এস আর সমাজ কল্যাণ সংস্থা
- Home
- Bangladesh
- Dhaka
- এস আর সমাজ কল্যাণ সংস্থা
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from এস আর সমাজ কল্যাণ সংস্থা, Nonprofit Organization, Barisal Sadar, Dhaka.
Address
Barisal Sadar
Dhaka
Telephone
Website
Alerts
Be the first to know and let us send you an email when এস আর সমাজ কল্যাণ সংস্থা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Organization
Send a message to এস আর সমাজ কল্যাণ সংস্থা:
Category
Our Story
এস আর সমাজ কল্যাণ সংস্থা একটি অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান।এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোঃ সালাহউদ্দিন রিপন। এই প্রতিষ্ঠান সৃষ্টির ইতিহাস জানতে আমাদেরকে একটু পেছনে ফিরে যেতে হবে। বরিশালের সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের বাটনা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৮১ সালে জন্মগ্রহন করেন মোঃ সালাহউদ্দিন রিপন। তাঁর বাবা আলহাজ্ব আবদুল মান্নান হাওলাদার সহ দুজন চাচা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন । স্বাধীনতা পরবর্তীতে তাঁর সর্বকনিষ্ঠ চাচা মরহুম রফিকুল ইসলাম অনেক চড়াই উৎড়াই পেরিয়ে ব্যবসায় সফলতা অর্জন করে ঢাকায় স্থায়ী ভাবে প্রতিষ্ঠিত হন।ভাগ্যের নির্মম পরিহাসে জটিল লিভার সিরোসিস রোগে ২০০২ সালে আক্রান্ত হয়ে পরলে তাঁর চাচা সালাহউদ্দিন রিপনকে ব্যবসার উত্তরসূরী হিসেবে নির্বাচিত করে যান। এভাবেই সালাহউদ্দিন রিপনের ব্যবসায় হাতেখড়ি। জীবদ্দশায় মরহুম রফিকুল ইসলাম ছিলেন একজন সমাজসেবক, বিদ্যানুরাগী এবং ত্যাগী মানুষ। ধৈর্য, মেধা, প্রজ্ঞা ও সাহসে ভর করে সালাহউদ্দিন রিপন চাচার রেখে যাওয়া ব্যবসাকে আরও বিশাল পরিসরে এগিয়ে নিয়ে যান। পারিবারিক উদ্যোগে ২০০৬ সালের ২০ জানুয়ারী মরহুম মোঃ রফিকুল ইসলামের নামে প্রতিষ্ঠিত হয় একটি স্মৃতি ট্রাস্ট। সেই স্মৃতি ট্রাস্টের পক্ষ থেকে শুরু হয় শিক্ষা, চিকিৎসা, গরীব দুঃখী মানুষের নানাবিধ সেবা ও সাহায্য কার্যক্রম। রফিকুল ইসলামের নামে প্রতিষ্ঠিত সেই স্মৃতি ট্রাস্ট ও পারিবারিকভাবে অর্জিত মানবসেবার মানসিকতার সূত্র ধরে ২০১৬ সালে সালাহউদ্দিন রিপন নিজেই প্রতিষ্ঠা করেন ''এস আর সমাজ কল্যাণ সংস্থা''। এই সংস্থার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে শিক্ষা, চিকিৎসা, দরিদ্র পিতার কন্যা পাত্রস্থ করা, গৃহ মেরামত ও নির্মান, মসজিদ মাদ্রাসা এতিমখানা সহ অন্যান্য ধর্মীয় কাজে সহযোগিতা, সুদমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দেনাদার গরীব মানুষদেরকে সুদমুক্ত হবার প্রয়াসে শর্তহীন ঋনপ্রদান ইত্যাদি।