Bangladesh Scouts

Bangladesh Scouts Bangladesh Scouts help over 2.2 million young people in Bangladesh to develop the skills they need to succeed in life.
(621)

This is the official page of Bangladesh Scouts. The Bangladesh Scouts (Bengali: বাংলাদেশ স্কাউটস) is the national Scouting organization of Bangladesh. Scouting was founded in 1914 in East Bengal now Bangladesh as part of the British Indian branch of The Scout Association and continued as part of the Pakistan Boy Scouts Association until the country's divided sections split in 1971 during

the Bangladesh Liberation War. Following its independence, in 1972, the Bangladesh Boy Scout Association was officially formed as a successor of the Pakistan Boy Scouts Association. Bangladesh became an independent member of the World Organization of the Scout Movement in 1974. The organization changed its name to "Bangladesh Scouts" in 1978.

ভুটানের ঐতিহাসিক ‘ফার্স্ট ন্যাশনাল স্কাউট জাম্বুরি ২০২৬’-এ অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ স্কাউটস-এর প্রধান জাতীয় ...
31/05/2026

ভুটানের ঐতিহাসিক ‘ফার্স্ট ন্যাশনাল স্কাউট জাম্বুরি ২০২৬’-এ অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ স্কাউটস-এর প্রধান জাতীয় কমিশনার ও মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব এ বি এম আব্দুস সাত্তার। তার সঙ্গে ছিলেন বাংলাদেশ স্কাউটস-এর কোষাধ্যক্ষ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

২৬ থেকে ৩০ মে, ২০২৬ তারিখে ভুটানের পারোর ন্যাশনাল স্কাউটস সেন্টারে অনুষ্ঠিত হয় এই জাম্বুরি। ভুটান স্কাউটস অ্যাসোসিয়েশন আয়োজিত জাম্বুরির মূল প্রতিপাদ্য ছিল— "Leadership, Service, and Mindfulness Inspired by Bhutan's Vision for Youth" (যুবদের জন্য ভুটানের দর্শন থেকে অনুপ্রাণিত নেতৃত্ব, সেবা ও সচেতনতা)। চতুর্থ ড্রুক গিয়ালপোর ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই মহাসমাবেশে বাংলাদেশসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ১৩টি দেশের স্কাউট ও নেতারা অংশ নেন।

ঈদের আনন্দকে সবার জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক করতে বাংলাদেশ স্কাউটসের সদস্যরা দেশের বিভিন্ন সড়ক, রেলওয়ে স্টেশন, বাস টার...
31/05/2026

ঈদের আনন্দকে সবার জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক করতে বাংলাদেশ স্কাউটসের সদস্যরা দেশের বিভিন্ন সড়ক, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে সেবাদানমূলক কার্যক্রম পরিচালনা করেছেন।

মানবতার সেবায়, শৃঙ্খলা রক্ষায় এবং যাত্রীদের সহায়তায় নিরলসভাবে কাজ করে গেছে স্কাউট সদস্যরা। ঈদের প্রকৃত শিক্ষা—ত্যাগ, সহযোগিতা ও মানবসেবার চেতনাকে ধারণ করেই তারা মানুষের পাশে থেকেছে।

🕋 পবিত্র হজ-২০২৬ উপলক্ষে হজযাত্রীদের প্রত্যাবর্তন সেবায় বাংলাদেশ স্কাউটস।পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে থাকা সম্মানিত হজ...
30/05/2026

🕋 পবিত্র হজ-২০২৬ উপলক্ষে হজযাত্রীদের প্রত্যাবর্তন সেবায় বাংলাদেশ স্কাউটস।

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে থাকা সম্মানিত হজযাত্রীদের স্বাগত ও সহায়তা প্রদানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ স্কাউটসের রোভার স্কাউটরা।

হজযাত্রীদের আগমন থেকে শুরু করে বিমানবন্দর ত্যাগ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে তথ্য প্রদান, প্রয়োজনীয় দিকনির্দেশনা, লাগেজ ও ট্রলি ব্যবস্থাপনায় সহায়তা, জমজমের পানি বিতরণ, হারানো-পাওয়া সংক্রান্ত সহযোগিতা এবং শৃঙ্খলাপূর্ণ চলাচল নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তারা।

আজ এ সেবামূলক কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব এ বি এম আব্দুস সাত্তার এবং বাংলাদেশ স্কাউটসের কোষাধ্যক্ষ ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তাঁরা রোভার স্কাউটদের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও মানবিক সেবার ভূয়সী প্রশংসা করেন।

বাংলাদেশ স্কাউটস বিশ্বাস করে—মানুষের কল্যাণে সেবাই স্কাউটিংয়ের মূল চেতনা। সেই আদর্শকে ধারণ করে রোভার স্কাউটরা হজযাত্রীদের জন্য নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

#হজ২০২৬ #বাংলাদেশস্কাউটস

29/05/2026

আল্লাহর মেহমানদের সেবায় নিয়োজিত একঝাঁক তরুণ প্রাণ।
এটি কেবল একটি ক্যাম্প নয়, এটি ইবাদতের এক অনন্য আঙিনা।

যে আনন্দ ভাগ করলে বাড়ে, কুরবানি সেই আনন্দেরই শিক্ষা দেয়।শুধু পশুর নয়, কুরবানি হোক স্বার্থপরতারও।
27/05/2026

যে আনন্দ ভাগ করলে বাড়ে,
কুরবানি সেই আনন্দেরই শিক্ষা দেয়।
শুধু পশুর নয়, কুরবানি হোক স্বার্থপরতারও।

বাংলাদেশ স্কাউটসের অন্তর্বর্তীকালীন নির্বাহী কমিটির প্রধান জাতীয় কমিশনার, উপ প্রধান জাতীয় কমিশনার, কোষাধ্যক্ষ ও নির্বা...
27/05/2026

বাংলাদেশ স্কাউটসের অন্তর্বর্তীকালীন নির্বাহী কমিটির প্রধান জাতীয় কমিশনার, উপ প্রধান জাতীয় কমিশনার, কোষাধ্যক্ষ ও নির্বাহী পরিচালক মহোদয়ের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা।

ঈদ মোবারক

কোরবানি হোক পরিষ্কার-পরিচ্ছন্নতার সাথে,ধর্মীয় সহনশীলতা থাকুক সবার আগে।পরিচ্ছন্ন পরিবেশ, আনন্দময় ঈদ এবং দায়িত্বশীল কোরবান...
26/05/2026

কোরবানি হোক পরিষ্কার-পরিচ্ছন্নতার সাথে,
ধর্মীয় সহনশীলতা থাকুক সবার আগে।

পরিচ্ছন্ন পরিবেশ, আনন্দময় ঈদ এবং দায়িত্বশীল কোরবানি হোক আমাদের অঙ্গীকার।

কাবা’র পবিত্র আঙিনায় সমবেত আল্লাহর মেহমানদের জন্য রইলো অফুরন্ত দোয়া ও সুস্বাস্থ্য শুভকামনা।
26/05/2026

কাবা’র পবিত্র আঙিনায় সমবেত আল্লাহর মেহমানদের জন্য রইলো অফুরন্ত দোয়া ও সুস্বাস্থ্য শুভকামনা।

25/05/2026

তোমার স্বপ্নের অ্যাওয়ার্ড এখন আরও এক ধাপ নিকটে!

আগের ভিডিওতে দেখানো হয়েছিল কীভাবে অ্যাওয়ার্ড পোর্টালে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয়।
আর আজকের ভিডিওতে থাকছে— কীভাবে পর্যায়ক্রমে শাপলা কাব অ্যাওয়ার্ড, প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড এবং প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ডের জন্য আবেদন সম্পন্ন করবে।

ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, সঠিকভাবে আবেদন করো এবং নিজের স্কাউটিং যাত্রাকে নিয়ে যাও নতুন উচ্চতায়।

২০২৫ সালে জাতীয় পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ডে উত্তীর্ণ এবং প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য পোর্টালটি বর্তমানে চালু রয়েছে।

🔗 আবেদন লিংক: https://award.scouts.gov.bd/






23/05/2026

চালু হয়েছে বাংলাদেশ স্কাউটস “অ্যাওয়ার্ড পোর্টাল” ⚜️

স্কাউটদের অ্যাওয়ার্ড আবেদন প্রক্রিয়াকে আরও সহজ, গতিশীল ও সময়সাশ্রয়ী করতে বাংলাদেশ স্কাউটস্ ইতোমধ্যে অনলাইন অ্যাওয়ার্ড পোর্টাল চালু করেছে।

২০২৫ সালের জাতীয় পর্যায়ে উত্তীর্ণ ‘শাপলা কাব’ ও ‘প্রেসিডেন্ট’স স্কাউট’ অ্যাওয়ার্ড বিজয়ীদের জন্য পোর্টালটি বর্তমানে রেজিস্ট্রেশনের জন্য উন্মুক্ত রয়েছে।

উত্তীর্ণ সবাইকে দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

🔗 আজই রেজিস্ট্রেশন করুন: https://award.scouts.gov.bd/





Address

National Scout Bhaban, 60 Anjuman Mufidul Islam Road
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+88048313651

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Scouts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Scouts:

Share