12/07/2026
আমরা আগেও ভয়াবহ বন্যার সময় দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছিলাম। সেদিন দেখেছিলাম—এক মুঠো শুকনো খাবারের জন্য অপেক্ষা করা মানুষ, বিশুদ্ধ পানির অভাবে কষ্ট, ছোট ছোট শিশুদের কান্না, অসুস্থ বৃদ্ধদের অসহায় দৃষ্টি, আর ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া অসংখ্য পরিবার। তখন বুঝেছিলাম, বন্যা শুধু ঘর ভাসিয়ে নেয় না, মানুষের স্বাভাবিক জীবনটাকেও থামিয়ে দেয়।
আজ আবারও দেশের বিভিন্ন অঞ্চলে মানুষ একই দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছে। অনেক জায়গায় এখনও পর্যাপ্ত ত্রাণ পৌঁছায়নি। একটি খাবারের প্যাকেট, এক বোতল বিশুদ্ধ পানি কিংবা কয়েকটি প্রয়োজনীয় ওষুধ—এ মুহূর্তে তাদের কাছে এগুলোই সবচেয়ে বড় আশার নাম।
আমরা উচ্ছ্বাস পরিবারের পক্ষ থেকে আবারও চেষ্টা করছি আমাদের সামর্থ্য অনুযায়ী বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে।
আমরা সংগ্রহ করছি—
• মুড়ি
• চিড়া
• গুড়
• বিশুদ্ধ পানি
• বিস্কিট
• প্রয়োজনীয় ওষুধ
• ফিটকারি
আপনার সামান্য সহযোগিতাও একটি পরিবারের জন্য আশীর্বাদ হতে পারে। কেউ হয়তো এক প্যাকেট চিড়া দিতে পারবেন, কেউ কয়েক বোতল পানি, কেউ বা কিছু ওষুধ। ছোট ছোট এই সহযোগিতাগুলো একত্রিত হলেই অনেক বড় একটি সহায়তায় পরিণত হবে।
আমাদের আগের ত্রাণ কার্যক্রম দেখতে ভিজিট করুন উচ্ছ্বাস।
Bkash : 01648459312
link :- https://www.facebook.com/share/r/1GkWStDehY/?mibextid=wwXIfr
https://www.facebook.com/share/p/18xzH2QFMz/?mibextid=wwXIfr
আসুন, এই কঠিন সময়ে আমরা শুধু দর্শক হয়ে না থেকে মানুষের পাশে দাঁড়াই। কারণ বিপদের সময় মানুষই মানুষের সবচেয়ে বড় ভরসা।
আল্লাহ তাআলা বন্যাকবলিত সকল মানুষকে নিরাপদ রাখুন, তাদের কষ্ট সহজ করুন এবং আমাদের সবাইকে মানবতার সেবায় এগিয়ে আসার তাওফিক দান করুন। আমিন।