Kesherkhil Manaob Unnyon Foundation-KMUF

Kesherkhil Manaob Unnyon Foundation-KMUF Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kesherkhil Manaob Unnyon Foundation-KMUF, Charitable organisation, 81 Shukrabad/2nd Floor, Dhaka.

07/06/2025

আজ বাংলাদেশে ঈদুল আয্হা - আমাদের একটা সময় ছিল যখন হাটের থেকে গরু কিনার পর বাড়ি পর্যন্ত হাটাইয়া আনার আনন্দ ছিল ঈদের মূল আকর্ষণ তার সাথে টং দোকানে চা , বিস্কুট - আজ অবশ্য আমাদের দাদার বাড়িতে সেই কোলাহল নেই, নেই কোন হৈহুল - হৃদয়ে আছে অনেক সুখকর স্মৃতি I আমাদের বাড়িটির প্রধান ( হাজী মোঃ মনির উজ জামান ) দাদা , এবং ( মোসাম্মত ফূজুনেচ্ছা ) দাদী , তাদের উত্তরাধিকারী (মোশারফ হোসেন লাতু ) ছোট ছেলে , হাজী মোঃ নাজমুল হক (বড় ছেলে ) এবং ওনার স্ত্রী , মেজ ছেলে ( হাজী মোঃ জহিরুল হক ) - KMFU প্রধান উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাত, মোঃ রফিক উজ জামান রিমু - KMFU অন্যতম সদস্য , মোঃ অনিরুদ্ধ জামান , সানজিদা হক বিপাশা এবং পরিবারের আরও অনেকে সদস্য এই বাড়ির মাটির সাথে মিশে আছে , অন্য ভুবনে - সেই সব মানুষদের স্মৃতি নিয়ে এখনও আমরা সবাই প্রাত্যহিক জীবনের সকল আচার লালন করছি ! হয়ত আগের সেই আনন্দ গুলো ফিরে আসবে না কিন্তু যারা অন্য ভুবনে চলে গেছে - তাদের আত্মার মাগফেরত কামনা করা আমাদের জন্য একধরনের কর্তব্য - বাংলদেশের সবাই কে ঈদের শুভেচ্ছা ! বিশেষ ভাবে আমাদের পরিবার এবং KMFU , আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষকের Hossan Ahmed Mannanকাছে অতন্ত্য কৃতজ্ঞ, এই কোরবানির সমস্ত কিছুই ওনার সুনিপুন তত্বাবধানে সম্পন্ন হয়েছে , আল্লাহ আমাদের কোরবানী কবুল করুন , আমীন 🙏
💚♥️💚♥️

হজ ইসলামে একটি গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা, যেখানে মুসলমানরা সৌদি আরবের পবিত্র শহর মক্কায় ভ্রমণ করেন। এটি ইসলামের পাঁচটি স...
06/06/2025

হজ ইসলামে একটি গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা, যেখানে মুসলমানরা সৌদি আরবের পবিত্র শহর মক্কায় ভ্রমণ করেন। এটি ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি এবং শারীরিক ও আর্থিকভাবে সক্ষম মুসলমানদের জন্য জীবনে একবার পালনীয় ফরজ হিসেবে বিবেচিত হয়। হজের সময়, হজযাত্রীরা আধ্যাত্মিক উন্নতি এবং ক্ষমা কামনা করে বিভিন্ন ধরণের আচার-অনুষ্ঠান এবং প্রার্থনা করেন।

আল্লাহ এই বছর তাদের জন্য সহজ করে দিন।

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক্, লা শারিকা লাক। ' অর্থাৎ হাজির, আমি আপনার দরবারে, হে আল্লাহ! আমি হাজির, আমি হাজির, আপনার কোনো শরিক নেই, আমি হাজির; নিশ্চয় সব প্রশংসা আপনার জন্য, সব নিয়ামত আপনার প্রদত্ত, আপনার রাজত্বে আপনার কোনো শরিক নেই।
💚💚💚

মসজিদ নির্মাণ রাসূলুল্লাহ (ছাঃ)-এর নির্দেশ :রাসূলুল্লাহ (ছাঃ) নিজে মসজিদ নির্মাণ করেছেন এবং ক্বিয়ামত পর্যন্ত আগত সকল উম্...
23/05/2025

মসজিদ নির্মাণ রাসূলুল্লাহ (ছাঃ)-এর নির্দেশ :
রাসূলুল্লাহ (ছাঃ) নিজে মসজিদ নির্মাণ করেছেন এবং ক্বিয়ামত পর্যন্ত আগত সকল উম্মতকে মসজিদ নির্মাণের নির্দেশ দিয়েছেন। আয়েশা (রাঃ) হ’তে বর্ণিত, তিনি বলেন, أَمَرَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم بِبِنَاءِ الْمَسَاجِدِ فِى الدُّورِ وَأَنْ تُنَظَّفَ وَتُطَيَّبَ. ‘রাসূলুল্লাহ (ছাঃ) পাড়ায় পাড়ায় মসজিদ নির্মাণ করতে, তা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং সুবাসিত করতে হুকুম দিয়েছেন’।
মসজিদ নির্মাণ হ’ল ছাদাক্বায়ে জারিয়া :
আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন,
‎إِنَّ مِمَّا يَلْحَقُ الْمُؤْمِنَ مِنْ عَمَلِه وَحَسَنَاتِه بَعْدَ مَوْتِه عِلْمًا عَلَّمَه وَنَشَرَه وَوَلَدًا صَالِحًا تَرَكَه أَوْ مُصْحَفًا وَرَّثَه أَوْ مَسْجِدًا بَنَاهُ أَوْ بَيْتًا لِابْنِ السَّبِيلِ بَنَاهُ أَوْ نَهْرًا أَجْرَاهُ أَوْ صَدَقَةً أَخْرَجَهَا مِنْ مَالِه فِي صِحَّتِه وَحَيَاتِه تَلْحَقُه مِنْ بَعْدِ مَوْتِه-
‘মুমিনের মৃত্যুর পরও তার যেসব নেক আমল ও নেক কাজের ছওয়াব তার নিকট পৌঁছতে থাকবে, তার মধ্যে- (১) ইলম বা জ্ঞান যা সে শিখেছে এবং প্রচার করেছে (২) নেক সন্তান যাকে সে দুনিয়ায় রেখে গেছে (৩) কুরআন যা সে উত্তরাধিকারীদের জন্য রেখে গেছে (৪) মসজিদ যা সে নির্মাণ করে গেছে (৫) মুসাফিরখানা যা সে পথিক মুসাফিরদের জন্য নির্মাণ করে গেছে (৬) কূপ, যা সে খনন করে গেছে মানুষের পানি পানের জন্য এবং (৭) দান-খয়রাত, যা সুস্থ ও জীবিতাস্থায় তার ধন-সম্পদ থেকে দান করে গেছে। মৃত্যুর পর এসব কাজের ছওয়াব তার নিকট পৌঁছতে থাকবে’।

মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত প্রিয় ও মর্যাদাপূর্ণ স্থান মসজিদ। মসজিদ আল্লাহর ঘর। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে ‘মসজিদ মূলত আল্লাহর ঘর।’ (সুরা জিন : ১৮)। রাসুল (সা.) বলেন, ‘আল্লাহর কাছে সর্বোত্তম জায়গা মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার।’ (মুসলিম : ১৫৬০)। তাই মসজিদের সঙ্গে মুসলিম উম্মাহর হৃদয় ও আত্মার সম্পর্ক।
আল্লাহর ঘর মসজিদ নির্মাণ, মেরামত, সংস্কার এবং এতে দান-সাহায্য করা মুসলিমদের কাছে অত্যন্ত আবেগ ও গৌরবের বিষয়। তাই তো পৃথিবী জুড়ে হাজারো-লাখো দৃষ্টিনন্দন মসজিদ গড়ে উঠেছে মুসলিমদের স্বতঃস্ফ‚র্ত দানকৃত অর্থ-সম্পদে। আল্লাহ এর জন্য পুরস্কারও ঘোষণা করেছেন। হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করল, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন।’ (মুসলিম : ১২১৮; শুয়াবুল ঈমান : ২৯৩৯)
মসজিদ নির্মাণ করাকে হাদিসে সদকায়ে জারিয়া, অর্থাৎ চলমান সদকা হিসেবে অভিহিত করা হয়েছে। মসজিদ নির্মাণের জন্য দান করলে, যতদিন এই মসজিদে মানুষ ইবাদত বন্দেগি করবে ততদিন এর সওয়াব (কবরে বসেও) বান্দা পেতে থাকবেন। আল্লাহ আমাদের সকলকে এই সদকা জারিয়ার অংশগ্রহণের তোফিক দান করুন I

আলহামদুল্লিলাহ , আল্লাহতায়ালার অশেষ রহমতে নির্মীয়মান মসজিদের কাজ সকলের সহযোগিতায় পুরাপুরি শেষের পথে , আমরা আশা করছি খুব শিগ্রিই সবাই জমাতে নামাজ আদায় করতে পারবেন , দোয়া করবেন আমরা যাতে সঠিক ভাবে নির্মান সম্পন্ন করতে পারি , আমিন I

আল্লাহর অশেষ রহমতে , প্রবিত্র  রোজার মাসে KMUF , পারিবারিক  ট্রাস্ট এর সরাসরি তত্বাবধানে জহিরবাগ বায়তুল মামুর জামে মসজিদ...
27/03/2025

আল্লাহর অশেষ রহমতে , প্রবিত্র রোজার মাসে KMUF , পারিবারিক ট্রাস্ট এর সরাসরি তত্বাবধানে জহিরবাগ বায়তুল মামুর জামে মসজিদ কমপ্লেক্স এর নির্মাণ কাজ সবার সহযোগিতায় দ্রুততার সাথে এগিয়ে চলছে, ইন - শা - আল্লাহ, অতি খুব অল্প সময়ের মধ্যে এলাকবাসী এই মসজিদ থেকে আজান শুনতে পারবেন এবং মুসল্লিদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য মসজিদের প্রবেশ দ্বার উন্মুক্ত হবে বলে আমরা দৃঢ় ভাবে আশা করছি , 💚♥️

আপনাদের দোয়া আর সহযোগিতা আমাদের কল্যাণময় কর্মকাণ্ডের অগ্রগতির একমাত্র শক্তি, পরম করুনাময় আল্লাহ আমাদের সহায় , আমীন I

15/03/2025
আলহামদুল্লিলাহ , আজ শুক্রবার আমাদের গ্রামের সম্মানিত গ্রামবাসি , গুরুজন সহ সকল সদস্যরা কাদেঁ কাঁদ মিলিয়ে ভাতৃত্বের বন্ধন...
14/03/2025

আলহামদুল্লিলাহ , আজ শুক্রবার আমাদের গ্রামের সম্মানিত গ্রামবাসি , গুরুজন সহ সকল সদস্যরা কাদেঁ কাঁদ মিলিয়ে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমাদের কেশারখিল উত্তর মসজিদে ইফতার করছেন, আল্লাহর অশেষ রহমত I যারা এই ইফতার প্রস্তুতের সহযোগিতা করেছেন তাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ I
এছাড়াও গ্রামের কিছু সংখ্যাক বৃদ্ব অসহায় নারীদের মেঝে ইফতার বন্টন করেছেন ,
এই কষ্ট সাধ্য দায়িত্ব পালন সম্ভব হয়েছে - মাদ্রাসার প্রধান শিক্ষক Hossan Ahmed Mannan , মাদ্রাসার কারী সাহেব ও অন্য দুই জন নারী শিক্ষকের অক্লান্ত পরিশ্রমে - KMUF পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি , আল্লাহ আপনাদের মঙ্গল করুন , আমীন I

“রমজানে রোজা ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম। ঈমান, নামায ও যাকাতের পরই রোজার্ স্থান। রোজার্ আরবি শব্দ সওম, যার আভিধানিক অর্থ বিরত থাকা। পরিভাষায় সওম বলা হয়-প্রত্যেক সজ্ঞান, বালেগ মুসলমান নর-নারীর সুবহেসাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোযার নিয়তে পানাহার, স্ত্রীসহবাস ও রোযাভঙ্গকারী সকল কাজ থেকে বিরত থাকা। সুতরাং রমজান মাসের চাঁদ উদিত হলেই প্রত্যেক সুস্থ, মুকীমপ্রাপ্তবয়স্ক পুরুষ এবং হায়েয-নেফাসমুক্ত প্রাপ্তবয়স্কা নারীরউপর পূর্ণ রমযান রোযা রাখা ফরয।
এ সম্পর্কে আল্লাহতাআলা ইরশাদ করেছেন-
يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
(তরজমা) হে ঈমানদারগণ! তোমাদের উপর রোযা ফরযকরা হয়েছে, যেমন ফরয করা হয়েছিল তোমাদেরপূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকী হতে পার।-সূরাবাকারা (২) : ১৮৩

অন্য আয়াতে ইরশাদ করেছেন-
فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ
(তরজমা) সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তিই এ মাস পাবে, সে যেন অবশ্যই রোযা রাখে।- সূরা বাকারা (২) : ১৮৫

রোযাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত
হযরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,

للصائم فرحتان يفرحهما اذا افطر فرح، واذا لقى ربه فرح بصومه، وفى رواية : اذا لقى الله فجزاه فرح،

রোযাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে, যখন সে আনন্দিত হবে। এক. যখন সে ইফতার করে তখন ইফতারের কারণে আনন্দ পায়। দুই. যখন সে তার রবের সাথে মিলিতহবে তখন তার রোযার কারণে আনন্দিত হবে। অন্য বর্ণনায়রয়েছে, যখন সে আল্লাহর সাথে মিলিত হবে, আর তিনি তাকে পুরস্কার দিবেন, তখন সে আনন্দিত হবে।-সহীহবুখারী, হাদীস : ১৯০৪, ১৮৯৪; সহীহ মুসলিম, হাদীস : ১১৫১ (১৬৩, ১৬৪, ১৬৫); মুসনাদে আহমদ, হাদীস : ৯৪২৯, ৭১৭৪; সুনানে তিরমিযী, হাদীস : ৭৬৬

রোযাদারের সকল গুনাহ মাফ হয়ে যায়
হযরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-
من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه،
যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমযান মাসেররোযা রাখবে, তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেওয়াহবে।- সহীহ বুখারী, হাদীস : ৩৮, ২০১৪; সহীহ মুসলিম৭৬০(১৬৫); মুসনাদে আহমদ, হাদীস : ৭১৭০; মুসান্নাফেইবনে আবী শাইবা, হাদীস : ৮৯৬৮

আল্লাহ সকলের ইফতার কবুল করুন এবং আমাদেরকে আমৃত্যু মানুষের সেবা করার তৌফিক দান করুন , আমীন !

আজ ১২ মার্চ - আমাদের পরিবারে জন্য বেদনাবিদুর একটি দিন , এই দিনে আমরা হারিয়েছি আমাদের ট্রাষ্টের সবচেয়ে বেশী কর্মঠ , সৎ , ...
12/03/2025

আজ ১২ মার্চ - আমাদের পরিবারে জন্য বেদনাবিদুর একটি দিন , এই দিনে আমরা হারিয়েছি আমাদের ট্রাষ্টের সবচেয়ে বেশী কর্মঠ , সৎ , নির্লোভ এবং মানুষের কল্যাণের নিবেদিত একজন মানুষ মোঃ রফিক উজ জামান , তার সহ ধর্মিনী সানজিদা হক এবং এক মাত্র পুত্র অনিরুদ্ধ জামান I

আজ থেকে ৭ বছর আগে বিমান দুর্ঘটনায় অন্য সবার সাথে পরিবারের তিনজন ইন্তেকাল করেন ,
প্ৰতি বছরের মতই আজকে রোজার দিনে মাদ্রাসার প্রধান শিক্ষক. এবং শিক্ষার্থীদের সহযোগিতায় কোরান খতম ও গ্রামের উভয় কবর সকল কবরবাসীর উদেশ্যে জিয়ারত ও মুনাজাত করা হয় I আল্লাহ সবার কবরের আজাব মাফ করে বেহেস্ত নসীব করুন I আমীন !

“ হে আমাদের প্রতিপালক ! আমাদের ধৈর্য ও দৃঢ়তা অবলম্বনের গুনে অভিষিক্ত কর , আর মুসলমান হিসাবে আমাদের মৃত্যু দান কর I “
- সূরা আল আ 'রাফ : ১২৬

আলহামদুল্লিলাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার সহযোগিতা এবং KMUF পারিবারিক ট্রাস্ট এর  সার্বক্ষণিক তত্বাবধানে জহিরবাগ ব...
08/03/2025

আলহামদুল্লিলাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার সহযোগিতা এবং KMUF পারিবারিক ট্রাস্ট এর সার্বক্ষণিক তত্বাবধানে জহিরবাগ বায়তুল মামুর জামে মসজিদ কমপ্লেক্স এর নির্মাণ কাজ সময়ের সাথে দ্রুত এগিয়ে চলছে I ইন শাহ আল্লাহ, আমরা খুব অল্প সময়ের মধ্যে মুসল্লিএকরামদের জন্য আল্লাহতালার উপাসনার ঘরকে নামাজ পড়ার জন্য উন্মুক্ত করতে সক্ষম হব I
মসজিদ নির্মাণের কাজটি যাতে সঠিক এবং সহী ভাবে সম্পন্ন করতে পারি , তার জন্য আপনাদের সকলের দোয়া কামনা করছি , আমীন 💚💚💚

💚💚রমজান মুবারক 💚💚আল্লাহর রহমত রমজানের পবিত্রতায় আমাদের সকলকে ঘিরে রাখুক।এই মাসে আল্লাহ আমাদের  কষ্ট লাঘব করুন।এই মাসে আপ...
28/02/2025

💚💚রমজান মুবারক 💚💚

আল্লাহর রহমত রমজানের পবিত্রতায় আমাদের সকলকে ঘিরে রাখুক।

এই মাসে আল্লাহ আমাদের কষ্ট লাঘব করুন।

এই মাসে আপনার ঈমান, তাকওয়া, সবর এবং তাওয়াক্কুল বৃদ্ধি করুন।

এই মাস আপনার জন্য শান্তি, ক্ষমা এবং বারাকাহ বয়ে আনুক।

09/01/2025

KMUF এর অন্যতম ট্রাস্টি ডঃ জান্নাত. আরা এবং কনিষ্ট ট্রাস্টি সুপ্রিয় লাবণ্য পরমা আজ আমাদের পরিচালিত কেশারখিল নূরানী তাহফীজুল কুরআন মাদ্রাসার এর শিশু শ্রেণীতে নতুন শিক্ষাথীদের সাথে কুশল বিনিময় করেন এবং কোমলমতি শিশুদের প্রাত্যহিক জীবনের মানবিক আচার আচরণ নিয়ে কথা বলেন I
পরিদর্শনের সময় মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন এবং সহযোগিতা করেন I
এখানে বিশেষভাবে উলেখ্য করা প্রয়োজন , শিক্ষা এবং শিক্ষকদের শিক্ষাদানের মান উন্নয়নে আগামী ২০২৬ সালে শুরুতে কেশারখিল নূরানী তাহফীজুল কুরআন মাদ্রাসার কিন্ডারগার্ডেন শাখা এবং অন্যান্য বিভাগ সমূহের শিক্ষা কার্যক্রমকে আরও বেশি উন্নত এবং যুগপোযোগী করে তোলার স্বার্থে সহনশীল বেতন ভিত্তিক এবং বৃত্তিমূলক ( আর্থিকঅসংগতি পূর্ন পরিবারের সন্তান, পিতা মাতাহারা কোন এতিম এর শিক্ষার বিস্তারে শিক্ষার্থীর মাদ্রাসার বেতন ও অন্যান্য শিক্ষা খরচ , KMUF তার যাকাত এবং অনুদানের মাধম্যে ব্যায় ভার বহন করিবে) ভাবে চালনোর কর্মপন্থা নির্ধারণ করা হয়েছে I
বিশেষভাবে অনাবাসিক কোরআন হিফজ বিভাগ এর শিক্ষা কাজকর্ম পূর্ণউদোমে শুরু করার জন্য বেবস্থা নেওয়া হবে I
আপনাদের সহযোগিতা আমাদের কাম্য , আল্লাহ আমাদের সহায় I
আমীন ! 💚💚💚

Address

81 Shukrabad/2nd Floor
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kesherkhil Manaob Unnyon Foundation-KMUF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share