জ্ঞানের পাঠশালা

জ্ঞানের পাঠশালা জ্ঞানের পাঠশালা, USD Foundation দ্বারা পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল। Please, help build the future of our children was standing next to.

It is interwind the future of many children.And You can support a brighter to children.

বাচ্চারা মনোযোগ দিয়ে পাখির চোখে (ড্রোন) নিজেদের স্কুল ও এলাকা দেখছে। এসকল শিশুর জীবনে প্রথমবারের মতো ড্রোন দেখা। প্রত্যন...
13/08/2026

বাচ্চারা মনোযোগ দিয়ে পাখির চোখে (ড্রোন) নিজেদের স্কুল ও এলাকা দেখছে।
এসকল শিশুর জীবনে প্রথমবারের মতো ড্রোন দেখা।

প্রত্যন্ত এলাকা ও নানাবিধ প্রতিকূলতা পেড়িয়ে এরাই একদিন দেশের হাল ধরবে, দেশ ও জ্ঞানের পাঠশালাকে এগিয়ে নিবে. ইনশাআল্লাহ।

অভিনন্দন !!!জ্ঞানের পাঠশালা’র তানজিলা আক্তার,  লাবনী আক্তার ও রিতা আক্তার’কে। এস.এস.সি-২০২৬ পরীক্ষায় স্রোতের বিপরীতে চলে...
10/08/2026

অভিনন্দন !!!

জ্ঞানের পাঠশালা’র তানজিলা আক্তার, লাবনী আক্তার ও রিতা আক্তার’কে। এস.এস.সি-২০২৬ পরীক্ষায় স্রোতের বিপরীতে চলে কৃতকার্য হওয়ায় তোমাদের প্রতি ভালোবাসা।
সবাই দোয়া করবেন।

জ্ঞানের পাঠশালা’র সাফল্য বলতে, ঝড়ে পড়া শিশুদের এ পর্যন্ত নিয়ে আসতে পারাটাকেই আমরা বড় সাফলতা মনে করি।
#জ্ঞানেরপাঠশালা #অভিনন্দন

অসংখ্য ধন্যবাদ Daffodil International University Blood Donors Club কে জ্ঞানের পাঠশালা মধুবাজার শাখার সুবিধাবঞ্চিত শিশুদে...
06/08/2026

অসংখ্য ধন্যবাদ Daffodil International University Blood Donors Club কে জ্ঞানের পাঠশালা মধুবাজার শাখার সুবিধাবঞ্চিত শিশুদের ব্লাড গ্রুপ নির্ণয়, শিক্ষা সামগ্রী ও মজাদার নাস্তা প্রদান করার জন্য। আপনাদের উপস্থিতি অবহেলিত, সুবিধাবঞ্চিত এই শিশুদের স্বপ্ন দেখায় সুন্দর আগামীর।

ড্যাফোডিলের সকল ক্লাব এগিয়ে আসলে ড্যাফোডিলের শিক্ষার্থী দ্বারা পরিচালিত জ্ঞানের পাঠশালা আরো অনেক শিক্ষার্থীদের সুযোগ সুবিধার আওতায় নিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ।

ইনশাআল্লাহ, একসাথে আরো অনেক কাজ করার সুযোগ হবে আমাদের। সমাজের প্রয়োজনে একসাথে এগিয়ে যাবো।

#জ্ঞানেরপাঠশালা #ড্যাফোডিল

03/08/2026

সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল “জ্ঞানের পাঠশালা চর সিংগাতি” শাখা নিয়ে Channel24 এর রিপোর্ট। দয়াকরে শেয়ার করে বাচ্চাদের শিক্ষা উন্নয়ন অভিভাবক পেতে সাহায্য করুন। মাসিক মাত্র ১০০০টাকায় একজন শিক্ষার্থীর পড়ালেখার সুযোগ করে দিতে পারেন আপনিও।

Thanks a lot Tomal Bhaiya and Badal Dada

#জ্ঞানেরপাঠশালা #নড়াইল #চ্যানেল২৪

02/08/2026

জ্ঞানের পাঠশালার সুবিধাবঞিত শিশুদের নিয়ে NTVর করা রিপোর্ট।
প্রত্যন্ত অঞ্চলের শিশুদের পড়ালেখা করার জন্য আপনিও একটি শিশুর শিক্ষা উন্নয়ন অভিভাবক হতে পারেন।
মাত্র ১০০০টাকা একটি শিশুর জীবন বদলে দিতে পারে।

পোস্টটি শেয়ার করে সবাইকে এগিয়ে আসার সুযোগ করে দিন।

#জ্ঞানেরপাঠশালা #শিক্ষা

জ্ঞানের পাঠশালা চর সিংগাতি শাখার শিশুদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়। সেই সাথে পিঠা উৎসবের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে...
01/08/2026

জ্ঞানের পাঠশালা চর সিংগাতি শাখার শিশুদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়। সেই সাথে পিঠা উৎসবের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম। বাচ্চাদের জন্য ফুটবল, ভলিবল ও দাবা সহ শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রজাতির গাছ নিয়ে আসেন। বাচ্চারা পুরস্কার সামগ্রী পেয়ে খুবই খুশি হয়।
আগামী এডুকেশনের সহযোগীতায় স্কুল ড্রেস বিতরণ করা হয়।

কৃতজ্ঞতা সরলতা ফাউন্ডেশনের প্রতি।

#জ্ঞানেরপাঠশালা #শিক্ষা #নড়াইল

জ্ঞানের পাঠশালা’র শিক্ষার্থীদের অধিকাংশ অভিভাবক শিক্ষকদের মতে অমনোযোগী, অবহেলা করেন শিক্ষার্থীর বাসায় পড়ালেখাতে।তাই নিয়ম...
18/07/2026

জ্ঞানের পাঠশালা’র শিক্ষার্থীদের অধিকাংশ অভিভাবক শিক্ষকদের মতে অমনোযোগী, অবহেলা করেন শিক্ষার্থীর বাসায় পড়ালেখাতে।
তাই নিয়মিত শিক্ষকরা হোম ভিজিটে যান। ছবির ব্রাকগ্রাউন্ড দেখলে বুঝবেন কেমন ঘরের বাচ্চাদের আমরা পাঠদান করি। সমাজের জন্য সম্পদে রুপান্তরের জন্য কাজ করে চলি।

অভিভাবকদের দিক থেকে আবার বাচ্চাদের পড়ানো মানে দৈনিক আয়ের পথ বন্ধ।রাস্তায় গেলে তো কিছু টাকা আয় করতে পারবে তাই তারা বর্তমান’কে অধিক গুরুত্ব দেয়।

#জ্ঞানেরপাঠশালা

জ্ঞানের পাঠশালা চর সিংগাতি শাখার শিশুদের জন্য আগামী ফাউন্ডেশনের মাধ্যমে টিফিন বিতরণে শিক্ষার্থী উপস্থিতি ভালো থাকে।ঢাকার...
14/07/2026

জ্ঞানের পাঠশালা চর সিংগাতি শাখার শিশুদের জন্য আগামী ফাউন্ডেশনের মাধ্যমে টিফিন বিতরণে শিক্ষার্থী উপস্থিতি ভালো থাকে।

ঢাকার স্কুলেও যদি বাচ্চাদের জন্য টিফিন চালু করতে পারতাম তাহলে বাচ্চাদের উপস্থিতি 95% এ উন্নীত করতে পারতাম।

#জ্ঞানেরপাঠশালা #শিক্ষা #টিফিন #ঢাকা

প্রতিটি সম্মাননাই কাজের জন্য অনুপ্রেরণা যোগায়। স্বেচ্ছাসেবীরা এতটুকু সম্মান পেলেই দূর্বার গতিতে ছুটতে পারে।স্বপ্ন ফেরিওয়...
13/07/2026

প্রতিটি সম্মাননাই কাজের জন্য অনুপ্রেরণা যোগায়।
স্বেচ্ছাসেবীরা এতটুকু সম্মান পেলেই দূর্বার গতিতে ছুটতে পারে।

স্বপ্ন ফেরিওয়ালা’র ৪র্থ বর্ষ পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠানে USD Foundation'কে সম্মাননা প্রদান করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

ছবিতে আছেন, হোসনে আরা রুমা, গোপালগঞ্জ প্রতিনিধি।

#জ্ঞানেরপাঠশালা #স্বপ্নফেরিওয়ালা #গোপালগঞ্জ

Address

151/G, Modhu Bazar Goli, West Dhanmondi
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when জ্ঞানের পাঠশালা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to জ্ঞানের পাঠশালা:

Shortcuts

Share