Bangladesh Freedom Foundation-BFF

Bangladesh Freedom Foundation-BFF Promoting Science Education www.freedomfound.org

শেষ হলোবিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৫এ বছরে দেশ সেরা হলো -ময়মনসিংহ জিলা স্কুলবিস্তারিত আজকের সমকালে, পাতা জ...
23/12/2025

শেষ হলো
বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৫
এ বছরে দেশ সেরা হলো -
ময়মনসিংহ জিলা স্কুল

বিস্তারিত আজকের সমকালে, পাতা জুড়ে...

রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (IJSO)-এর ২২তম আসরে (২৩ নভেম্বর - ২ ডিসেম্বর, ২০২৫) ৬ জন...
03/12/2025

রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (IJSO)-এর ২২তম আসরে (২৩ নভেম্বর - ২ ডিসেম্বর, ২০২৫) ৬ জনের বাংলাদেশ দল ৬টি ব্রোঞ্জপদক পেয়েছে। ১ ডিসেম্বর চূড়ান্ত ফলাফল ঘোষণা শেষে বাংলাদেশ দল এ আন্তর্জাতিক মঞ্চ হতে একে একে পদক গ্রহণ করে -
আবরার জাহিন পাঠান, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল (৮ম শ্রেণি),
বিহান পাল, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (৯ম শ্রেণি),
আহনাফ আহমেদ সিনান, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ (৯ম শ্রেণি),
এইচ এম আজিজুর রহমান আলিফ, গলগথা ইংলিশ মিডিয়াম স্কুল (৯ম শ্রেণি),
নাশওয়ান হক মাহির, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ (৯ম শ্রেণি),
রুফফা নূর জারিয়াহ, যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের (১০ম শ্রেণি)।
প্রধান দলনেতা হিসেবে দলে রয়েছেন বুয়েট অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী, সহকারী দলনেতা বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের কো-অর্ডিনেটর মো. রেজাউল ইসলাম ও একাডেমিক কো-অর্ডিনেটর মোর্শেদা আক্তার মীম এবং পর্যবেক্ষক মুহম্মাদ জাকারিয়া পাঠান।
বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (SPSB) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (BFF)-এর যৌথ আয়োজনে চলতি বছর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১৭ হাজার শিক্ষার্থী থেকে অনলাইন বাছাই এবং ৬টি আঞ্চলিক পর্ব, একটি ই-অলিম্পিয়াড, ১০টি উপজেলা পর্যায়ে স্কুল অলিম্পিয়াড এবং সর্বশেষ ঢাকায় জাতীয় পর্ব ও ক্যাম্প থেকে এই ছয় সদস্যের দল বাছাই করা হয় এবং গত ২১ নভেম্বর দলটি রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেয়।
উল্লেখ্য, ২০১৫ সালে আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে প্রথমবার অংশগ্রহণ করে ব্রোঞ্জ পদক পায় বাংলাদেশ। SPSB ও BFF এর যৌথ আয়োজনে প্রতি বছরের মত এবছরেও আইজেএসওর পৃষ্ঠপোষকতা করছে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক। প্লাটিনাম স্পন্সর হিসেবে ছিল আইইউবিএটি। সহযোগী রয়েছে ম্যাসলাব ও রকমারি, ম্যাগাজিন পার্টনার মাসিক কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা।
বাংলাদেশ দলের জন্য অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা।

Team Bangladesh 🇧🇩

রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (IJSO)-এর ২২তম আসরে (২৩ নভেম্বর - ২ ডিসেম্বর, ২০২৫) ৬ জন...
02/12/2025

Address

6/5A, Sir Syed Road, Mohammadpur
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Freedom Foundation-BFF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Freedom Foundation-BFF:

Shortcuts

Share