26/02/2026
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
বিগত বছরগুলোর ন্যায় এই বছরেও আমাদের সংগঠন থেকে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও প্রথম রমজান থেকে কিছু কার্যক্রম চলমান আছে। ব্যস্ততার কারণে whatsapp গ্রুপ বা ফেসবুক গ্রুপে শুরু থেকে পোস্ট করতে পারি নাই, বা আপনাদেরকে জানাতে পারি নাই। এর জন্য ক্ষমাপ্রার্থী। আপনারা এই বিষয়গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে এর আগের একটি মেসেজে আমরা সবাইকে আহবান করেছি। এবং তারপর থেকে ফেসবুক গ্রুপে কার্যক্রম গুলো পোস্ট দেওয়া হচ্ছে।
আপনাদের উদ্দেশ্যে বলছি, আমরা এই রমজানে একটি কোরআন প্রতিযোগিতা এবং ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করতে যাচ্ছি।
সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে একটি অস্থায়ী উপদেষ্টা কমিটি গঠন করা হচ্ছে। যা ইতোমধ্যে প্রক্রিয়াধীন। যারা শুরু থেকে এখন পর্যন্ত সংগঠনের সাথে আছেন তাদের সকলের সম্মিলিতভাবে একটি কমিটি গঠন করা হচ্ছে।
আশা করছি আপনাদের সবাইকে সাথে নিয়ে আমাদের কার্যক্রম গুলো এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।
আমাদের কার্যক্রম নিয়ে পর্যায়ক্রমে নির্দেশনাগুলো / বা আলোচনার বিষয়গুলো গ্রুপে দেওয়া হবে। আশা রাখি আপনারা সবাই অংশগ্রহণ করবেন। আপনাদের মূল্যবান মতামত গুলো জানাবেন।
অতি শীঘ্রই অস্থায়ী উপদেষ্টা কমিটির সকল সদস্যদের নিয়ে আলোচনা সভা করা হবে। স্থান সময় গ্রুপে জানিয়ে দেওয়া হবে।
সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।