22/04/2026
এমপিরা যত টাকা বেতন ভাতা পান-
** মাসিক পারিশ্রমিক ৫৫,০০০ টাকা
** মাসিক নির্বাচনী এলাকা ভাতা ১২,৫০০ টাকা
** মাসিক আপ্যায়ন ভাতা ৫,০০০ টাকা
** মাসিক যাতায়াত ভাতা ৭০,০০০ টাকা
** ধোলাই ভাতা ১,৫০০ টাকা
** থালাবাসন, টয়লেট্রিজ এবং অন্যান্য পণ্য ক্রয়ের জন্য ৬,০০০ টাকা
** সংসদ অধিবেশন ও কমিটির বৈঠকে যোগ দেওয়ার জন্য টিএ। সংক্ষিপ্ততম পথের সর্বোচ্চ শ্রেণীর ভাড়ার দেড়গুণ সমপরিমাণ অর্থ।সড়কপথে প্রতি কিলোমিটারে ১০ টাকা হারে ভাতা
** দায়িত্ব পালনকালীন ঢাকায় অবস্থানের জন্য প্রতিদিন ৭৫০ টাকা, যাতায়াত ভাতা ৭৫ টাকা। আর দায়িত্ব পালনের জন্য প্রতিদিন ৮০০ টাকা ভাতা ও ২০০ টাকা যাতায়াত ভাতা
** কর ও শুল্কমুক্ত গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানির সুবিধা, পাঁচ বছরে ১টা
** বিমা সুবিধা ১০ লাখ টাকা
** স্বেচ্ছাধীন তহবিল, বার্ষিক সর্বোচ্চ ৫ লাখ টাকা
** দেশের অভ্যন্তরে বার্ষিক ভ্রমণ ভাতা ১,২০,০০০ টাকা।
** মাসিক চিকিৎসা ভাতা ৭০০ টাকা। এমপি এবং পরিবারের সদস্যরা সরকারি গেজেটেড কর্মকর্তার (প্রথম শ্রেণী) ন্যায় চিকিৎসা সুবিধা পাবেন। সংসদে মেডিকেল সেন্টারও আছে
** এসব ভাতা আয়করমুক্ত
** টেলিফোন কল চার্জ ৭,৮০০ টাকা