Light Up the Society

Light Up the Society Light Up the Society is working on education, disaster risk reduction and community development.

Light Up the Society initiated the Alor Pathshala School project in 2016 to address the education problem in urban slums and remote areas in Bangladesh. The objective is to educate children from slums and unprivileged families. The project also focuses on building community mass education and awareness of primary education's importance and promoting education among children from poor communities.

Our major projects include: Community-based Early Childhood Development (ECD), Strengthening Child-Friendly learning environment, Child-Friendly community, Promoting Quality Education in Government Primary Schools (GPS) and Reduction of hazardous child labor in urban areas Fulfillment of the Rights of the Children.

14/02/2026

একজন শিক্ষক এর দক্ষতা প্রকাশ করার বড় একটা জায়গা হচ্ছে যারা একটু পিছিয়ে থাকে তাদের এগিয়ে নেওয়া। ৪র্থ শ্রেণীর সুমাইয়া তেমন ই একজন, ক্লাসে অন্যদের থেকে পিছিয়ে আছে। ক্লাসে বুঝানোর পাশাপাশি, তার সহপাঠিদের সাথে গ্রুপ স্টাডি করার জন্য একসাথ করা হয়। সেখানে কয়েকদিন সবার সাথে প্র‍্যাক্টিস করার পরে এখন আস্তে আস্তে ইংরেজি পড়ার ফ্লো তৈরি হচ্ছে, যেখানে আগে সে পড়া শুরু ই করতে পারতো না। এভাবে বিভিন্ন একভিটি এর মাধ্যমে আমরা চেষ্টা করি সবাই যাতে শিখতে পারে।

04/02/2026

ফাহাদ আমাদের ২য় শ্রেণীর ছাত্র। পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো না। একই সাথে তার শারীরিক কিছু সমস্যা রয়েছে। তার বাম সাইডের হাত এবং পা যতটুকু কাজ করার কথা সেটা করছে না। এক পা দিয়ে খুড়িয়ে খুড়িয়ে হাটতে হয়, আর হাত পুরো সোজা করে রাখতে পারে না, একটু বাকা করে রাখতে হয়। এরপরেও সে চেষ্টা করে যাচ্ছে শেখার জন্য। কোন কিছু শিখতে পারলে তার আনন্দের শেষ নেই। আমরাও তার মত করে তাকে শেখানোর চেষ্টা করছি।

নতুন বই, নতুন বছর, নতুন শ্রেণীতে উত্তীর্ণ হয়ে, নতুন উদ্যমে তাদের ক্লাস শুরু হল। আগের বছরের চেয়ে নতুন বছরে, ভালো প্রত্যাশ...
04/01/2026

নতুন বই, নতুন বছর, নতুন শ্রেণীতে উত্তীর্ণ হয়ে, নতুন উদ্যমে তাদের ক্লাস শুরু হল। আগের বছরের চেয়ে নতুন বছরে, ভালো প্রত্যাশা নিয়ে আমাদের পথচলা শুরু হল তাদের নিয়ে।

আজকে সবার শেষ ক্লাস ছিল, আগামীকাল থেকে ফাইনাল পরীক্ষা শুরু হবে। এক বছর এর যাত্রা শেষে তারা এখন নতুন শ্রেণীতে পদযাত্রা কর...
30/11/2025

আজকে সবার শেষ ক্লাস ছিল, আগামীকাল থেকে ফাইনাল পরীক্ষা শুরু হবে। এক বছর এর যাত্রা শেষে তারা এখন নতুন শ্রেণীতে পদযাত্রা করার দ্বারপ্রান্তে। সবাইকে নিয়ে দোয়ার আয়োজন শেষে সবাই নাস্তা হিসেবে আপেল, কমলা এবং কেক দেওয়া হয়।

শিক্ষার্থীদের ২য় প্রান্তিক পরীক্ষার ফলাফল দেওয়ার পাশাপাশি অভিভাবকদের খাতা দেখিয়ে দেওয়া হচ্ছে, তারা কেমন পরীক্ষা দিয়েছিল,...
13/09/2025

শিক্ষার্থীদের ২য় প্রান্তিক পরীক্ষার ফলাফল দেওয়ার পাশাপাশি অভিভাবকদের খাতা দেখিয়ে দেওয়া হচ্ছে, তারা কেমন পরীক্ষা দিয়েছিল, কি কি ভুল করেছে এবং সামনের পরীক্ষা গুলোতে কিভাবে ভালো করা যায় সেই পরামর্শ দেওয়া হয়।

প্রতি মাসে আমরা কয়েকটি বিধবা পরিবারকে মাসিক মুধি বাজার করে দেই। এছাড়াও তারা কেউ অসুস্থ হলেও চিকিৎসা খরচ দেওয়া হয় যদি সেট...
05/09/2025

প্রতি মাসে আমরা কয়েকটি বিধবা পরিবারকে মাসিক মুধি বাজার করে দেই। এছাড়াও তারা কেউ অসুস্থ হলেও চিকিৎসা খরচ দেওয়া হয় যদি সেটা ছোট এমাউন্ট এর হয়৷
তাদের মধ্য একটি পরিবারের, মুন্নি আক্তার এর ছেলে জুয়েল এর হঠাৎ করে শরীর ফুলে যাওয়াতে ডাক্তার দেখিয়ে, প্রয়োজনীয় টেস্ট করিয়ে মেডিসিন নিয়ে দেওয়া হয়েছে।
যেহেতু তাদের খুব একটা মাছ, মোরগ নিয়ে দেওয়া হয় না এবং তারা নিজেরাও কিনে খাওয়ার সেই সামর্থ্য নেই, তাই আজকে তাদের রুই মাছ নিয়ে দেওয়া হয়েছে। চিকিৎসা সহায়তা এবং মাছ পেয়ে মা-ছেলের মুখে কি যে আনন্দ তৈরি হয়েছে।

আদের আশেপাশে এমন বাচ্চা আছে যারা খুব দরিদ্র পরিবারে বেড়ে উঠে, আবার অনেক বাচ্চা আছে মা কিংবা বাবাকে হারিয়ে ফেলে, আবার অনে...
01/09/2025

আদের আশেপাশে এমন বাচ্চা আছে যারা খুব দরিদ্র পরিবারে বেড়ে উঠে, আবার অনেক বাচ্চা আছে মা কিংবা বাবাকে হারিয়ে ফেলে, আবার অনেক বাচ্চার বাবা-মায়ের ডিভোর্সের কারনে বাচ্চাটা বাবা-মা ২ জনকে হারিয়ে ফেলে। কোন কোন অঞ্চলে এর পরিধি অনেক বিস্তৃত থাকে, আবার কোন অঞ্চলে এর বিস্তৃতি সীমিত থাকে।
আমরা এখন যে স্কুলে কাজ করছি, সেখানে অনেক বাচ্চা আছে এ রকম যাদের সকালে একটু ভারী নাস্তা খাওয়া হয়ে উঠে না, কোন রকম চা এবং বিস্কুট খেয়ে আসে। দীর্ঘ সময় ক্লাস করবে বলে যে টিফিন আনবে সে সুযোগ ও থাকে না।
এসব বাচ্চাদের জন্য আমরা তাদের নাস্তার ব্যবস্থা করে দেই, যাতে করে তারা একটু আরাম করে, মনযোগ দিয়ে ক্লাস করতে পারে। যাদের সহযোগিতায় আমরা এমন কাজ করতে পারতেছি, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।

শিক্ষার্থীরা যাতে আরো আনন্দ নিয়ে পড়তে পারে সেজন্য যারা হোম ওয়ার্ক ঠিক ভাবে করে নিয়ে আসে, ক্লাসে পড়া ভালো ভাবে দিতে পারে ...
28/07/2025

শিক্ষার্থীরা যাতে আরো আনন্দ নিয়ে পড়তে পারে সেজন্য যারা হোম ওয়ার্ক ঠিক ভাবে করে নিয়ে আসে, ক্লাসে পড়া ভালো ভাবে দিতে পারে তাদের চকলেট এবং চিপস সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়।

মাইলেস্টোন এর ট্র‍্যাজেডি নিয়ে বাচ্চাদের সাথে আলোচনা এবং দোয়ার আয়োজন করা হয়, আমাদের ডে শিফট এর শিক্ষার্থীদের নিয়ে। আল্লা...
22/07/2025

মাইলেস্টোন এর ট্র‍্যাজেডি নিয়ে বাচ্চাদের সাথে আলোচনা এবং দোয়ার আয়োজন করা হয়, আমাদের ডে শিফট এর শিক্ষার্থীদের নিয়ে। আল্লাহ আমাদের সহায় হোক।

18/07/2025

আমাদের বেশিরভাগ শিক্ষার্থী পড়ালেখা শেষ করার পরেও ইংরেজিতে বেশ দূর্বল থাকতে হয়। আমরা আমাদের শিক্ষার্থীদের এমন ভাবে শেখানোর চেষ্টা করছি যাতে তারা প্রাইমারি শেষ করে ইংরেজিতে বেশ দক্ষ হতে পারে। পড়ার পাশাপাশি ইংরেজিতে বলার দক্ষতা যাতে অর্জন করতে পারে সেজন্য তাদের স্পিকিং নিয়েও কাজ করা হচ্ছে৷
ইংরেজিতে কিভাবে নিজের পরিচয় দিতে হয় সেটা তাদের শেখাচ্ছি, বেশ ভালো ভাবে তারা এখন বলতে পারছে এবং সেটা খুব আনন্দের সাথে।

বাংলাদেশের প্রেক্ষাপটে, লম্বা সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা মানে ছাত্র-ছাত্রীরা যতটু শিখেছে সেটাও ভুলে যাওয়া। বেশি...
30/06/2025

বাংলাদেশের প্রেক্ষাপটে, লম্বা সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা মানে ছাত্র-ছাত্রীরা যতটু শিখেছে সেটাও ভুলে যাওয়া। বেশিরভাগ ছাত্র-ছাত্রীরা বন্ধের সময় একদম ই পড়ালেখা করে না, যার ফলে অনেকে পিছিয়ে যায়। শিক্ষা প্রতিষ্ঠান খোলা হওয়ার পরে অনেকে আগের মত ফিরে আসতে পারে না।

রোজার ইদের বন্ধ ছিল প্রায় ২ মাসের মত, খোলা হওয়ার পর থেকে কুরবানির ইদ এর আগ পর্যন্ত প্রতি সপ্তাহে ২/১ দিন করে বন্ধ ছিল। আবার কুরবানির ইদে প্রায় ১ মাসের বন্ধ ছিল। অথচ এই বিষয় গুলো নিয়ে আমাদের শিক্ষকদের কোন কথা নেই, তাদের কি কি সুবিধা নেই সেটা নিয়ে সোচ্চার কিন্ত তারা ছাত্র-ছাত্রীদের কি আছে, কি নেই সেটা নিয়ে কোন আলোচনা নেই।

২০২৩ সালে নতুন কারিকুলাম এর জন্য শনিবার বন্ধ রাখা হল কিন্ত ২০২৫ এ আগের কারিকুলাম চালু করার পরেও এখনো শনিবার বন্ধ রাখা হয়েছে। পুরো বছরে কতদিন বন্ধ, কতদিন খোলা, সিলেবাস কতটুকু শেষ হয়েছে, বাচ্চারা কতটুকু শিখতে পারছে এই হিসেব গুলো কি আমাদের শিক্ষকরা করতেছে?

গত বছরের বন্যা পরবর্তী সময়ে এমন অনেক ঘর এর অবস্থা শোচনীয় হয়ে যায়। বন্যার আগেও খুব একটা ভালো ছিল না, কিন্ত বন্যার পরে আরো...
17/06/2025

গত বছরের বন্যা পরবর্তী সময়ে এমন অনেক ঘর এর অবস্থা শোচনীয় হয়ে যায়। বন্যার আগেও খুব একটা ভালো ছিল না, কিন্ত বন্যার পরে আরো খারাপ হয়ে যায়। ঠিক এই রকম অবস্থায় আছেন আমাদের লক্ষীপুর জেলার, একই পরিবার এর ৩ ভাই, তাদের পরিবার নিয়ে বাস করছেন, যাদের ৩ ভাই এর মাঝে ২ ভাই ৫ বছর আগে মারা গেছেন বিবাহিত অবস্থায়। তারা ৩ পরিবার মিলে ৫০ ফিট লম্বা জায়গাতে এক রুম করে থাকতেছে তাদের বাচ্চাদের নিয়ে।

তাদের এই অবস্থায় তাদের জন্য সাইড ওয়াল করে দিচ্ছেন একজন, কিন্ত উপরের চালের ব্যবস্থা তাদের নিজেদের করে দিতে বলেছেন যেটা এই পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। এমন অবস্থায় আমরা তাদের উপরের চালের ব্যবস্থা করে দিতে চাই যদি আপনাদের থেকে সহযোগিতা পাই।

কেউ যদি সহযোগিতা করতে পারেন তাহলে জানানোর অনুরোধ রইল।

Address

Sahidbag East Slum, Beside Pallabi Police Station, Mirpur-12, Sagupta
Dhaka
1216

Telephone

+8801943013424

Website

Alerts

Be the first to know and let us send you an email when Light Up the Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Light Up the Society:

Share