✅বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বসবাস গ্রামাঞ্চলে। এই বৃহৎ জনগোষ্ঠী উন্নত স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা, সামাজিক ও বানিজ্যিক সুব্যবস্থা সহ নানান সুযোগ-সুবিধা হতে বঞ্চিত। আধুনিক ও কারিগরি শিক্ষা ব্যবস্থা, প্রশিক্ষণ, প্রযুক্তি সম্বলিত উন্নত চিকিৎসা, শিল্প প্রতিষ্ঠানের প্রায় বেশির ভাগই রাজধানী এবং বিভাগীয় শহর কেন্দ্রিক। যার ফলে গ্রাম্য জনগোষ্ঠীর অধিকাংশই মানুষই সবকিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ও পিছিয়ে।
এই পেক্ষাপটে সরকারের পাশাপাশি জাতি ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সমাজের প্রতিটি স্তরের দুস্থ্য-অসহায়, অবহেলিত ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁবার অঙ্গিকারে আর্তমানবতার সেবা, সমাজ ও জনকল্যাণমুখী এবং যুব-উদ্যোক্তা উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে আত্মপ্রত্যয়ী স্বপ্নবাজ তরুন-তরুনীদের উদ্যোগে রাজধানী ঢাকা শাহজাদপুর হতে ২০২০ইং সালে “উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন” গঠিত হয়।
✅সংস্থার নামকরণ:-
বাংলায় “উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন” সংক্ষেপে “ইউসিএফ”
ইংরেজীতে “Uddokta Club Foundation ” সংক্ষেপে UCF নামে অভিহিত করা হবে।
স্লোগানঃ Make your dreams come true
✅সংস্থার এর অস্থায়ী কার্যালয়ঃ-বাসা #১৭( ৪র্থ তলা), রোড-১৩, সেক্টর-০৪, উত্তরা পূর্ব, ঢাকা-১২৩০।
পরবর্তীতে সংস্থার কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক স্থায়ী কেন্দ্রীয় কার্যালয় ও বাংলাদেশের যে কোন স্থানে এর শাখা অফিস স্থানাস্থরিত করা যাবে।
✅সংস্থার এর কার্য এলাকা/কার্য পরিধি ঃ-
সমগ্র বাংলাদেশ এর কার্যত্রæম বিস্তার করা হবে। ভবিষ্যতে প্রয়োজনে দেশের বাহিরেও এর কার্যক্রম এবং শাখা প্রশাখা সম্প্রসারিত করা হবে। বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় ভিত্তিক ছোট ছোট সংগঠন গুলোকে সহযোগী সংগঠন হিসেবে কাজ করার সুযোগ দেওয়া হবে এবং সকল কার্যক্রম সংস্থা কর্তৃক পরিচালিত হবে।
✅সংস্থার এর প্রকৃতি ও বৈশিষ্ট্য ঃ-
“উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন” একটি অলাভজনক, অরাজনৈতিক, মা ও শিশু কল্যাণ, স্বাস্থ্যসেবা, চিকিৎসা, পরিবার পরিকল্পনা, শিক্ষা, বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি, সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন, মাদক নিরাময়, মানবাধিকার, আইনী সহায়তা, মানবিক সেবা, বাস্তুহারা ও শ্রমজীবি কল্যাণ, প্রতিবন্ধী কল্যাণ, বহুমুখী কর্মসংস্থানমূলক প্রকল্প উন্নয়ন, নারী উদ্যোক্তা উন্নয়ন, প্রবাসী ও পেশাজীবি কল্যাণ, সমাজকল্যাণ এবং জনকল্যাণমূখী বেসরকারী স্বেচ্ছাসেবী ও যুব-উদ্যোক্তা উন্নয়নমূলক সংস্থা।
সমাজ উন্নয়নে বৃহত্তর জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহনের ভিত্তিতে এলাকার তথা সমাজের বিভিন্ন স্তরের লোকদের আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করায় সংস্থাটি প্রতিশ্রুতিবদ্ধ (সংশ্লিষ্ট বিভাগের অনুমোদনক্রমে)।
বিশ্বের যে কোন প্রান্ত হতে যে কোন সময় সংস্থার কার্যক্রম সমূহ নিজস্ব ওয়েবসাইট (www.uddoktaclub.org), অ্যাপস
ও ফেসবুক একাউন্ট ও ফেসবুক পেইজ (https://www.facebook.com/Uddoktaclub.org) এবং সোস্যাল মিডিয়া ভিজিট করার মাধ্যমে জানতে ও দেখতে পারবে এবং সংস্থার নিজস্ব ওয়েব সাইট ভিজিট করে বিভিন্ন্ অনলাইন সেবা গ্রহণ করতে পারবে।
এই সংস্থা দেশি বিদেশি যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক সাহায্য/অনুদান/ডোনেশন গ্রহণ করে উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়ণে অংশগ্রহন করতে পারবে।
✅সংস্থার নেটওয়ার্ক বা ফোরাম ঃ-
১. সকল বয়সের সকল শ্রেনীর নারী-পুরুষ, প্রতিবন্ধী, পরিচয়হীন শিশু, পথশিশু, কিশোর-কিশোরী, যুব-সমাজ,
২. গ্রাম বা শহরাঞ্চলের ভূমিহীন, হত-দরিদ্র, সম্বলহীন, বাস্তুহারা, সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবার,
৩. আত্ম-উদ্যোগী, আত্নপ্রত্যয়ী ও পরিশ্রমী উদ্যোক্তা,
৪. দেশী ও বিদেশী ব্যক্তি ও দাতা সংস্থা,
৫. প্রিন্ট, ইলেক্ট্রনিক, অনলাইন সহ সকল দেশী বিদেশী গনমাধ্যম,
৬. সমমনা সকল দেশী বিদেশী সংগঠন,
৭. গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল প্রতিষ্ঠান ও
৮. জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ের ফোরাম ও নের্টওয়াক ইত্যাদি।
✅সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্যঃ-
জাতি ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সমাজের প্রতিটি স্তরের দুস্থ্য-অসহায়, অবহেলিত, সুবিধা বঞ্চিত মানুষ, কৃষক, শ্রমিক, দিনমজুর, ছাত্র-শিক্ষক, বিভিন্ন পেশাজিবী, প্রবাসীসহ সকল শ্রেণীর মানুষের সমন্বয়ে দেশের সেবা ও উন্নয়নের মাধ্যমে একটি সৎ, দেশপ্রেমিক, ন্যায় পরায়ন, দূর্নীতিমূক্ত, অপরাধমূক্ত, আত্মনির্ভরশীল দেশ গঠনের উদ্দেশ্যে এই সংগঠনের পথ চলা। উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে উদ্যোক্তা ক্লাব গঠন করে বাংলাদেশের ৮টি বিভাগের ৬৪ জেলার ৪৯২ টি উপজেলা এবং ৬৫২ থানার অর্ন্তগত ৪৫৭৮টি ইউনিয়ন সহ সারা বাংলাদেশে এক লক্ষ সফল উদ্যোক্তা তৈরি করা এবং এই ক্লাব আওতায় দেশের বিপুল মানব সম্পদের পরিশ্রমী, উদ্যোগী ও আত্মপ্রত্যয়ী স্বপ্নবাজ তরুন-তরুনীদের বাস্তব ভিত্তিক কারিগরি প্রশিক্ষণ প্রদান করে একটি পরিপূর্ন উদ্যোক্তা প্ল্যাটফর্ম গড়ার মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, যুব-সমাজকে স্বনির্ভর করার জন্য আত্নকর্মসংস্থান প্রকল্প প্রনয়ন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, বেকারত্ব নিরসন করে দারিদ্যমুক্ত বাংলাদেশ গড়াই সংস্থার অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। অন্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা সহ সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে যথাযথ কার্যকরি প্রকল্প প্রনয়ন, বাস্তবায়ন এবং সরকারী উদ্যোগকৃত পরিকল্পনা বাস্তবায়নে সহযোগী ভূমিকা রাখা। উল্লেখিত উদ্দেশ্যবলী বাস্তবায়নের লক্ষ্যে এই সংগঠন গঠিত।
ধন্যবাদ।।