03/03/2026
যুব সংগঠন ফেডারেশন
১৯৮৫ সালে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক যুব বর্ষ পালন প্রাক্ষালে বিভিন্ন স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতিনিধি সমন্বয়ে গঠিত হয়েছিল বাংলাদেশ জাতীয় যুব সংগঠন ফেডারেশন। গঠনকালীন সময় থেকেই দেশের আপামর যুব সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনের লক্ষে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে আসছে।
১৯৮৬ সালে যুব ফেডারেশনের আয়োজনে সমাজ কল্যাণ ও যুব মন্ত্রনালয়ের সহযোগিতায় মাদক দ্রব্য বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে তদানীন্তন সরকার মাদক ব্যবসায়ী ও অপব্যবহারকারীর মৃত্যুদণ্ড ঘোষণা করেন।
১৯৮৮ সালে স্বেচ্ছাসেবী যুব সংগঠন সমুহকে প্রকল্প ভিত্তিক আর্থিক সহায়তা প্রদানের জন্য স্থাপন করা হয় যুব কল্যাণ তহবিল।
এক সময় দেশে সরকারী পর্যায়ে যুবদের আত্মনিরভরশীলতা অর্জনের কোন প্রশিক্ষণের ব্যবস্থা ছিল না। যুব ফেডারেশনের বারংবার সুপারিশ ও দাবীর প্রেক্ষিতে সরকার যুব মন্ত্রণালয়ের মাধ্যমে জেলায় জেলায় যুব দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেছে।
২০০৩ সালে যুব ফেডারেশনের সুপারিশের প্রেক্ষিতে যুবদের সঠিক দিকনির্দেশনা, আত্মিক, মানসিক উন্নয়নের লক্ষে দেশে একটি যুব নীতিমালা ঘোষণা করা হয়। এই নীতিমালার খসড়া প্রনয়ন কমিটির সদস্য ছিলেন যুব ফেডারেশনের সভাপতি দুলাল বিশ্বাস। ২০০৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই যুব নীতিমালা ঘোষণা করেন।
বাংলাদেশ জাতীয় যুব সংগঠন ফেডারেশন দেশের স্বেচ্ছাসেবী যুব সংগঠন সমুহের সমন্বয়কারী জাতীয় কাউন্সিল। বাংলাদেশ জাতীয় যুব সংগঠন ফেডারেশন বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিবন্ধনকৃত এবং জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পাবলিক ইনফরমেশন ও ইকোনোমিক এন্ড সোশ্যাল কাউন্সিলের সদস্য।
২০০০ সাল থেকে আমরা জাতিসংঘের বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নে কাজ করে আসছি, তারমধ্যে রয়েছে; আন্তর্জাতিক স্বেচ্ছা সেবক বর্ষ পালন, জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন, জলবায়ু পরিবর্তন ও উন্নয়ন কর্মসূচি পালন, জাতিসংঘ ঘোষিত এমডিজি ও এসডিজি কর্মসূচি পালন।
২০০২ থেকে ২০১২ পর্যন্ত আন্তর্জাতিক যুব কর্মসংস্থান সামিট (Youth Employment Summit YES) এর বাংলাদেশ প্রতিনিধির দায়িত্ব পালন সহ বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকাণ্ড করে আসছে।
আমাদের দাবীগুলির অন্যতম দাবী ছিল, দেশ পরিচালনাসহ প্রশাসনের সকল স্তরে যুব ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা। যুবরা গ্লোবাল সাউথের জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ। বাংলাদেশের জনসংখ্যার দুই-তৃতীয়াংশ তরুণ এবং তারা সমাজের সবচেয়ে শক্তিশালী অংশ।