10/07/2025
প্রাণের বিদ্যাপীঠ কাতুলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এর এসএসসি ২৫ এর রেজাল্ট দেখে মর্মাহত। পরীক্ষার্থী ৯৮ জন, পাস করা শিক্ষার্থীর সংখ্যা ১৯। ফেল করা শিক্ষার্থীর সংখ্যাটা ৭৯। সে ১৯ জনেরও আবার জিপিএ র করুন দশা। এ লজ্জা কাদের! শুধু কি স্কুলের নাকি সমস্ত এলাকাবাসীর ই!
আর এরকম দশাটা হবেই না বা কেন! শিক্ষার্থীরা স্কুলে পড়ালেখা করতে যায় না,তারা যায় পাস করে স্কুলের গণ্ডি পেরিয়ে পরবর্তী ধাপে উত্তরণের জন্য আর সে পথটা খুঁজে নেয় ভুল পথে অর্থাৎ নকল করে পাস করবে সেই মোটিভেশন নিয়ে। আর এই মোটিভেশন দাতারা হল প্রতি ব্যাচে ৩০ থেকে ৪০ জন করে পড়ানো (পড়ানো বলতে পড়তেই হবে, না পড়লে নকল দেব না পরীক্ষায়, স্কুলের পরীক্ষায় ফেল দেব, প্র্যাক্টিকাল নাম্বার কমিয়ে দেব ইত্যাদি ইত্যাদি) ঐশী ক্ষমতা সম্পন্ন ধান্দাবাজ, নকল প্রেরণকারী শিক্ষকেরা।
এ বিষয়ে কর্ণপাত করেও একজন শিক্ষার্থী, অভিভাবক, সাধারণ এলাকাবাসী হিসেবেও কি আপনার কোন পদক্ষেপ নেওয়ার কিছু নেই!!!
নাকি এভাবেই তাকিয়ে তাকিয়ে আরো দুই তিনটা বছর অপেক্ষা করব যখন দেশ সেরা নিউজ চ্যানেলের হেডলাইনগলো হবে এরকম যে টাঙ্গাইলের কাতুলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এর কেউ পাস করেনি এবার😌