Anti Divorce Movement এন্টি ডিভোর্স মুভমেন্ট

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Anti Divorce Movement এন্টি ডিভোর্স মুভমেন্ট

Anti Divorce Movement এন্টি ডিভোর্স মুভমেন্ট Motivation, Counciling, Awareness to reconnecting family.
মটিভেশন, কাউন্সিলিং, সচেতনতা।
এডভোকেট নিজাম মাহমুদ, চেয়ারম্যান

22/10/2025

“তালাক কেন বাড়ছে?” – ৯ মাসের বাস্তব গবেষণার ফলাফল

গত ৯ মাসে ২৪৫ জন তালাকপ্রাপ্ত নারী ও পুরুষের সঙ্গে কথা বলা হয়েছে — উদ্দেশ্য একটাই, জানতে চাওয়া: কেন ভাঙছে সম্পর্ক?

📊 গবেষণার ফলাফল:
৭২% তালাক হয়েছে ভুল বোঝাবুঝি, অহংকার, এবং একে অপরকে সম্মান না করার কারণে।
১৮% তালাকের মূল কারণ পরকীয়া।

🔸 ১০% তালাক ঘটেছে স্ত্রীর অতিরিক্ত বিলাসিতা ও অবাস্তব চাহিদার কারণে।
👉 আশ্চর্যের বিষয় হলো, ৭৮% তালাকের কারণ নারী, আর ২২% ক্ষেত্রে দায়ী পুরুষ।

তালাকের পর অনুশোচনা:
৯২% নারী ও পুরুষই তালাকের পর অনুতপ্ত।
তাদের মুখে একটাই কথা —
“সিদ্ধান্তটা ভুল ছিল... যদি আরেকটু ধৈর্য ধরতাম!”

তালাকের পর নারীদের অবস্থা:
৮৯% তালাকপ্রাপ্ত নারী আর দ্বিতীয়বার বিয়ে করতে পারছে না।
৪% নারী নিজের ইচ্ছায় বিয়ে এড়িয়ে চলছে।
৭% নারী ভুল পথে চলে গেছে সমাজের অবহেলায়।

পুরুষদের অবস্থাঃ
৮৫% পুরুষ দ্বিতীয়বার বিয়ে করে সংসার করছে।
১৩% পুরুষ বিয়ে নিয়ে অনাগ্রহী।
২% পুরুষ পথভ্রষ্ট জীবনে জড়িয়ে পড়েছে।

আরও বিস্ময়ের বিষয় হলো —
৬৭% পুরুষ কুমারী মেয়েকে বিয়ে করেছে,
অথচ নারীরা কুমার পুরুষ পেয়েছে মাত্র ০.১% ক্ষেত্রে!

দ্বিতীয় বিয়ের পর বাস্তবতা:
১২% নারী দ্বিতীয় বিয়েতেও তালাকপ্রাপ্ত।
৮৯% নারী দ্বিতীয় সংসারে অসুখী।
অন্যদিকে, মাত্র ২% পুরুষ দ্বিতীয়বার তালাক দিয়েছে,
এবং মাত্র ৩% পুরুষ দ্বিতীয় সংসারে অসুখী।

সবচেয়ে অবাক করা তথ্য হলো —
> দ্বিতীয়বার তালাক দেওয়া পুরুষদের স্ত্রীরা প্রায় সবাই আগের তালাকপ্রাপ্ত নারী!
কিন্তু যারা বিধবা নারীকে বিয়ে করেছে, তাদের ৯৩% পুরুষই সুখী সংসার করছে।

শেষ কথা
তালাক শুধু দুটি জীবনের বিচ্ছেদ নয়,
এটা ভেঙে দেয় একটি পরিবারের শান্তি,
একটি শিশুর ভবিষ্যৎ, আর সমাজের ভারসাম্য।
©
সংগৃহীত। ।

25/06/2025

উন্নত বিশ্বের দেশে ডিভোর্সের হার

13/05/2025

স্বামীকে হৃদয় দিয়ে ভালোবাসুন

স্বামী স্ত্রী
20/04/2025

স্বামী স্ত্রী

20/03/2025
স্বামী স্ত্রী পায়, স্ত্রী স্বামী পায়, বাচ্চাদের জীবন  অনিশ্চয়তায় ভরে যায়
07/06/2024

স্বামী স্ত্রী পায়, স্ত্রী স্বামী পায়, বাচ্চাদের জীবন অনিশ্চয়তায় ভরে যায়

বিয়ের পর আমার স্বামী আরও একটা বিয়ের কথা জানালো। আমি আয়নার সামনে বসে নিজেকে দেখছিলাম৷ আমি তখন পঁয়ত্রিশের কাছাকাছি একজন মহিলা। আমার চুলে অল্প পাক ধরা শুরু হয়েছে। মুখের চামড়ায় টান ধরা শুরু হয়েছে। শরীরে অতিরিক্ত মেদ তৈরি হয়েছে। নটা পাঁচটা অফিসের পর নিজেকে দেখার সুযোগ হয়ে উঠে না আর।

অপরদিকে অনন্যার বয়স তেইশ কিংবা চব্বিশ অথবা তারচেয়ে কম বা বেশি। কিছু কিছু মানুষের বয়স ঠিক আন্দাজ করা যায় না বলে ওর বয়সটাও আমি বুঝি না। আমার মেয়ে নেহার জন্মদিনে প্রথম দেখলাম। মেয়েটা সুন্দরী। আমার স্বামীর অফিসের নতুন কলিগ। বেশ ভাব তাদের। সুন্দরী মেয়েদের সাথে সব পুরুষের সখ্যতা থাকাটা স্বাভাবিক। আমি ওসবে নজর না দিলেও অন্যরা কথাটা আমার কানে দিয়েছিল।
আমার মা এসে বলল, জামাইয়ের মতিগতি ভালো দেখছী না, সময় থাকতে আটকা।
আমি হাসলাম। স্বামী কি গোরু ছাগল না-কি যে আটকে রাখব!
আমাদের দুই ছেলে মেয়ে। সাত বছরের ছেলে বিনোদ আর তিন বছরের মেয়ে নেহা।

আমি আমার স্বামীকে সন্দেহ করি না কখনও। তার উপর রাগ দেখিয়ে বাপের বাড়ি চলে যাইনি। তার পাশে থেকে চেয়েছি তাকে বুঝাতে। তার নতুন বিয়ের কথা শুনেও চিৎকার চেঁচামেচি করি নি, স্বাভাবিকের মতোই দুজনে একই ঘরেই থেকেছি।

শুক্রবার সকাল সকাল ছেলেমেয়েদের মায়ের কাছে পাঠিয়ে দিলাম। আমার স্বামীকে বললাম, তোমার সাথে একটু বাইরে বেড়াতে যেতে ইচ্ছা করছে৷ সেও রাজি হলো যেতে। অনেক বছর পর দুজনে একটা রিকশায় চড়লাম, বাতাসে আমার চুল উড়ছিলো। আগের দিনগুলোর মতো আমার স্বামী আমার চুল সরিয়ে দিচ্ছে না, আমি লজ্জাও পাচ্ছি না আর। তবে ভালো লাগছিল।

আমরা শহরের একটা শিশু সদনে এসেছি। আমার স্বামী আমার হাত চেপে ধরে বলল, "এটা কি ঘুরতে আসার জায়গা না-কি? এখানে কেন?" আমি তার উত্তর না দিয়ে তাকে নিয়ে ভেতরে ঢুকলাম। আমরা ভেতরে গেলাম। অফিস-রুমে অনুমতি নিয়ে ভেতরের সবগুলো বাচ্চাদের থাকার জায়গাগুলো দেখলাম।
আমার স্বামীকে বললাম," বিনোদ আর নেহার থাকার জন্য আজকেই ব্যবস্থা করে যাব না-কি পরে একদিন আসবো?"

" তুমি কি পাগল হয়েছ, ওরা এখানে কেন থাকবে? এখানে তো অনাথ বাচ্চারা থাকে। আমাদের ছেলে মেয়েরা কি অনাথ না-কি! "

"তুমি আরেকটা বিয়ে করলে আমি কি বিয়ে না করে বাচ্চাদের নিয়ে থাকবো? আমার বিয়ে হলে আমার স্বামী কিংবা তোমার বউ নিশ্চয়ই আমাদের বাচ্চাদের দেখবে না। তাই আগেই ব্যবস্থা করে যাওয়া ভালো। ভেতরের পরিবেশ তো দেখলেই, বাড়ি গিয়ে জানাবে।"

" এইরকম পরিবেশে আমার ছেলে মেয়েরা থাকবে এটা আমি কখনও চাইনি, আর চাইবোও না। বাড়ি চলো।"

" আমি আর একটু বাইরে ঘুরতে চাই। পার্কে যাব। আসো।"

পার্কের বেঞ্চে কাপলদের ভীড়। শুক্রবারে মেলা বসেছে মানুষের। আমাদের মাঝবয়সী মানুষের জন্য পার্ক নয়। আমরা এখানে আগের বয়সের মতো বসতে পারি না। একটা খালি মতো জায়গা দেখে বসে পড়লাম।

" মহিমা, তুমি আরেকটা বিয়ের কথা ভাবছ, আমাকে জানাওনি তো।"

" তুমি যখন জানালে তারপরেই ভাবলাম। আমার বয়স তো বেশি না, সবেমাত্র পঁয়ত্রিশ। এখন বিয়ে করলে তাও সমাজ মানবে পরে আর মানবে না। বাকি জীবন একা থাকা যায় না-কি। তাই ভাবলাম।"

" তুমি সত্যিই চাও আমাদের ছেলে মেয়েরা শিশু সদনে থাকুক? ওরা আমার কাছে থাকবে। আমি অনন্যাকে সব বলব।"

" অন্যন্যা তার নতুন সংসারে আমাদের ছেলে মেয়েদের নিয়ে থাকবে বলে আমার মনে হয় না। আর ছেলে মেয়েরা আমাকেই মা হিসাবে চিনে। তারা অন্য কাউকে গ্রহণ করতে পারবে বলে মনে হয় না। এতে ওদের মনের উপর চাপ পড়বে। তারচেয়ে ওদের কথা মাথা থেকে বাদ দিয়ে চলো দুজনে নতুন সংসার নিয়ে ভাবি।

" তুমি কি পাগল হয়ে গেছো? কীসব ভাবছ তুমি!'"

" ঐ যে বাচ্চা মেয়েটাকে দেখো ফুল বিক্রি করছে, আমাদের ছেলে মেয়েরাও একদিন এসব করবে। বাবা নতুন বিয়ে করবে, মা নতুন বিয়ে করবে। ওরা এই রাস্তাঘাটে থেকেই মানুষ হবে৷ বাবা বিয়ে করে আলাদা সংসারে থাকলে মা একা ছেলে মেয়েদের মানুষ করতে পারে তবে এই ছেলে মেয়েদের মানসিক কষ্ট তো কম হয় না। আমি এসব করতে পারব না। "

" তুমি তো মা, মায়েরা সব ত্যাগ করে।"

" কেন বাবারা করতে পারে না? "

আমার স্বামী সেদিন চুপ ছিল। আমি তাকে আর প্রশ্ন করিনি। শুধু বলেছিলাম সময় নাও, আমাকে জানাও। তারপর বিয়ের ত্রিশ বছর পার হল। আমার স্বামী আর দ্বিতীয় বিয়ের কথা বলেনি। আমার বয়স বাড়ছে কিন্তু কোনো প্রসাধনী দিয়ে স্বামীকে আটকে রাখার চেষ্টা করিনি। তাকে শুধু বুঝিয়েছিলাম আমরা এখন চাইলেও অনেক কিছু পারি না বা পারবো না। আমরা বাবা, মা। আমাদের সন্তানেরা ঈশ্বরের দেওয়া উপহার, তাদের প্রতি দায়িত্বে অবহেলা করে দুনিয়ার সুখ আমাদের জন্য না।

পোষ্ট ভালো লাগলে পেজটি Follow করে রাখুন।
゚viralfbreelsfypシ゚viral ゚viralシ ゚viral

ডিভের্সের ক্ষেত্রে ১)তাড়াহুড়া না করা, ২) অপরাধ সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়া, ৩) নতুন বিয়ে করলে সে ভালো হবে, ৪) সন্তানদের ...
24/04/2024

ডিভের্সের ক্ষেত্রে ১)তাড়াহুড়া না করা, ২) অপরাধ সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়া, ৩) নতুন বিয়ে করলে সে ভালো হবে, ৪) সন্তানদের কি হবে, ৫) আমার কষ্ট কমবে না বাড়বে কনফিডন্ট হওয়া

স্বামীর রিযিক বাড়ে কমে কিসে
29/03/2024

স্বামীর রিযিক বাড়ে কমে কিসে

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anti Divorce Movement এন্টি ডিভোর্স মুভমেন্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share