The Laboratorians

The Laboratorians Official page of Old Laboratorians Association (OLsA), alumni association of Government Laboratory High School, Dhaka
(2)

The Laboratorians (Old Laboratorians Association or OLsA) is the Alumni Association of Government Laboratory High School, Dhaka. OLsA is the commonly active name, but as per constituion of OLsA, "The Laboratorians" is also the name that the Organisation can undertake. Therefore, this is NOT Legitimate to have any other Alumni or Name for the Laboratorians which conflict with this naming guideline.

সম্প্রতি ওল্ড ল্যাবরেটরিয়ান্স অ্যাসোসিয়েশন (ওলসা) এবং ধানমন্ডির জনপ্রিয় রেস্টুরেন্ট “সই সেভেন”-এর মধ্যে একটি দ্বিপাক্ষ...
08/06/2026

সম্প্রতি ওল্ড ল্যাবরেটরিয়ান্স অ্যাসোসিয়েশন (ওলসা) এবং ধানমন্ডির জনপ্রিয় রেস্টুরেন্ট “সই সেভেন”-এর মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায় এখন থেকে ল্যাবরেটরিয়ান কার্ডধারী লাইফটাইম মেম্বারগণ উক্ত রেস্টুরেন্টে পাবেন বিশেষ ডিসকাউন্ট সুবিধা!

আমাদের এই পথচলা কেবল শুরু...
সামনে আরও অনেক নামী-দামী প্রতিষ্ঠান আমাদের এই উদ্যোগে শামিল হতে যাচ্ছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, খুব শীঘ্রই আরও বড় পরিসরে আপনাদের জন্য নানাবিধ সুযোগ-সুবিধা ও চমৎকার সব অফার নিশ্চিত করতে পারব।

ওলসার সাথেই থাকুন, সামনে আসছে আরও দারুণ কিছু!

দেশের সীমানা পেরিয়ে বিশ্বের নানা প্রান্তে অবস্থানরত ল্যাবরেটরিয়ান ভাইদের জন্য ওলসার পক্ষ থেকে বিশেষ লাইফ মেম্বারশিপ অফার...
04/06/2026

দেশের সীমানা পেরিয়ে বিশ্বের নানা প্রান্তে অবস্থানরত ল্যাবরেটরিয়ান ভাইদের জন্য ওলসার পক্ষ থেকে বিশেষ লাইফ মেম্বারশিপ অফার!

দেশের বাহিরে অবস্থানরত ১৯৬৪–২০১৬ ব্যাচের যেকোন ল্যাবরেটরিয়ান এখন মাত্র ৯৯.৯৯ মার্কিন ডলার রেজিস্ট্রেশন ফি প্রদান করে ওলসার সম্মানিত লাইফ মেম্বার হওয়ার সুযোগ পাচ্ছেন।

আপনার সদস্যপদ নিশ্চিত করতে ভিজিট করুন www.laboratorians.net এবং লগ-ইন করে ব্যবহার করুন কুপন কোড: NRB2026

নিরাপদ অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সহজেই সম্পন্ন করুন আপনার লাইফ মেম্বারশিপ রেজিষ্ট্রেশন। পাশাপাশি দ্রুত, নির্ভুল ও সুবিধাজনকভাবে হালনাগাদ রাখুন নিজের প্রোফাইল।

অফারটি কার্যকর থাকবে আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত।

প্রিয় ল্যাবরেটরিয়ান,পবিত্র ঈদ-উল-আজহার ছুটি বিবেচনায় ওলসার লাইফ মেম্বারশিপ অফার বর্ধিত করা হলো।  ১৯৬৪–২০১৬ ব্যাচের যেকোন...
03/06/2026

প্রিয় ল্যাবরেটরিয়ান,
পবিত্র ঈদ-উল-আজহার ছুটি বিবেচনায় ওলসার লাইফ মেম্বারশিপ অফার বর্ধিত করা হলো।

১৯৬৪–২০১৬ ব্যাচের যেকোন ল্যাবরেটরিয়ান এখন মাত্র ১০,০০০ টাকায় ওলসার লাইফ মেম্বার হওয়ার সুযোগ পাচ্ছেন।

ভিজিট করুন: www.laboratorians.net
লগ-ইন করে ব্যবহার করুন কুপন কোড: OLsA2026

নিরাপদ পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সহজেই সম্পন্ন করুন লাইফ মেম্বারশিপ, পাশাপাশি দ্রুত ও নির্ভুলভাবে হালনাগাদ রাখুন নিজের প্রোফাইল।

অফারটি চলবে ১৫ জুন ২০২৬ পর্যন্ত।

পবিত্র ঈদ উল আযহার এই পবিত্র মুহূর্তে ল্যাবরেটরিয়ান পরিবারের প্রতিটি সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।ত্যাগ, সহ...
27/05/2026

পবিত্র ঈদ উল আযহার এই পবিত্র মুহূর্তে ল্যাবরেটরিয়ান পরিবারের প্রতিটি সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা আমাদের সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক। মহান আল্লাহ্‌ আপনাদের জীবন আনন্দ, শান্তি ও কল্যাণে পরিপূর্ণ করুক।

ঈদ মোবারক!

OLsA EC Member’s Meeting ‼️
25/05/2026

OLsA EC Member’s Meeting ‼️

24/05/2026

আর মাত্র ৭ দিন!
১০,০০০ টাকায় ওলসার লাইফ মেম্বার হওয়ার অফারটি পেতে আজই ভিজিট করুন www.laboratorians.net এবং লগ-ইন করে ব্যবহার করুন কুপন কোড: OLsA2026

অফারটি চলবে ৩১ মে ২০২৬ পর্যন্ত।

19/05/2026

প্রিয় ল্যাবরেটরিয়ান,

ওলসা লাইফ মেম্বারশিপের বিশেষ অফারের সময় আর বাকি মাত্র ১২ দিন!

এই বিশেষ সুযোগের আওতায় ১৯৬৪ থেকে ২০১৬ ব্যাচের যেকোন ল্যাবরেটরিয়ান মাত্র ১০,০০০ টাকা সদস্য ফি প্রদান করে ওলসার সম্মানিত লাইফ মেম্বার হওয়ার সুযোগ পাচ্ছেন।

আপনার সদস্যপদ নিশ্চিত করতে আজই ভিজিট করুন www.laboratorians.net এবং লগ-ইন করে ব্যবহার করুন কুপন কোড: OLsA2026

ওলসার ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই নিরাপদ পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে লাইফ মেম্বারশিপ সম্পন্ন করা যাবে। একইসাথে নিজের প্রোফাইল দ্রুত, নির্ভুল ও সুবিধাজনকভাবে হালনাগাদ রাখার সুযোগও থাকছে।

অফারটি কার্যকর থাকবে আগামী ৩১ মে ২০২৬ পর্যন্ত।

নতুন রূপে আত্মপ্রকাশ করলো ল্যাবরেটরিয়ানদের ডিজিটাল প্ল্যাটফর্ম।গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকার প্রাক্তন শিক্ষার্থ...
17/05/2026

নতুন রূপে আত্মপ্রকাশ করলো ল্যাবরেটরিয়ানদের ডিজিটাল প্ল্যাটফর্ম।

গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ওল্ড ল্যাবরেটরিয়ান্স অ্যাসোসিয়েশন (ওলসা) তাদের বহুল প্রত্যাশিত নতুন ওয়েবসাইট Laboratorians.net পুনরায় চালু করেছে আধুনিক ও সমৃদ্ধ ফিচারসহ।

গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ওল্ড ল্যাবরেটরিয়ান্স অ্যাসোসিয়েশন (ওলসা) ত...

প্রিয় ল্যাবরেটরিয়ান,ওলসা লাইফ মেম্বারশিপ উপলক্ষে সম্প্রতি একটি বিশেষ অফার ঘোষণা করেছে। এই অফারের আওতায় ১৯৬৪-২০১৬ ব্যাচের...
11/05/2026

প্রিয় ল্যাবরেটরিয়ান,

ওলসা লাইফ মেম্বারশিপ উপলক্ষে সম্প্রতি একটি বিশেষ অফার ঘোষণা করেছে। এই অফারের আওতায় ১৯৬৪-২০১৬ ব্যাচের যেকোন ল্যাবরেটরিয়ান মাত্র ১০,০০০ টাকা সদস্য ফি প্রদান করে ওলসার লাইফ মেম্বার হওয়ার সুযোগ পাবেন।

লাইফ মেম্বারশিপের জন্য রেজিস্ট্রেশন করতে আজই লগ-ইন করুন www.laboratorians.net এ এবং ব্যবহার করুন কুপন কোড: OLsA2026

অফারটি আগামী ৩১ মে ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

08/05/2026

১৯৬১ সালে “আলো আরো আলো” এই মূলমন্ত্রকে হৃদয়ে ধারণ করে গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা তার যাত্রা শুরু করেছিল যার আলোকধারা আজও প্রজন্ম থেকে প্রজন্মে সমান দীপ্তিতে প্রবাহমান।

এই দীর্ঘ গৌরবময় অভিযাত্রায় ১৯৭৫ সালে নতুন এক অধ্যায়ের সূচনা হয়, যখন স্কুলটির প্রাক্তন শিক্ষার্থীরা প্রতিষ্ঠা করেন তাঁদের সংগঠন AGLHSES (Association of Government Laboratory High School Ex-Students)। সময়ের পরিক্রমায় ২০০০ সালে সংগঠনটি “ওল্ড ল্যাবরেটরিয়ান্স অ্যাসোসিয়েশন (ওলসা)” নামে আত্মপ্রকাশ করে। এরপর থেকে ওলসা শুধুমাত্র একটি অ্যালামনাই সংগঠন নয়, বরং হাজারো ল্যাবরেটরিয়ানের আবেগ, ঐক্য ও আত্মপরিচয়ের এক নির্ভরতার নাম।

প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে সময়ের চাহিদা উপলব্ধি করে ওলসা বেশ আগেই তাদের ওয়েবসাইট কার্যক্রম শুরু করেছিল। তবে নানা সীমাবদ্ধতা ও অব্যবস্থাপনার কারণে সেই প্ল্যাটফর্মটি ল্যাবরেটরিয়ানদের প্রত্যাশিত সেবা ও তথ্য প্রদানে পুরোপুরি সফল হতে পারেনি। অবশেষে সেই অচলাবস্থার অবসান ঘটিয়ে নতুন রূপে আত্মপ্রকাশ করেছে ল্যাবরেটরিয়ানদের বহুল প্রত্যাশিত ওয়েবসাইট www.laboratorians.net.

এই আধুনিক ও সময়োপযোগী ওয়েবসাইটির মাধ্যমে ল্যাবরেটরিয়ানরা এখন নিজেদের স্বতন্ত্র প্রোফাইল তৈরি করতে পারবেন, একে অপরের সাথে সহজে যোগাযোগ স্থাপন করতে পারবেন এবং নিজেদের সংগঠন সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারবেন।

এর পাশাপাশি এই ওয়েবসাইটে চাকরির তথ্য, সিভি ব্যাংক, মেন্টরশিপ, ব্লগ রাইটিংসহ রয়েছে নানাবিধ কার্যকর ও ভবিষ্যতমুখী ফিচার। এছাড়াও এই ওয়েবসাইটের মাধ্যমে ল্যাবরেটরিয়ানরা তাঁদের লাইফ মেম্বারশিপ ও জেনারেল মেম্বারশিপ এর রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন এবং অনলাইনে সহজেই সদস্য ফি জমা দিতে পারবেন।

বিগত পহেলা মে ওলসা লাইফ মেম্বারশিপ উপলক্ষে বিশেষ একটি অফার ঘোষণা করেছে। এই অফারের আওতায় পহেলা মে থেকে আগামী ৩১ মে পর্যন্ত ল্যাবরেটরিয়ানগণ মাত্র দশ হাজার টাকা জমা দিয়ে লাইফ মেম্বারশিপের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।

ওলসার তথ্য ও যোগাযোগ সম্পাদক এনাম এলাহী মল্লিক Enam Elahe Mullick এর সার্বিক তত্ত্বাবধানে এই ওয়েবসাইটটি গঠনের উদ্যোগ গ্রহণ করেন ল্যাব’৯৫ ব্যাচের যাকারিয়ার আল ইমাম (শাওন) Zakariar Al Imam । তাঁর নিরলস শ্রম, মেধা ও আন্তরিক প্রচেষ্টার ফলেই আজ ল্যাবরেটরিয়ানরা পেয়েছেন একটি আধুনিক, তথ্যসমৃদ্ধ ও নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্ম।

শুধু তাই নয়, এই ওয়েবসাইট নির্মাণে তাঁর সাথে সম্পৃক্ত ছিলেন ল্যাব’৯৫ ব্যাচের একদল নিবেদিতপ্রাণ ল্যাবরেটরিয়ান। সুসংগঠিত ডাটাবেজ ও উচ্চমানের ডাটা সিকিউরিটি সমৃদ্ধ এই ওয়েবসাইট ভবিষ্যতে ওলসার কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করে তুলবে এমনটাই প্রত্যাশা সকলের।

পেশাগত জীবনে যাকারিয়ার আল ইমাম (শাওন) দুই দশকেরও বেশি সময় ধরে আইটি প্রফেশনের সাথে সম্পৃক্ত। ERP, CRM এবং Cross-functional MIS Solutions তৈরিতে তাঁর রয়েছে অসাধারণ দক্ষতা ও সাফল্যের স্বাক্ষর। পাশাপাশি ICT Project, Program এবং Portfolio Management-এ তাঁর অভিজ্ঞ নেতৃত্ব এই উদ্যোগকে দিয়েছে একটি সুদৃঢ় ভিত্তি।

ওলসা পরিবার গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছে যাকারিয়ার আল ইমাম (শাওন) এবং ল্যাব’৯৫ ব্যাচের প্রতি, যাঁদের অক্লান্ত পরিশ্রম, মেধা ও ভালোবাসায় বাস্তব রূপ পেয়েছে ল্যাবরেটরিয়ানদের এই ডিজিটাল প্ল্যাটফর্ম। “আলো আরো আলো”র সেই মূলমন্ত্রকে ধারণ করে এই আলোকযাত্রা ভবিষ্যতেও ছড়িয়ে দিক জ্ঞান, ঐক্য ও প্রগতির নতুন দীপ্তি।

আলোর পথের এই নতুন যাত্রায় আপনাদের সবাইকে জানাই স্বাগতম।

আজই লগ-ইন করুন www.laboratorians.net

Address

Government Laboratory High School
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when The Laboratorians posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to The Laboratorians:

Share