Afip Hossain

Afip Hossain আমার অটিজম আছে, এই পেইজ তাহমিনা তানিয়া পরিচালনা করেন। আমার গল্পের মাধ্যমে তিনি অন্যকে সচেতন করেন।

সেলুনের ছেলেটা চমৎকার বুদ্ধি করলো। অনেক ধন্যবাদ তাকে।
22/08/2026

সেলুনের ছেলেটা চমৎকার বুদ্ধি করলো।
অনেক ধন্যবাদ তাকে।

আফিপদের কে নিয়ে একটা বড় সমস্যা হচ্ছে এরা সেলুনে গিয়ে বসে না। চুল...

বাচ্চারা ছোট থাকে , থাকে এক রকম । বড় হয়ে রুপ হয় আরেক রকম । সন্তান বড় দূর্বল জায়গা , এই জায়গায় একটু দোলা লাগলেই দুনিয়া ঘু...
26/07/2026

বাচ্চারা ছোট থাকে , থাকে এক রকম ।
বড় হয়ে রুপ হয় আরেক রকম ।

সন্তান বড় দূর্বল জায়গা , এই জায়গায় একটু দোলা লাগলেই দুনিয়া ঘুরতে শুরু করে আমাদের। মানুষ আর পথ চেনা হয়ে যায় ।
ছবি ২০১৬ সালের শুরুর দিকে তোলা।

কোন একদিন বিকেলে সময় কাটাতে ছাদে নিয়ে গিয়েছিলাম, সেই থেকে বিকেল ৫ টা না বাজতেই এখন আবদার শুরু হয়ে যায়, আম্মা ,  ছা ছা  এ...
24/07/2026

কোন একদিন বিকেলে সময় কাটাতে ছাদে নিয়ে গিয়েছিলাম,
সেই থেকে বিকেল ৫ টা না বাজতেই এখন আবদার শুরু হয়ে যায়,
আম্মা , ছা ছা এবং হাতের আঙ্গুল উপর দিকে দেখিয়ে বুঝিয়ে দেয় বাকিটা।

বৃষ্টি হলেও বলে সে ছাদে যাবে। তখন বুঝাতে হয় - কাশি হবে, জ্বর হবে , নাক দিয়ে পানি পড়বে। আল্লাহর রহমতে এখন বুঝে । আজ থেকে ৭/৮ বছর আগে বুঝতো না । জোর করে হলেও ভিজতে চলে যেত । জমানো পানিতে উচ্ছাস করতো। বাজ এর ভয়ে ওকে নিয়ে ভীত থাকতে হতো আমাকে।

বৃষ্টি না হলে আমারও অবশ্য ভাল লাগে খোলা আকাশ,পাখি আর ঘুড়িদের উড়াউড়ি , সেই সাথে উড়ে যাওয়া প্লেনের ঝকমক চেহারা দেখি , আর আফিপকে দেখাই । দেখে আর হাসে ।

আল্লাহ যদি আফিপকে অটিজম না দিতেন তাহলেও হয়ত এমন করে ছাদে গিয়ে বসে আকাশ দেখত। একটা সময় মা কিংবা বোনের পায়ে মাথা রেখে একটু গড়িয়ে নিত। চুল টেনে দিতে বলতো। আহ্লাদী সন্তান আমার। এই তো সেই বয়স , ছাদে উঠার , আকাশ দেখার বয়স।

আল্লাহ উত্তম পরিকল্পনা করেন , আমরা তো অত্যন্ত অল্প জ্ঞান নিয়ে চলি। আল্লাহ আমাদের সকলের সন্তানদের নেক আমলের তৌফিক দিও। জান্নাতবাসি করিও। দুই দুনিয়া সহজ করে দিও।

কাস্টমাইজড অর্ডার দিচ্ছেন আফিপ সাহেব...
21/07/2026

কাস্টমাইজড অর্ডার দিচ্ছেন আফিপ সাহেব...

এক হাতে কেক, অন্য হাতে কুলফি সিএনজি, বাস করে কোথাও গেলে খুব খুশি হতো  ভদ্রলোক। দেখি, নিয়ে যাবো কোথাও  ইনশাআল্লাহ। বেড়াতে...
05/07/2026

এক হাতে কেক, অন্য হাতে কুলফি
সিএনজি, বাস করে কোথাও গেলে খুব খুশি হতো ভদ্রলোক।
দেখি, নিয়ে যাবো কোথাও ইনশাআল্লাহ।
বেড়াতে খুব পছন্দ করে সুপার এক্টিভ ছেলে।

উনিশে পা দিয়েছে আফিপ। দুই বছর বয়স থেকে অটিজম ডায়াগনোসিস হওয়ার পর আজ অবধি ওর কতটুকু উন্নতি হল? কতটুকু এগোলাম? এই সব ক...
05/07/2026

উনিশে পা দিয়েছে আফিপ।

দুই বছর বয়স থেকে অটিজম ডায়াগনোসিস হওয়ার পর আজ অবধি ওর কতটুকু উন্নতি হল? কতটুকু এগোলাম?
এই সব কিছু নিয়ে মনটা হিসাব-নিকাশ করতে বসলো ।

কি করলাম কতটুকু এগোলাম, কতটুকু পিছালাম!
কি পেরেছি, কি পারিনি তারপর আবার চিন্তা করি আমার যতটুকু সাধ্য, যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে ততটুকু আমি করেছি। করে যাচ্ছি, করে যাবো ইনশাআল্লাহ আমার সর্বশেষ দিন অব্দি। আল্লাহ আমাকে সাহায্য করুন।

সন্তান হিসেবে সে কতটা কি হলো থাক না হয় সেই সব হিসাব-নিকাশ। বরং প্রতিটি দিন নতুন দিন, প্রতিটি দিন নতুন চ্যালেঞ্জিং বিহেভিয়ার ম্যানেজের দিন সেভাবেই চলি। সেই ভালো।

বাজেটের মতো সব হিসাব-নিকাশ করতে নেই।
সব সন্তান তো সমান নয় কিছু সন্তান থাকে বিশেষ, তো যারা বিশেষ ক্যাটাগরির তাদের জন্য না হয় হিসাব নিকাশ নাই বা করলাম।

দোয়া করি সকল বিশেষ সন্তানদের জন্য,
আল্লাহ তাদের এই দুনিয়ার জীবন সহজ করে দিন, সুন্দর জীবন দান করুন।
ওই দুনিয়ায় ওরা আল্লাহর মেহমান, আল্লাহ ওদের জন্য ব্যবস্থা নেবেন। উনার সৃষ্টি, উনার আদর উনি করবেন। সুব হান আল্লাহ।

আমরা এই দুনিয়ায় মা বাবা, শিক্ষক, অভিভাবক বা প্রতিষ্ঠান পরিচালক হিসাবে যতটা পারি এই অবুঝদের জন্য দায়িত্ব পালন করে যাই, এটাই আমাদের পরীক্ষা। আল্লাহ তো সব কিছু জানেন, দেখেন, আল্লাহ ভরসা।

Time flies....Silence overload....
04/07/2026

Time flies....
Silence overload....

Address

East Jurain
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afip Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Afip Hossain:

Shortcuts

Share