Bangladesh Network For Tobacco Tax Policy - bnttp

Bangladesh Network For Tobacco Tax Policy - bnttp Bangladesh Network for To***co Tax Policy (BNTTP) is a knowledge hub to collect, disseminated and re

অর্থনৈতিক গবেষণা ব্যুরো, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি) এর পক্ষ থেকে শ...
02/06/2026

অর্থনৈতিক গবেষণা ব্যুরো, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি) এর পক্ষ থেকে শুভেচ্ছা। আগামী ০৪ জুন, ২০২৬ বৃহস্পতিবার বেলা ০৩ টায় বিইআর ও বিএনটিটিপি যৌথভাবে ‘তামাকের কর ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্যে এর প্রভাব’ শীর্ষক একটি ওয়েবিনারের আয়োজন করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বিইআরের তামাক কর প্রকল্পের ফোকাল পার্সন ড. রুমানা হকের সভাপতিত্বে ওয়েবিনারে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) সাবেক চেয়ারম্যান আমিন উল আহসান, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন এবং তামাকমুক্ত রেলওয়ের প্রকল্পের কন্সালটেন্ট এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সাবেক সমন্বয়কারী হোসেন আলী খোন্দকার।
ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এসএম আব্দুল্লাহ এবং সঞ্চালনা করবেন বিএনটিটিপি’র প্রকল্প পরিচালক হামিদুল ইসলাম হিল্লোল।
ওয়েবিনারে আপনাদের সবাইকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ রইলো।

31/05/2026
তামাক কোম্পানি কূটকৌশলে মাত্র কয়েক বছর আগে বাতিল হয় তামাক পাতা রপ্তানিতে থাকা ২৫ শতাংশ শুল্ক। তাই আসন্ন বাজেটে তামাকপাত...
31/05/2026

তামাক কোম্পানি কূটকৌশলে মাত্র কয়েক বছর আগে বাতিল হয় তামাক পাতা রপ্তানিতে থাকা ২৫ শতাংশ শুল্ক। তাই আসন্ন বাজেটে তামাকপাতা রপ্তানিতে অন্তত ১৫ শতাংশ শুল্ক আরোপ করা জরুরি। পরবর্তী অর্থবছরের বাজেটে তা ২৫ শতাংশে উন্নীত করা উচিত। এতে সরকারের রাজস্ব আয় বাড়বে এবং তামাক চাষের বিস্তার কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে। জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তায় কৃষি জমি সুরক্ষাসহ পরিবেশের রক্ষায় আগের মতো রফতানিতে ২৫ শতাংশ শুল্ক পুনর্বহাল সময়ের দাবি বাংলাদেশে। একইসঙ্গে তামাকজাত পণ্যের ওপর কর বৃদ্ধি এবং দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন। বিশ্ব তামাকমুক্ত দিবসে এটাই প্রত্যাশা। ...

আজ ৩১ মে, বিশ্ব তামাকমুক্ত দিবস। বিশ্বজুড়ে জনস্বাস্থ্য সুরক্ষা এবং সিগারেটসহ তামাকজাত পণ্যের ব্যবহার নিয়ন্ত্রণ...

দেশের ৩ লক্ষ কোটি টাকা পাচার করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি। যা আমাদের জাতীয় বাজেটের প্রায় অর্ধেক। ভদ্র চেহারা...
24/05/2026

দেশের ৩ লক্ষ কোটি টাকা পাচার করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি। যা আমাদের জাতীয় বাজেটের প্রায় অর্ধেক। ভদ্র চেহারায় এরা মহা চোর!! দেশের টাকা দেশে ফেরত আনতে হবে, এদের বিচার করতে হবে।

24/05/2026

‘জাল কাগজপত্র তৈরি ও প্রভাব খাটিয়ে কোম্পানিটিকে’ বাংলাদেশে নিবন্ধিত দেখিয়ে বিএটিবিসি গত ৫৫ বছরে ২০ থেকে ৩০ বিলিয়ন ডলার বিদেশে নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

14/05/2026

আপনাররা দেখছেন “জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকজাত দ্রব্যে করারোপ : তরুণদের ভাবনা” শীর্ষক অনলাইন টকশো। বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি) এ টকশোর আয়োজন করেছে।

টকশোতে আলোচক হিসেবে উপস্থিত আছেন বিএনটিটিপি’র সিনিয়র কমিউনিকেশন অফিসার ইব্রাহীম খলিল, গবেষক ও যোগাযোগ বিশেষজ্ঞ আল আমিন হুসাইন ও আহসানিয়া মিশন ইয়ূথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিংয়ের কোঅর্ডিনেটর মারজানা মুমতাহা। টকশোটি সঞ্চালনা করছেন বিএনটিটিপি’র গবেষণা সহযোগী ইশরাত জাহান ঐশী।

অনলাইন এ টকশোটি সরাসরি সম্প্রচার হচ্ছে বিএনটিটিপি’র ফেসবুক পেইজ থেকে।

� New to streaming or looking to level up? Check out StreamYard and get $10 discount! �

“জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকজাত দ্রব্যে করারোপ : তরুণদের ভাবনা” শীর্ষক অনলাইন টকশোর আয়োজন করছে বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্...
13/05/2026

“জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকজাত দ্রব্যে করারোপ : তরুণদের ভাবনা” শীর্ষক অনলাইন টকশোর আয়োজন করছে বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি)। আগামীকাল বৃহস্পাতিবার (১৪ মে ২০২৬) বিকেল ৩:০০ টায় এ টকশো অনুষ্ঠিত হবে।

টকশোতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিএনটিটিপি’র সিনিয়র কমিউনিকেশন অফিসার ইব্রাহীম খলিল, গবেষক ও যোগাযোগ বিশেষজ্ঞ আল আমিন হুসাইন ও আহসানিয়া মিশন ইয়ূথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিংয়ের কোঅর্ডিনেটর মারজানা মুমতাহা। টকশোটি সঞ্চালনা করবেন বিএনটিটিপি’র গবেষণা সহযোগী ইশরাত জাহান ঐশী।

অনলাইন এ টকশোটি সরাসরি সম্প্রচার হবে বিএনটিটিপি’র ফেসবুক পেইজে।

11/05/2026

সিগারেট থেকে কর আদায়ে বিদ্যমান অ্যাড ভ্যালোরেম (মূল্য অনুসারে) নীতিই বহাল থাকবে? নাকি অ্যাড ভ্যালোরেম নীতির সঙ্গ.....

Address

Road # 109, Gulshan # 109
Dhaka
1212

Telephone

+8801552562437

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Network For Tobacco Tax Policy - bnttp posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Network For Tobacco Tax Policy - bnttp:

Share