.........................................................................................................................................................................................................
কন্যা ফাউন্ডেশন
"মাতৃশক্তির আলোয় আলোকিত"
কন্যা ফাউন্ডেশন নারী শক্তি ও সামর্থ্য ব
িকাশে সহায়তা প্রদান করতে একটি বহুমুখী উদ্যোগ। নারী উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং অনলাইন পেইজ ওনারদের ব্যবসায়িক সহায়তা প্রাদানে কাজ করবে আমাদের এই কন্যা ফাউন্ডেশন। বর্তমানে দেশে চাকরির অনেক সংকট। দিন দিন পারিবারিক দৈনন্দিন ব্যয় এবং বেকারত্বের হার বেড়েই চলেছে। আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে না পারলে ভবিষ্যতে এর বিরুপ প্রভাব আমাদের বর্তমান সমাজের মাঝে পড়বে। তাই আমরা কন্যা ফাউন্ডেশন দিন রাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছি নারী, পুরুষ এবং অনলাইন পেইজ ওনারদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে। এই লক্ষ্যেই আমরা কন্যা ফাউন্ডেশন আমাদের কাজ চলমান রাখবো। একজন নারী উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং অনলাইন পেইজ ওনারদের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমারা সহায়ক ভূমিকা পালন করবো। আমাদের বিশেষজ্ঞ প্যানেল প্রশিক্ষণ, পরামর্শ ও সহযোগিতা দেবে কিভাবে আপনার প্রোফাইল তৈরি করতে হবে, কিভাবে ব্যাবসায়িক ডকুমেন্টস তৈরি করবেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে কি করতে হবে, পণ্যের বাজার সৃষ্টি ও গ্রুপ গঠন ইত্যাদী। অনেকের কাছে তেমন পুঁজি না থাকার কারনে ব্যবসা কিভাবে শুরু করবেন তা বুঝে উঠতে পারছেন না, তাদেরকে কন্যা ফাউন্ডেশন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ও বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা প্রদান করবে। তাই সময়টাকে নষ্ট না করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের কার্যক্রম সমূহ হলো-
বিশেষায়িত সুবিধা সমূহঃ
•সঞ্চয় ও ঋণদান কর্মসূচি।
•ব্যাংকিং প্রোফাইল তৈরি এবং ব্যাংক ঋণ সহযোগিতা।
•কৃষি প্রকল্প ঋণ সহায়তা ।
•হাউস বিল্ডিং লোন সহায়তা।
•পার্সোনাল লোন সহায়তা।
•অটো রিক্সা, ভ্যান, অটো ও সি.এন. জি. কিস্তিতে ক্রয় করিবার ঋণ সহায়তা প্রদান।
•বিবিধ গৃহ সামগ্রী পণ্য কিস্তিতে ক্রয় সুবিধা।
•সোশাল মিডিয়া মার্কেটিং সার্ভিস।
•প্রফেশনাল পেইজ সেটআপ সার্ভিস।
বিষয়ভিত্তিক প্রশিক্ষণঃ
• উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালায়
• কম্পিউটার ও টেকনোলজি
• টেইলারিং এন্ড প্যাটার্ন মেকিং
• বিউটিশিয়ান কোর্স
• বেকারী অ্যান্ড ফুড প্রেসেসিং
• ফ্রিল্যান্সিং কোর্স
• হস্তশিল্প প্রশিক্ষণ
• ফাস্ট এইড সেবা প্রশিক্ষণ
• সঠিক জীবন চর্যা ও ইয়োগা প্রশিক্ষণ
• শিশুদের সাংস্কৃতিক প্রশিক্ষণ
উদ্যোক্তা মেলা।
হস্তশিল্প প্রদর্শন মেলা।
সদস্যদের শিক্ষাবৃত্তি ও প্রশিক্ষণ ভাতা।
বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে সদস্যদের যৌগ্যতা অনুযায়ী চাকুরি প্রাদানের সহযোগিতা।
বিদেশ গামীদের পাসপোর্ট, ভিসা সহযোগিতা ও অভিবাসন সহায়তা।
চিকিৎসা পরামর্শ ও ল্যাব টেস্ট।
আইন পরামর্শ ও সহায়তা ( জমি সংক্রান্ত এবং মহিলা ও শিশু বিষয়ক )