10/01/2026
নোটিশ
তারিখ : ১০ জানুয়ারি ২০২৬
জাতীয় মানবাধিকার সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব আবুল বাশার বাদলের ইন্তেকালে ০৭ (সাত) দিনের শোক ঘোষণা করা হয়েছে।
অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, জাতীয় মানবাধিকার সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব আবুল বাশার বাদল ০৯ জানুয়ারি ২০২৬ শুক্রবার বিকেল ৪টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই আকস্মিক প্রয়াণে বাংলাদেশের মানবাধিকার আন্দোলন অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে জাতীয় মানবাধিকার সোসাইটির পক্ষ থেকে ১০ জানুয়ারি ২০২৬ তারিখ হতে ১৬ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত ০৭ (সাত) দিনের শোক পালন করা হবে।
এই শোক পালন উপলক্ষে—
১. সকল কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
২. সকল প্রকার আনন্দঘন অনুষ্ঠান স্থগিত থাকবে।
৩. মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দকে যথাযথভাবে শোক পালন করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
আদেশক্রমে,
অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী
চেয়ারম্যান
জাতীয় মানবাধিকার সোসাইটি