সম্পাদক
নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)

মহাসড়কের মেরামত কাজ পরিদর্শনে নিরাপদ সড়ক আন্দোলন, ঝিনাইদহ জেলা শাখাজননিরাপত্তা ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে আজ নিরা...
13/06/2026

মহাসড়কের মেরামত কাজ পরিদর্শনে নিরাপদ সড়ক আন্দোলন, ঝিনাইদহ জেলা শাখা

জননিরাপত্তা ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে আজ নিরাপদ সড়ক আন্দোলন, ঝিনাইদহ জেলা শাখার প্রতিনিধিদল ঝিনাইদহ বাস টার্মিনাল থেকে হামদহ বাইপাস পর্যন্ত মহাসড়কের সাম্প্রতিক মেরামত কাজ সরেজমিনে পরিদর্শন করে।

পরিদর্শনকালে দেখা যায়, মেরামতকৃত কিছু স্থানে ব্যবহৃত বিটুমিন ও পাথরের খোয়া অল্প সময়ের মধ্যেই আলগা হয়ে যাচ্ছে। ফলে রাস্তার স্থায়িত্ব ও কাজের গুণগত মান নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। একইসঙ্গে এসব স্থানে মোটরসাইকেল, সাইকেল ও অন্যান্য যানবাহনের নিরাপদ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

সড়ক উন্নয়ন কার্যক্রমের মূল উদ্দেশ্য জনগণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা। তাই যেকোনো উন্নয়ন কাজ অবশ্যই মানসম্মত, টেকসই এবং জনস্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন।

নিরাপদ সড়ক আন্দোলন, ঝিনাইদহ জেলা শাখা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইতোমধ্যে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

আমরা আশা করি, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মহাসড়কে নিরাপদ ও মানসম্মত চলাচল নিশ্চিত করা হবে।

নিরাপদ সড়ক সবার অধিকার, নিরাপদ সড়ক নিশ্চিত করা সবার দায়িত্ব।

#নিরাপদ_সড়ক_আন্দোলন
#ঝিনাইদহ_জেলা_শাখা

https://www.roadsafetymovement.org/road-crash-compensation/
11/06/2026

https://www.roadsafetymovement.org/road-crash-compensation/

রোড ক্র্যাশ (সড়ক দুর্ঘটনা) ক্ষতিপূরণ পাওয়ার নিয়ম। BRTA ক্ষতিপূরণ আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, সময়সীমা ও সরক....

06/06/2026

"সবুজ পাতারা গল্প বলুক, বাতাস ছড়াক গান,
গাছের ছায়ায় জুড়িয়ে যাক, ক্লান্ত কোলাহল আর প্রাণ।"

বিশ্ব পরিবেশ দিবসে আমাদের এই বৃক্ষরোপণ—প্রকৃতির প্রতি এক টুকরো কৃতজ্ঞতা। আসুন, বুক ভরে শ্বাস নেওয়ার জন্য হলেও একটা করে গাছকে পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখি। 🌲


Address

Commissioner Market (2nd Floor), Framgate
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when নিরাপদ সড়ক আন্দোলন -নিসআ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share