বুড়িচং ওয়েলফেয়ার সোসাইটি - ঢাকা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বুড়িচং ওয়েলফেয়ার সোসাইটি - ঢাকা

বুড়িচং ওয়েলফেয়ার সোসাইটি - ঢাকা Burichang Welfare Society - Dhaka aims to organize and support residents of Burichang for public welfare.
(1)

“বুড়িচং ওয়েলফেয়ার সোসাইটি” ঢাকাস্থ বুড়িচংবাসীদেরকে সংগঠিত করে জনকল্যাণের স্বার্থে কল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করে।দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদানসহ অসহায়-নিঃস্ব-রোগগ্রস্থ মানুষের কল্যাণে যথাসম্ভব সেবামূলক কর্মকান্ড পরিচালনা করছে। We provide scholarships, offer services to the less fortunate, preserve local culture and promote education, social value and sports for Burichang residents nationally and internationally.

আলহামদুলিল্লাহ, বুড়িচং ওয়েলফেয়ার সোসাইটি-ঢাকা এর সম্মানিত সভাপতি জনাব মোঃ তোফায়েল ইসলাম ভাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ...
31/07/2025

আলহামদুলিল্লাহ,
বুড়িচং ওয়েলফেয়ার সোসাইটি-ঢাকা এর সম্মানিত সভাপতি জনাব মোঃ তোফায়েল ইসলাম ভাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রোগ্রামার থেকে চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রর পরিচালক (ভারপ্রাপ্ত) পদে পদোন্নতি পাওয়ায় অভিনন্দন ও শুভকামনা।
বুড়িচং ওয়েলফেয়ার সোসাইটি পরিবার এতে আনন্দিত ও গর্বিত। মহান আল্লাহ সম্মানের সহিত দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আমিন।।

#বুড়িচং_ওয়েলফেয়ার_সোসাইটি #বুড়িচংওয়েলফেয়ারসোসাইটি
#জাতীয়বিশ্ববিদ্যালয়

আলহামদুলিল্লাহ, বুড়িচং ওয়ালফেয়ার সোসাইটি ঢাকা কর্তৃক বুড়িচং উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি আর্থিক অনুদা...
14/07/2025

আলহামদুলিল্লাহ, বুড়িচং ওয়ালফেয়ার সোসাইটি ঢাকা কর্তৃক বুড়িচং উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সর্বমোট ১৫ জন শিক্ষার্থীকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

তন্মধ্যে- মেডিকেল পড়ুয়া শিক্ষার্থী চারজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তিনজন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় একজন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় একজন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুইজন।

উক্ত আর্থিক অনুদান প্রদান কার্যক্রম পুরো এক বছর ধরে চলবে ইনশাআল্লাহ। আপনাদের আন্তরিক সহযোগিতা আমাদের পথ চলার পথেয়। আল্লাহতায়ালা আমাদের সকল তৎপরতা পরকালীন মুক্তির জন্য কবুল করুন, আমীন।

(উল্লেখ্য: জন প্রতি প্রত্যেক শিক্ষার্থীকে প্রতি মাসে তিন হাজার টাকা করে প্রদান করা হবে)

#বুড়িচং_ওয়েলফেয়ার_সোসাইটি #বুড়িচংওয়েলফেয়ারসোসাইটি #শিক্ষা_বৃওি #বৃত্তি

প্রিয় সুহৃদ,আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আপনি জেনে আনন্দিত হবেন যে, বুড়িচ...
12/07/2025

প্রিয় সুহৃদ,

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আপনি জেনে আনন্দিত হবেন যে, বুড়িচং ওয়েলফেয়ার সোসাইটি ঢাকা কর্তৃক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির জুলাই মাসের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান আগামীকাল ১৩/৭/২০২৫ইং রবিবার ঘরোয়া পরিবেশে বিকাল ৫টায় মগবাজার চৌরাস্তা রাজ্জাক প্লাজায় (ষষ্ঠ তলা) সোসাইটির অস্থায়ী অফিসে আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত অতিরিক্ত সচিব, জনাব মোঃ মাকসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্যান্সার বিশেষজ্ঞ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অধ্যাপক ডাক্তার এম এ হাসেম। উক্ত অনুষ্ঠানে আপনি /আপনারা সাদরে আমন্ত্রিত।

নিবেদক
কাজী মো: ইকরামুল হক
সাধারণ সম্পাদক
বুড়িচং ওয়েলফেয়ার সোসাইটি ঢাকা।

#বুড়িচং_ওয়েলফেয়ার_সোসাইটি
#ইফতার #মাহফিল #বুড়িচংওয়েলফেয়ারসোসাইটি
#বৃত্তি #শিক্ষা_বৃওি

25/06/2025

📚 এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য রইলো আন্তরিক শুভকামনা ও দোয়া।
🌟 মহান আল্লাহ তোমাদের পরিশ্রমের যথাযথ প্রতিদান দিন।

From the river to the sea palestine will be free. 🇦🇪❤️🇧🇩
06/04/2025

From the river to the sea palestine will be free. 🇦🇪❤️🇧🇩

05/04/2025

দুনিয়া নাকি সভ্যতার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে? প্রযুক্তির কল্যাণে নাকি দুনিয়া এখন একটা ‘গ্লোবাল ভিলেজে’ পরিণত হয়েছে?

কী চরম তামাশা!

যদি তাই হবে, একটা নীরিহ উপত্যকায় পরিপূর্ণ আয়োজনের সাথে বছরের পর বছর, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন যে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, এই ভয়ঙ্কর, ভয়াবহ ধ্বংসলীলা দেখেও গোটা দুনিয়া কীভাবে না দেখতে পাওয়ার ভান করে আছে?

প্রতিদিন হাজারে হাজার মানুষকে নির্দয়ভাবে মেরে ফেলা হচ্ছে। কিন্তু গোটা দুনিয়া তো বটেই, ইসলামি বিশ্বের কোথাও কোনো হেলদোল নেই। যালিমেরা কোনো লুকোচাপার আশ্রয় আর নিচ্ছে না৷ যা করছে প্রকাশ্য দিবালোকে—ঘোষণা সমেত। অথচ দুনিয়ার মানুষ এমনভাবে নিশ্চুপ হয়ে আছে, যেন কোথাও কিছু হচ্ছে না, কোথাও কিছু ঘটছে না।

মানব ইতিহাস এই ঘৃণ্য স্মৃতি কীভাবে সংরক্ষণ করবে?

25/03/2025

"বুড়িচং ওয়েলফেয়ার সোসাইটি, ঢাকা"-এর উদ্যোগে শুভাকাঙ্ক্ষীদের নিয়ে 'আলোচনা সভা ও ইফতার মাহফিল-২০২৫' -এ বুড়িচং উপজেলার জুলাই অভ্যুত্থানে আহতদের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়।।

#বুড়িচং_ওয়েলফেয়ার_সোসাইটি
#ইফতার #মাহফিল #বুড়িচংওয়েলফেয়ারসোসাইটি
#জুলাই

যাকাত দাতা ভাই-বোনদের প্রতি আহ্বান।  #যাকাত    #বুড়িচং_ওয়েলফেয়ার_সোসাইটি    #বুড়িচংওয়েলফেয়ারসোসাইটি
24/03/2025

যাকাত দাতা ভাই-বোনদের প্রতি আহ্বান।

#যাকাত #বুড়িচং_ওয়েলফেয়ার_সোসাইটি #বুড়িচংওয়েলফেয়ারসোসাইটি

Address

রোজ গার্ডেন (দ্বিতীয় তলা), তুষারধারা আবাসিক এলাকা, কদমতলী, ঢাকা।
Dhaka
১৩৬২

Alerts

Be the first to know and let us send you an email when বুড়িচং ওয়েলফেয়ার সোসাইটি - ঢাকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share