IID Institute for Informed Development (IID) is a public policy institute that promotes informed public participation in the public policy process.

IID promotes—
> evidence-informed public policy
> e-participation and m-participation
> informed public discourse
> right and access to information
> information visualisation

পাঠমিতার পাঠশালার প্রথম ১৫ দিন শেষ হতে যাচ্ছে। এখন প্রতিটি শিশুর শেখার অগ্রগতি যাচাই করে তাদের বর্তমান দক্ষতা অনুযায়ী পর...
23/08/2026

পাঠমিতার পাঠশালার প্রথম ১৫ দিন শেষ হতে যাচ্ছে। এখন প্রতিটি শিশুর শেখার অগ্রগতি যাচাই করে তাদের বর্তমান দক্ষতা অনুযায়ী পরের ধাপের শেখা শুরু হবে।
৬০ দিনের এই যাত্রায় প্রতি ১৫ দিন পর মোট তিনটি মিডলাইন মূল্যায়ন হবে। কারণ পাঠমিতায় প্রতিটি শিশুর শেখা এগিয়ে চলে তার নিজের গতিতে।

#পাঠমিতা

22/08/2026

Here’s how a few of our participants described Policy Camp 2026 before they left. 💚

পাঠমিতা মাঠপর্যায়ে কীভাবে কাজ করছে, তা দেখতে আইআইডি-এর নির্বাহী প্রধান সাঈদ আহমেদ সম্প্রতি মানিকগঞ্জের দিঘী ও রৌহাদহ গ্র...
20/08/2026

পাঠমিতা মাঠপর্যায়ে কীভাবে কাজ করছে, তা দেখতে আইআইডি-এর নির্বাহী প্রধান সাঈদ আহমেদ সম্প্রতি মানিকগঞ্জের দিঘী ও রৌহাদহ গ্রাম পরিদর্শন করেছেন।
সেখানে তিনি পাঠমিতার ফ্যাসিলিটেটরদের সঙ্গে সময় কাটান। এবং কাছ থেকে দেখেন যে, কীভাবে খেলতে খেলতে, গল্প ও নানা মজার কার্যক্রমের মাধ্যমে, বাংলা পড়া ও গণিতে পিছিয়ে থাকা শিশুরা আনন্দের সঙ্গে শিখছে।
#পাঠমিতা

কখনো ভেবে দেখেছেন, আমরা যা বলি আর অপরপাশের মানুষটি যা বোঝেন- দুটোর মধ্যে পার্থক্য তৈরি হয় কেন? Communication Basics সেশ...
19/08/2026

কখনো ভেবে দেখেছেন, আমরা যা বলি আর অপরপাশের মানুষটি যা বোঝেন- দুটোর মধ্যে পার্থক্য তৈরি হয় কেন? Communication Basics সেশনে Policy Camp-এর তরুণ-তরুণীরা মজার অ্যাক্টিভিটির মাধ্যমে এই জিনিসটি শেখেন। সাথে জানেন Message, Audience, Clarity, Tone, Listening আর Feedback এর সমন্বয়ে কীভাবে Communication Basics নিশ্চিত হয়।
একই সেশনে IID-এর সিনিয়র জয়েন্ট ডিরেক্টর মারইয়াম তাসনিম ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোহতিনা খানমের এর যৌথ পরিচালনায়, ছোট ছোট কেইসের মাধ্যমে তারা প্র্যাকটিক্যালি Empathic Listening সম্পর্কে ধারণা নেন। জানেন মনযোগ দিয়ে, সমালোচনা না করে, বক্তার প্রতি সহানুভূতি রেখে, প্যরাফ্রেইসিং এর মাধ্যমে কীভাবে Empathic Listening নিশ্চিত করা যায়।

একটি বক্তব্য কতটা প্রভাব ফেলবে, তা শুধু কী বলা হচ্ছে, তার ওপর নয় বরং কাকে, কেন, কীভাবে বলা হচ্ছে, তার ওপরও নির্ভর করে। ...
19/08/2026

একটি বক্তব্য কতটা প্রভাব ফেলবে, তা শুধু কী বলা হচ্ছে, তার ওপর নয় বরং কাকে, কেন, কীভাবে বলা হচ্ছে, তার ওপরও নির্ভর করে। "Public Speaking: Arts and Tactics" সেশনে আইআইডির জ্যেষ্ঠ সহকারী পরিচালক প্রবীন ত্রিপুরা এবং ইয়ুথ ইন্টার্ন টনি ত্রিপুরা-এর সহযোগীতায় অংশগ্রহণকারীরা হাতে-কলমে অনুশীলন করেছেন কীভাবে ভিন্ন শ্রোতার জন্য একই বার্তা রূপান্তর করা যায়।
সাথে ভয়েস টোন, বডি ল্যাঙ্গুয়েজ, কোর মেসেজ এবং কল-টু-অ্যাকশনের সমন্বয়ে কীভাবে নীতি-অ্যাডভোকেসিতে কোনো বক্তব্যকে আরও স্পষ্ট, বিশ্বাসযোগ্য ও শক্তিশালী করা যায়- এই বিষয়েও শিখেছে অংশগ্রহণকারীরা।

একটি পরিবর্তনের পেছনে শুধু একটি দাবি নয়, প্রয়োজন সঠিক কৌশল। এই ভাবনাকে সামনে রেখে আইআইডির সিনিয়র সহকারী পরিচালক ইমন কাজী...
19/08/2026

একটি পরিবর্তনের পেছনে শুধু একটি দাবি নয়, প্রয়োজন সঠিক কৌশল। এই ভাবনাকে সামনে রেখে আইআইডির সিনিয়র সহকারী পরিচালক ইমন কাজী এবং ইয়ুথ ইন্টার্ন খোকন ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সেশনে অংশগ্রহণকারীরা অ্যাডভোকেসির বিভিন্ন কৌশল নাটকের মধ্য দিয়ে অনুশীলন করেছে। লবিং, আলোচনা ও সমঝোতা, প্রচারণা, আইনি পদক্ষেপ ও গণমাধ্যম ব্যবহারের পাশাপাশি জনসম্পৃক্ততা, জবাবদিহি এবং বিভিন্ন পক্ষের সমন্বয়ের মাধ্যমে কীভাবে একটি ইস্যুকে আরও শক্তিশালীভাবে এগিয়ে নেওয়া যায়, তা নিয়েও হয়েছে বিস্তারিত আলোচনা।

Happy Birthday, Rabiul Islam, Senior Assistant Director– HR & Admin at IID!Wishing you another year of success and meani...
18/08/2026

Happy Birthday, Rabiul Islam, Senior Assistant Director– HR & Admin at IID!
Wishing you another year of success and meaningful milestones. May your leadership and commitment continue to inspire our team and contribute to IID's journey of growth.
Wishing you happiness, good health, and continued success!

“আমরা আসলে কী চাই?”-এমন এক প্রশ্নের উত্তরে উঠে আসে, পরিবর্তন আনতে শুধু সমস্যা চিহ্নিত করাই যথেষ্ট নয়; প্রয়োজন স্পষ্ট, সু...
18/08/2026

“আমরা আসলে কী চাই?”-এমন এক প্রশ্নের উত্তরে উঠে আসে, পরিবর্তন আনতে শুধু সমস্যা চিহ্নিত করাই যথেষ্ট নয়; প্রয়োজন স্পষ্ট, সুনির্দিষ্ট ও তথ্য-প্রমাণভিত্তিক দাবি। আর এই ‘দাবি তৈরি’-র সেশন দিয়ে শুরু হলো পলিসি ক্যাম্প ২০২৬-এর তৃতীয় দিন।
আজকের সেশনে অংশগ্রহণকারীরা স্টেকহোল্ডার ম্যাপিং, সহযোগী ও সম্ভাব্য প্রতিপক্ষ চিহ্নিতকরণ এবং SWOT বিশ্লেষণের মাধ্যমে অ্যাডভোকেসি কৌশল আরও শক্তিশালী করেছে। পাশাপাশি, তথ্য ও প্রমাণ ব্যবহার করে কীভাবে বাস্তবসম্মত ও কার্যকর দাবি তৈরি করা যায়, তা নিয়ে কাজ করেছে।

18/08/2026

And just like that… we dropped them at on Day 1.
No turning back now

কোনটা আসলে ‘স্বাভাবিক’, আর কোনটা সময়ের সাথে সমাজ ও সংস্কৃতির গড়ে তোলা নিয়ম?- জেন্ডার রোল ও সমতা বিষয়ক সেশনের মূল ভাব...
18/08/2026

কোনটা আসলে ‘স্বাভাবিক’, আর কোনটা সময়ের সাথে সমাজ ও সংস্কৃতির গড়ে তোলা নিয়ম?- জেন্ডার রোল ও সমতা বিষয়ক সেশনের মূল ভাবনাটাই শুরু হয়েছিল এমন কিছু প্রশ্ন দিয়ে। বিভিন্ন মজার অ্যাক্টিভিটি ও স্পট সার্ভের মাধ্যমে সবাই নিজেদের পুরনো ধারণাগুলো নতুন করে যাচাই করার সুযোগ পায়।

ঘরের কাজ থেকে শুরু করে সম্পদ, ক্ষমতা ও সামাজিক মর্যাদা- সব জায়গায় জেন্ডার বৈষম্য কীভাবে কাজ করে, তা নিয়েও হয়েছে খোলামেলা আলোচনা। এমনকি আমাদের প্রতিদিনের ব্যবহৃত ভাষার মধ্যেও যে লিঙ্গভিত্তিক ধারণা লুকিয়ে থাকতে পারে, সেটিও এই সেশনে উঠে এসেছে। কারণ, সমতাভিত্তিক সমাজ গড়তে শুধু সুযোগের সমতা নয়, আমাদের চিন্তা-ধারনা, ভাষা ও আচরণে অন্তর্ভুক্তির চর্চাও জরুরি।

Address

House B-143 (Level 1), Lane 22, New DOHS, Mohakhali
Dhaka
1206

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801705405886

Alerts

Be the first to know and let us send you an email when IID posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to IID:

Shortcuts

Share