ফুটবলের দুনিয়া

ফুটবলের দুনিয়া Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ফুটবলের দুনিয়া, Dhaka.

19/01/2026

এই যে নিপাট ভদ্রলোক সাজা মহামতি তারেক রহমান ছাত্রদলকে দিয়ে নির্বাচন কমিশনের সামনে আন্দোলন করিয়ে, শাবিপ্রবির বিএনপিপন্থী শিক্ষকদের নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করিয়ে, সর্বশেষ বিএনপির শীর্ষ আইনজীবীদের দিয়ে হাইকোর্টে রিট পরিচালনা করিয়ে ‘শাকসু নির্বাচন’ স্থগিত করালেন, তিনি ক্ষমতায় গেলে কি এভাবেই আওয়ামী স্টাইলে সব নির্বাচন বন্ধ করে দেবেন?

ইতিহাস সাক্ষ্য দেয়, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় কোনো ছাত্রসংসদ নির্বাচন দেয়নি।

মহামতি তারেক রহমান বিএনপির চেয়ারপারসন। তাঁর হুকুম ছাড়া বিএনপির একটি চুলও নড়ে না। ছাত্রদলের আন্দোলন কি তিনি করাচ্ছেন না? বিএনপিপন্থী শিক্ষকদের কি তিনি পদত্যাগ করাচ্ছেন না? বিএনপির আইনজীবীদের কি তিনি হাইকোর্টে পাঠাচ্ছেন না?

তাহলে তাঁর বিরুদ্ধে একটা কথাও কেউ কেন বলছেন না? কিসের ভয়? এখন কিছু বললে ক্ষমতায় গিয়ে মামলা-হামলা করবে? চাকরি খেয়ে দেবে? গ্রেফতার-গুম করবে? এসবের ভয় আবারও পাচ্ছেন?

তাহলে কেন ভোট দিয়ে ক্ষমতায় বসাবেন? ঠিক কী কারণে আরেকটা নব্য ফ্যাসিস্টকে জাতির ঘাড়ে বসাবেন? যারা আন্দোলন করে শিক্ষার্থীদের ভোটাধিকার কেড়ে নেয় তাদেরকে কেন ভোট দিবেন?

উত্তর চাই।

আমি তো জানতামই না আমাদের দেশের ক্রিকেটারদের কোনো আত্মসম্মান আছে।
15/01/2026

আমি তো জানতামই না আমাদের দেশের ক্রিকেটারদের কোনো আত্মসম্মান আছে।

28/12/2025

10.6K likes, 607 comments. “বল বীর, উন্নত মম শির ওসমান হাদি #ওসমানহাদী Mamun Chy Mamun Chy”

বড়লোক গো বড় বড় কারবার। UAE vs Qatar বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচে, ম্যাচ শেষ হওয়ার পর ফ্যানসদের মধ্যে ঝগড়া লাগলে তারা একে ...
18/10/2025

বড়লোক গো বড় বড় কারবার। UAE vs Qatar বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচে, ম্যাচ শেষ হওয়ার পর ফ্যানসদের মধ্যে ঝগড়া লাগলে তারা একে অপরের দিকে জিনিসপত্র ছুড়তে থাকে। আর কি ছুড়ছিল জানেন? হাবিবিরা গাড়ির চাবি, মোবাইল ও জুতা ছুড়ছিল। 😎

নটিংহ্যাম ফরেস্ট ফুটবল ক্লাব নিশ্চিত করছে যে, সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, নুনো এস্পিরিতো সান্তোকে আজ হেড কোচের ...
09/09/2025

নটিংহ্যাম ফরেস্ট ফুটবল ক্লাব নিশ্চিত করছে যে, সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, নুনো এস্পিরিতো সান্তোকে আজ হেড কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ক্লাব নুনোর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে সিটি গ্রাউন্ডে এক অত্যন্ত সফল যুগে তার অবদানের জন্য, বিশেষ করে ২০২৪/২৫ মৌসুমে তার ভূমিকায়, যা চিরকাল ক্লাবের ইতিহাসে স্নেহভরে স্মরণীয় হয়ে থাকবে।

গত মৌসুমে আমাদের সাফল্যে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, তিনি সবসময় আমাদের যাত্রায় বিশেষ স্থান অধিকার করবেন।

ডারউইন নুনেজ আর লুইস দিয়াজের মতো খেলোয়াড়রা চলে যাওয়ায়, লিভারপুল এই গ্রীষ্মেই বিক্রি থেকে £165 মিলিয়নের বেশি তুলে ফেলেছে ...
10/08/2025

ডারউইন নুনেজ আর লুইস দিয়াজের মতো খেলোয়াড়রা চলে যাওয়ায়, লিভারপুল এই গ্রীষ্মেই বিক্রি থেকে £165 মিলিয়নের বেশি তুলে ফেলেছে 💰

লুইস দিয়াজ – £60 মিলিয়ন
ডারউইন নুনেজ – £46 মিলিয়ন
জ্যারেল কোয়ানসাহ – £30 মিলিয়ন
কাওইমহিন কেলেহের – £13 মিলিয়ন
ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড – £8.5 মিলিয়ন
টাইলার মর্টন – £8.5 মিলিয়ন
ন্যাট ফিলিপস – £3 মিলিয়ন

📊 ফি: ট্রান্সফারমার্কট

আমরা পরম সৌভাগ্যবান যে ইতিহাসের অন্যতম সেরা দুই ফুটবল মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর স্বর্ণযুগ প্রত্যক্ষ ...
08/08/2025

আমরা পরম সৌভাগ্যবান যে ইতিহাসের অন্যতম সেরা দুই ফুটবল মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর স্বর্ণযুগ প্রত্যক্ষ করার বিরল সৌভাগ্য অর্জন করেছি। তাঁদের অসামান্য দক্ষতা, অকল্পনীয় পরিসংখ্যান, দীর্ঘস্থায়ী পারফরম্যান্স এবং এক দশকেরও বেশি সময় জুড়ে চলা অদম্য প্রতিযোগিতা ফুটবলের ইতিহাসে এক অনন্য অধ্যায় রচনা করেছে। 🔥

জেমস ম্যাডিসন নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার সময় চোট পান।সাংবাদিক সামি মোকবেলের মতে, ২৮ বছর বয়সী...
07/08/2025

জেমস ম্যাডিসন নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার সময় চোট পান।

সাংবাদিক সামি মোকবেলের মতে, ২৮ বছর বয়সী এই ইংলিশ ফুটবলার মেডিকেল টেস্ট করান, যেখানে ধরা পড়ে তিনি হাঁটুর গুরুতর অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট (ACL) ইনজুরিতে ভুগছেন।

খবরে বলা হয়েছে, ম্যাডিসনের অস্ত্রোপচারের প্রয়োজন হবে, যার ফলে তিনি ২০২৫/২৬ মৌসুমের বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকতে পারেন।

ম্যাডিসনের টটেনহ্যামের সঙ্গে বর্তমান চুক্তি ৩০ জুন, ২০২৮ পর্যন্ত।

গত মৌসুমে জেমস ম্যাডিসন টটেনহ্যামের হয়ে ৪৫টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি ১২টি গোল করেছেন এবং ১১টি অ্যাসিস্ট দিয়েছেন।

বয়স মাত্র ১৬ বছর। প্রথমবারের মতো খেলতে নেমেছে এনফিল্ডে। মাত্র ৫ মিনিটের মধ্যেই একটি গোল এবং একটি অ্যাসিস্ট করে সবাইকে চ...
05/08/2025

বয়স মাত্র ১৬ বছর। প্রথমবারের মতো খেলতে নেমেছে এনফিল্ডে। মাত্র ৫ মিনিটের মধ্যেই একটি গোল এবং একটি অ্যাসিস্ট করে সবাইকে চমকে দিয়েছে। এক বছর আগে চেলসি থেকে বিনামূল্যে যোগ দিয়েছিল। কোচ আর্নে স্লট তাঁর প্রশংসায় পঞ্চমুখ। সতীর্থরাও তাঁকে ভীষণ পছন্দ করে।

রিও এনগুমোহা — Remember the name!

কিউবা মিচেল এসে গেছে। ট্যালেন্ট আছে ছেলেটার, সন্দেহ নেই। তবে সত্যি বলতে, এখন আর আমি কিউবার মতো কারো ওপর অনেক আশা করে বসে...
04/08/2025

কিউবা মিচেল এসে গেছে। ট্যালেন্ট আছে ছেলেটার, সন্দেহ নেই। তবে সত্যি বলতে, এখন আর আমি কিউবার মতো কারো ওপর অনেক আশা করে বসে থাকি না।

কেন?
কারণ—ফুটবলে একজন ভালো খেলোয়াড় থাকলেই সব হয়ে যায় না। তার পাশে দরকার ভালো কোচিং, ট্রেনিং, প্রতিযোগিতা, আর ঠিকঠাক একটা সিস্টেম। আর এখানেই আসল সমস্যা—আমাদের দেশের ঘরোয়া ফুটবলে এসব কিছুরই অভাব।

আমরা যতই বিদেশ থেকে আসা ফুটবলারের পেছনে হাইপ তুলি না কেন, যদি লিগের মাঠ দেখলে ধানক্ষেত মনে হয়, ফিজিও না থাকে, কোচরা পেশাদার না হয়, খেলোয়াড়দের ঠিকমতো বেতন না দেওয়া হয়—তাহলে একটা কিউবা এসে কী-ই বা করবে?

আমরা এখন আর কোনো এক জনকে দেখে স্বপ্ন দেখি না, আমরা চাই পুরো সিস্টেমটা বদলাক।
তারকায় নয়, আমাদের দরকার এমন একটা লিগ যেটা দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারে।

বাফুফে আর ক্লাবগুলোর প্রতি আমাদের জোর দাবি:
• সব ক্লাবকে হোম গ্রাউন্ড ঠিক করতে হবে।
• প্রি-সিজন থেকেই ট্রেনিং আর ফিটনেস ক্যাম্প চালু করতে হবে।
• প্রফেশনাল কোচ, ট্রেনার, ফিজিও রাখাটা বাধ্যতামূলক হওয়া উচিত।
• সব ম্যাচ যেন লাইভ দেখানো হয়, সেটা নিশ্চিত করতে হবে।
• আর ঘরোয়া লিগের মান যেন অন্তত একটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের কাছাকাছি যায়।

এসব চাওয়া কোনো বিলাসিতা না—এগুলো টিকে থাকার জন্য দরকারি।
আমরা এখন আর কারো ওপর অলৌকিক কিছু আশা করি না।
আমরা চাই, যেই ফুটবলারই বাংলাদেশে খেলতে আসুক, যেন এখানে উন্নতি করতে পারে।

আজ কিউবা এসেছে, কাল হয়তো আর কেউ আসবে না।
এই বাস্তবতা থেকে চোখ ফিরিয়ে রাখলে চলবে না।
একজন তারকা দিয়ে লিগ চলে না।
লিগ চলে মাঠে, ম্যাচে, দর্শকে, আর একটা প্রফেশনাল ব্যবস্থাপনায়।

তাই বলি—
কিউবাকে নয়, বদলাও সিস্টেম।
গ্ল্যামার না, আমাদের দরকার একটা প্রফেশনাল ঘরোয়া ফুটবল।

28/07/2025

ব্রিটিশ-বাংলাদেশি ফুটবলার 🇧🇩 ফারহান আলী ওয়াহিদ প্রথমবারের মতো প্রফেশনাল কনট্রাক্ট সাইন করেছেন প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম এফসির সঙ্গে। ✍🏽⚽

ফারহান, তার পরিবার আর যুক্তরাজ্য ও বাংলাদেশজুড়ে থাকা শুভাকাঙ্ক্ষীদের জন্য এটা এক দারুণ গর্বের মুহূর্ত! 🙌

12/06/2025

Club football news, rumours, transfers & Bangladesh football podcast. Your home of football discussion.

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফুটবলের দুনিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share