Alokito Poth - আলোকিত পথ

Alokito Poth - আলোকিত পথ Tongi Branch
Routing No: 225331633


Keep an eye on our web site or YouTube channel or page for daily up-to-date news.

অতিদরিদ্র এবং অসহায় অটিস্টিক শিশুরা সুস্থ সুন্দর জীবন চায়। আপনার যাকাতের শক্তিতে বদলে যাবে অতি দরিদ্র অটিস্টিক শিশুদের জীবন। তা না হলে তারা ভিক্ষা করতে বাধ্য হবে। ২০১৮ সালের জানুয়ারি মাসের ঘটনা। ঢাকার উত্তরা ১২ নম্বর সেক্টর সংলগ্ন এক বস্তির পাশ দিয়ে যাচ্ছিলাম আমরা। দেখলাম ১১ বছরের একটা বাচ্চাকে কারা যেন বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রেখেছে। আর অন্য কয়েকজন বাচ্চা জট পাকিয়ে এই ছোট বাচ্চাটি কে গালাগালি

করছে। এমনকি থুতুও দিচ্ছে গায়ে। চমকে উঠলাম আমরা! কেন এমন হবে?

বাচ্চাটির হাতের বাঁধন খুলতে খুলতে জানতে পারলাম যে সে একজন অটিস্টিক শিশু বা বিশেষ শিশু। তার অপরাধ সে অন্য দশটা বাচ্চার মত সহজ স্বাভাবিকভাবে সবার সাথে মিশতে পারে না। তার মা রাস্তার একটি ভাতের হোটেলে রান্নাবান্নার কাজ করে। ছেলেটির বাবা রোড এক্সিডেন্টে মারা গেছেন। সে বিরক্ত করে বলেই তাকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রাখা হয়েছে।

এই বিশেষ শিশুদেরকে নতুন সুস্থ জীবন দেওয়ার মানবিক তাগাদা থেকে আলোকিত পথ চ্যারিটি প্রতিষ্ঠান এর সৃষ্টি। বাংলাদেশে একমাত্র আমরাই সম্পূর্ণ বিনামূল্যে ২০১৮ সালের জানুয়ারি মাস থেকে অতি দরিদ্র অটিস্টিক এবং প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা, খাদ্য সামগ্রী এবং শিক্ষা দিয়ে আসছি। ওদেরকে নিয়ে কাজ করা অনেক বেশী কষ্টসাধ্য এবং চ্যালেঞ্জিং।

আমদের এখানে বর্তমানে চিকিৎসাসেবা নিচ্ছে ৫২ জন শিশু এবং অপেক্ষমান আছে ১২৮ জন। আমাদের স্কুলে লেখাপড়া করছে ৩২ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। সেই সাথে প্রতিমাসে আমরা অটিজমে আক্রান্ত ৭১ জন শিশুর পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করছি। তা না হলে, হয় এই ছোট্ট ছোট্ট শিশুরা ভিক্ষা করতো নতু্বা বাসায় বন্দী থাকতো। এই শিশুদের পরিবারের কারো বাবা রিকশা চালান, কারো মা বাসা বাড়িতে কাজ করেন।

সমাজসেবা অধিদপ্তরে আমরা নিবন্ধিত হই ২০১৯ সালের জানুয়ারি মাসে। যার নিবন্ধন নাম্বার ঢ-০৯৭৫৬। চিকিৎসা দেওয়ার পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বাবা মায়েদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাতে এই শিশুরা অতি দ্রুত সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। সেইসাথে প্রতিবন্ধী শিশুদের চলাফেরা করার জন্য বিভিন্ন ধরনের সহায়ক ডিভাইস প্রদান করছি আমরা।

বিনীত অনুরোধ, এই মহৎ কাজে আপনি আমাদের পাশে থাকুন। আপনি অথবা আপনার প্রতিষ্ঠান প্রতিমাসে বা বার্ষিকভাবে, যাকাত কিংবা এককালীন অনুদানের মাধ্যমে এই অসহায় ও দরিদ্র অটিস্টিক শিশুদেরকে সুস্থ করে তুলতে পারেন। আপনার মহৎ হৃদয়ের মাধ্যমেই বদলে যাবে তাদের জীবন।

পবিত্র কোরআনে আল্লাহ তা'আলা ঘোষণা করেছেন, “তোমরা যে ব্যয়ই কর কিংবা যে কোন মানত কর, আল্লাহ নিশ্চয়ই তা জানেন” (সুরা আল-বাকারা, আয়াত: ২৭০)

যোগাযোগঃ

সহযোগী অধ্যাপক নুরুন নেছা
সাধারন সম্পাদক
আলোকিত পথ
মোবাইল- 01833342244

ঠিকানাঃ বাড়ী ২৭, রোডঃ ৫, সেক্টর ১৩, উত্তরা, ঢাকা।

অনুদান দিতেঃ

বিকাশ/ নগদ মার্চেন্ট (পেমেন্ট অপশন) 01833342244

ব্যাংক একাউন্টঃ

Alokito Poth
Current Deposit Account:
140-2851-887001
City Bank Ltd. Web: https://alokitopoth.com
Facebook: https://www.facebook.com/AlokitoPothCharity
YouTube: https://www.youtube.com/c/AlokitoPothBD
LinkedIn: https://www.linkedin.com/company/alokito-poth-charity-organisation

আগামীর মানবিক চিকিৎসকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা১৮ ও ১৯ আগস্ট ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের একদল মেধাবী শ...
19/08/2026

আগামীর মানবিক চিকিৎসকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা

১৮ ও ১৯ আগস্ট ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের একদল মেধাবী শিক্ষার্থী শিক্ষাসফরের অংশ হিসেবে আলোকিত পথে ভিজিট করেন।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের খুব কাছ থেকে দেখে তাদের আনন্দ, মুগ্ধতা ও আবেগ আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। আজ তারা চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থী, আগামী দিনে তারাই হয়ে উঠবেন মানুষের সেবায় নিয়োজিত চিকিৎসক।

এই ছোট্ট শিশুদের হাসি, ভালোবাসা আর নির্মল অনুভূতিগুলো যেন তাদের আগামীর চিকিৎসাসেবায় মানবিকতার এক অনুপ্রেরণা হয়ে থাকে।

তারা যেন চিকিৎসার পাশাপাশি মানুষের কষ্ট অনুভব করেন, অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং মমতা ও ভালোবাসা দিয়ে সেবা করার মানসিকতা ধারণ করেন—এটাই আমাদের আন্তরিক প্রত্যাশা।

আলোকিত পথ পরিবারের পক্ষ থেকে আগামীর মানবিক চিকিৎসকদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অফুরন্ত শুভকামনা। ❤️

13/08/2026

প্রতিটি শিশুর কথা শেখার, বলার পথ ভিন্ন। তবে যে কোনো শিশুর কথা বলতে দেরি হলে সচেতন হওয়া জরুরি। সঠিক সময়ে Speech Therapy শিশুর যোগাযোগ দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গত ৮ বছর ধরে আলোকিত পথ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের থেরাপি, শিক্ষা ও খাদ্য সহায়তার মাধ্যমে তাদের সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে নিতে ও আলোকিত জীবন গড়ার পথে কাজ করে যাচ্ছে। আলোকিত পথের বিশেষ শিশুদের সাথে থাকবেন।

ধন্যবাদ।

#আলোকিত_পথ

'আলোকিত পথ' পরিবারে স্বাগতম  আব্দুল ইয়াসিন কে! 🌸মাত্র ৫ বছর বয়সী আব্দুল ইয়াসিন আমাদের পরিবারের নতুন সদস্য। তার মূল সম...
13/08/2026

'আলোকিত পথ' পরিবারে স্বাগতম আব্দুল ইয়াসিন কে! 🌸

মাত্র ৫ বছর বয়সী আব্দুল ইয়াসিন আমাদের পরিবারের নতুন সদস্য। তার মূল সমস্যা হলো **'স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিলে' (Speech and Language Delay)**, অর্থাৎ বয়সের সাথে সাথে কথা বলা এবং নিজের ভাব প্রকাশ করার ক্ষেত্রে সে কিছুটা পিছিয়ে রয়েছে।

আব্দুল ইয়াসিনকে ভাষার সুন্দর জগতে ফিরিয়ে আনতে এবং তার মনের কথাগুলো ফুটিয়ে তুলতে আমাদের অভিজ্ঞ টিম ইতিমধ্যেই বিশেষ থেরাপি ও সার্বিক যত্ন প্রদান শুরু করেছে।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সঠিক চিকিৎসা ও সময়োপযোগী থেরাপির পাশাপাশি সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের সবার ভালোবাসা। আপনাদের আন্তরিক দোয়া, সহমর্মিতা ও সহযোগিতায় আব্দুল ইয়াসিনের মতো বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা ধীরে ধীরে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হবে।

ইয়াসিন যেন খুব দ্রুত তার আদো আদো মিষ্টি কণ্ঠে আমাদের সাথে গল্প করতে পারে—এই নতুন পথচলায় আপনাদের সবার মূল্যবান দোয়া ও ভালোবাসা কামনা করছি। ❤️

11/08/2026

আমার ছেলে এখনও কথা বলে না, সবাই বলে সময় হলে ঠিক হয়ে যাবে..
বর্তমান সময়ে প্রায়ই এমন কথা আমরা অভিভাবকদের মুখ থেকে শুনি। কেউ বলেন, "ছেলেরা একটু দেরিতে কথা বলে।" আবার কেউ বলেন, "এত চিন্তার কিছু নেই সময় হলে বাচ্চা কথা বলবেই..
কিন্তু সব দেরিই স্বাভাবিক নয়। আবার সব বাচ্চার বেড়ে ওঠার গতি এক হবে—এমনটাও স্বাভাবিক নয়। তবে বাচ্চাদের ক্ষেত্রে কিছু বিকাশগত লক্ষণ রয়েছে, যেগুলো অভিভাবকদের শুরু থেকেই খেয়াল রাখা খুবই জরুরি।
যেমন—
🔹 ৬ মাস বয়সেও যদি শিশুর চোখে চোখ রেখে হাসি বা সাড়া দেওয়া খুব কম হয়।
🔹 ৯–১২ মাসে নিজের নাম ধরে ডাকলেও যদি বারবার সাড়া না দেয়।
🔹 ১২–১৮ মাসেও যদি কোনো অর্থপূর্ণ শব্দ বলতে না শুরু করে বা ইশারা করে নিজের চাওয়া-পাওয়া বোঝাতে না চায়।
🔹 সমবয়সী শিশুদের সঙ্গে খেলা করতে বা যোগাযোগ করতে আগ্রহ না দেখায়।
🔹 একই কাজ বা আচরণ বারবার করে, রুটিন পরিবর্তন হলে অতিরিক্ত অস্থির হয়ে পড়ে।

এই লক্ষণগুলোর একটি বা একাধিক থাকলেই যে আপনার শিশু অটিজম বা বিশেষ চাহিদাসম্পন্ন—এমন সিদ্ধান্তে পৌঁছানো আসলে যাবে না। তবে এই বিষয়গুলোকে অবহেলা করাও উচিত নয়। যত দ্রুত একজন শিশু বিশেষজ্ঞ বা ডেভেলপমেন্টাল বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যায়, তত দ্রুত প্রয়োজনীয় মূল্যায়ন ও সহায়তা শুরু করা সম্ভব।
আমরা অনেক সময় শুনি, "আরও একটু বড় হলে ঠিক হয়ে যাবে।" কিন্তু অনেক ক্ষেত্রে এই অপেক্ষাই জীবনের মূল্যবান সময় নষ্ট করে দেয়। মনে রাখবেন, Early Identification এবং Early Intervention একটি শিশুর শেখা, যোগাযোগ এবং দৈনন্দিন দক্ষতার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

"আলোকিত পথ" বিগত আট বছর ধরে এমন পরিবারগুলোর পাশে দাঁড়ায়, যারা আর্থিক অসচ্ছলতা ও দারিদ্র্যতার কারণে সন্তানের প্রয়োজনীয় সেবা গ্রহণ থেকে বঞ্চিত হয়। বাংলাদেশে শুধুমাত্র আলোকিত পথই বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা ও থেরাপি, শিক্ষা বা স্কুলিং , অভিভাবক কাউন্সেলিং এবং খাদ্য সহায়তার মাধ্যমে চেষ্টা করে যেন কোনো শিশুর সম্ভাবনা শুধু দারিদ্র্যের কারণে থেমে না যায়। কারণ এই শিশুদের বেশিরভাগ এমন পরিবারগুলো থেকে এসেছে যাদের ঠিক মত তিন বেলা খাবারও জোটে না। আলোকিত পথ পাশে না দাঁড়ালে এদের অনেককেই, পরিবার থেকে একটু উপার্জনের আশায় ভিক্ষাবৃত্তিতে নামিয়ে দেয়া হতো। আমরা বিশ্বাস করি একটু সচেতনতা, একটি সঠিক সিদ্ধান্ত এবং সময়মতো সহায়তা—একটি শিশুর পুরো জীবন বদলে দিতে পারে। কারণ
"বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আমাদের বোঝা নয়, তারা আমাদের জন্য কল্যাণ"।

09/08/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আমি শাবনুর নাজ পপি আলোকিত পথ বিশেষ স্কুলের একজন বিশেষ এডুকেটর।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আমরা সবসময় চেষ্টা করি আনন্দময় পরিবেশে শেখাতে, তাদের মন প্রফুল্ল রাখতে এবং বিভিন্ন সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে তাদের উৎসাহিত করতে।

আজকে আমি এই বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে একটি গান পরিবেশন করব এবং বাচ্চারা আমার সঙ্গে তাল মিলাবে। আপনারা ভিডিওটি দেখতেই থাকুন।

আলোকিত পথের পাশেই থাকুন। ধন্যবাদ।

#আলোকিত_পথ

04/08/2026

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর থেরাপিতে দীর্ঘ বিরতি—উন্নতির পথে বড় বাধা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্ষেত্রে নিয়মিত থেরাপি তাদের শারীরিক, মানসিক, ভাষাগত ও দৈনন্দিন দক্ষতার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কিন্তু দীর্ঘদিন থেরাপি বন্ধ থাকলে বা অনিয়মিত হয়ে গেলে শিশুর অর্জিত দক্ষতার অনেকটাই হারিয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে শিশুর উন্নতি থেমে যায়, এমনকি সে আগের অবস্থার দিকেও ফিরে যেতে পারে।

আজকের ভিডিওতে আমরা আমাদের ছোট্ট বন্ধু নুরহার গল্প তুলে ধরেছি। নুরহার বয়স সাড়ে তিন বছর। নুরহা আলোকিত পথে আসার আগে তার নেক কন্ট্রোল ছিল না, সে নিজে বসতে পারত না এবং সে নন-ভার্বাল ছিল।

আলোকিত পথে নিয়মিত ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি এবং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি নেওয়ার পর আলহামদুলিল্লাহ তার অনেকটাই উন্নতি হয়েছিল। তার নেক কন্ট্রোল আসে, সে বসতে শিখে এবং তার সার্বিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়।

কিন্তু পারিবারিক কারণে দীর্ঘদিন থেরাপিতে বিরতি পড়ায় এবং বাসায় নিয়মিত অনুশীলন না হওয়ায় তার সেই উন্নতি অনেকটাই ধরে রাখা সম্ভব হয়নি।

এই ভিডিওর মাধ্যমে আমরা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সকল অভিভাবকের প্রতি আহ্বান জানাতে চাই—শিশুর থেরাপি যতটা সম্ভব নিয়মিত চালিয়ে যান এবং থেরাপিস্টের পরামর্শ অনুযায়ী বাড়িতেও প্রতিদিন অনুশীলন করান। ধারাবাহিক থেরাপি একটি শিশুর উন্নতিকে ধরে রাখতে এবং তাকে আরও এগিয়ে নিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আল্লাহ তাআলা আমাদের সকল শিশুকে সুস্থতা, উন্নতি এবং সুন্দর ভবিষ্যৎ দান করুন। আমীন।

#আলোকিত_পথ

02/08/2026

আসসালামু আলাইকুম।

আমি শাবনুর নাজ পপি আলোকিত পথ-এর বিশেষ এডুকেটর।

আজ কথা বলব আমাদের ছোট্ট বন্ধু দিয়া মণি কে নিয়ে। দিয়া মণি সেরিব্রাল পালসি (Cerebral Palsy) এবং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (ASD)-এ আক্রান্ত।

আলোকিত পথের বিশেষ স্কুলে আসার আগে দিয়া মণি ঠিকমতো অক্ষর চিনতে পারত না, লিখতেও পারত না।

আলহামদুলিল্লাহ, আলোকিত পথে এসে নিয়মিত বিশেষ শিক্ষা, যত্ন এবং অনুশীলনের মাধ্যমে আজ সে অক্ষর চিনতে পারে, লিখতে পারে এবং বলতে পারে। তার এই অগ্রগতি আমাদের জন্য অনেক আনন্দের এবং অনুপ্রেরণার।

প্রতিটি বিশেষ শিশুর মধ্যেই সম্ভাবনা রয়েছে। প্রয়োজন শুধু সঠিক দিকনির্দেশনা, ধৈর্য এবং ভালোবাসা।

আলোকিত পথের বিশেষ শিশুদের পাশে থাকুন।
ধন্যবাদ।

#আলোকিত_পথ #বিশেষ_শিশু

30/07/2026

আসসালামু আলাইকুম।

আমি শুকরিয়া আলোকিত পথের স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট।

আজ আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের ছোট্ট বন্ধু সায়বা-র সঙ্গে। সায়বার বয়স ৭ বছর। সে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিলে এবং কিছুটা সেরেব্রাল পালসিতে আক্রান্ত।

সায়বার প্রধান সমস্যাগুলোর মধ্যে ছিল স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিলে। এছাড়াও তার মুখ দিয়ে নিয়মিত লালা পড়ত, বিভিন্ন জিনিস শনাক্ত করতে পারত না এবং অনেক বিষয়ই বুঝতে তার অসুবিধা হতো।

আলহামদুলিল্লাহ, আলোকিত পথে নিয়মিত স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি নেওয়ার মাধ্যমে সায়বা এখন অনেকটাই উন্নতি করেছে।

বর্তমানে সে কথা বুঝতে পারে, ভালো রেসপন্স করতে পারে, বিভিন্ন রং ও জিনিস শনাক্ত করতে পারে এবং তার মুখ দিয়ে লালা পড়াও অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

পাশাপাশি সে এখন বুঝতে পারে এবং ধীরে ধীরে তার যোগাযোগের দক্ষতাও উন্নত হচ্ছে।

সবাই আমাদের ছোট্ট বন্ধু সায়বা-র জন্য দোয়া করবেন।
আলোকিত পথের বিশেষ শিশুদের পাশে থাকুন।
ধন্যবাদ।

#আলোকিত_পথ #সায়বা

28/07/2026

আসসালামু আলাইকুম।

প্রতিটি ছোট্ট অগ্রগতিই আমাদের কাছে একটি বড় অর্জন।

আনাস—একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। তার ADHD (Attention-Deficit/Hyperactivity Disorder) রয়েছে।

আলোকিত পথে আসার আগে তার আই কন্ট্যাক্ট ছিল না, মনোযোগ ধরে রাখতে পারত না, গ্রস মোটর দক্ষতা দুর্বল ছিল এবং পেন্সিল ঠিকভাবে ধরতে পারতো না।

আলহামদুলিল্লাহ, আলোকিত পথে এসে আনাস নিয়মিত থেরাপি, স্পেশাল এডুকেশন আজ আনাসের জীবনে এসেছে ইতিবাচক পরিবর্তন।

এখন সে মনোযোগ দিতে পারে, সুন্দরভাবে রং করতে পারে এবং দাগের ভেতরে রং করার মতো সূক্ষ্ম দক্ষতাও অর্জন করছে।

প্রতিটি শিশুর মধ্যেই সম্ভাবনা রয়েছে—প্রয়োজন শুধু সঠিক দিকনির্দেশনা, ধৈর্য এবং ভালোবাসা। আনাসের জন্য সবাই দোয়া করবেন।

আলোকিত পথ — বিশেষ শিশুদের সম্ভাবনার ঠিকানা।

#আলোকিত_পথ #বিশেষ_শিশু

26/07/2026

আসসালামু আলাইকুম।

আমি শাবনুর নাজ পপি আলোকিত পথের বিশেষ স্কুলের বিশেষ এডুকেটর।

আজ আমি কথা বলব আমাদের ছোট্ট বন্ধু আদনানকে নিয়ে। আদনান সেরিব্রাল পালসিতে আক্রান্ত। তার ফাইন মোটর ও গ্রস মোটর স্কিলের এখনো কিছু সমস্যা রয়েছে। পাশাপাশি, সে মুখে কথা বলতে পারে না।

নিয়মিত থেরাপি ও বিশেষ শিক্ষার মাধ্যমে আদনান এখন অনেক উন্নতি করেছে। বর্তমানে সে আই কন্ট্যাক্ট করতে পারে এবং সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে নিজের চাহিদা ও অনুভূতি প্রকাশ করতে পারে।

আদনানের এই অনুপ্রেরণামূলক যাত্রা দেখতে আমাদের পুরো ভিডিওটি দেখুন।

ধন্যবাদ।

#আলোকিত_পথ

Address

House No-27 (1st Floor), Road-5, Sector-13, Uttara
Dhaka
1230

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Telephone

+8801833342244

Alerts

Be the first to know and let us send you an email when Alokito Poth - আলোকিত পথ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Alokito Poth - আলোকিত পথ:

Shortcuts

Share