UCEP Bangladesh

UCEP Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from UCEP Bangladesh, Nonprofit Organization, Plot # 2 & 3, Mirpur 2, Dhaka.
(1)

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পের জন্য দক্ষ উৎপাদন ব্যবস্থাপক ও সুপারভাইজরি পর্যায়ের প...
02/09/2026

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পের জন্য দক্ষ উৎপাদন ব্যবস্থাপক ও সুপারভাইজরি পর্যায়ের পেশাজীবী গড়ে তোলার লক্ষ্যে ইউসেপ বাংলাদেশ এবং শহীদ খালেক ইউসেপ টেক্সটাইল ইনস্টিটিউট (স্কুটি)-এর যৌথ উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘প্রফেশনাল ডিপ্লোমা ইন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল প্রোডাকশন ম্যানেজমেন্ট’ কোর্স। এ উপলক্ষে ঢাকার মিরপুর-২ এ অবস্থিত ইউসেপ বাংলাদেশের প্রধান কার্যালয়ের চেইনি হলে উদ্বোধনী ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসেপ বোর্ড অব গভরনরস-এর সাবেক চেয়ারপারসন জনাব এ. মতিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসেপ বোর্ড অব গভরনরস-এর সাবেক চেয়ারপারসন ড. মোহাম্মদ আলাউদ্দিন এবং পারভীন মাহমুদ এফসিএ, ইউসেপ অ্যাসোসিয়েশনের সদস্য রানা লায়লা হাফিজ এবং প্রাইম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মো. হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আবদুল করিম ।

অনুষ্ঠানের শুরুতে ইউসেপ বাংলাদেশের প্রোগ্রাম অ্যান্ড ইনোভেশনস বিভাগের পরিচালক প্রকৌশলী মো. আব্দুল মান্নান কোর্সের উদ্দেশ্য, কাঠামো এবং শিল্পখাতের চাহিদার সঙ্গে এর সামঞ্জস্য তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে এ. মতিন চৌধুরী বলেন, “বিশ্ববাজারে বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক খাতের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী করতে দক্ষ ব্যবস্থাপক ও প্রযুক্তিনির্ভর জনশক্তি গড়ে তোলা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি টেক্সটাইল ও তৈরি পোশাক খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দক্ষ উৎপাদন ব্যবস্থাপক তৈরি করা এখন সময়ের দাবি। এই ডিপ্লোমা কর্মসূচি সে লক্ষ্য অর্জনে কার্যকর অবদান রাখবে। এ কোর্সে Shaheed Khalek UCEP Textile Institute (SKUTI) সহায়তা প্রদান করবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

সভাপতির বক্তব্যে ড. মো. আব্দুল করিম বলেন, “আমরা এমন একটি ডিপ্লোমা কর্মসূচি চালু করেছি, যা সরাসরি শিল্পখাতের দক্ষতার চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কেবল একাডেমিক জ্ঞান নয়, বাস্তব কারখানাভিত্তিক অভিজ্ঞতার মাধ্যমে অংশগ্রহণকারীদের কর্মক্ষেত্রে নেতৃত্ব প্রদানের সক্ষমতা গড়ে তোলাই এই কোর্সের মূল লক্ষ্য।”

কোর্সটির অন্যতম বৈশিষ্ট্য হলো তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব শিল্প-অভিজ্ঞতার সমন্বয়। অংশগ্রহণকারীরা দেশের স্বনামধন্য টেক্সটাইল ও তৈরি পোশাক প্রতিষ্ঠানে তিন মাসের ইন্টার্নশিপ এবং বাস্তব কর্মপরিবেশে হাতে-কলমে কাজের সুযোগ পাবেন। এর ফলে তারা উৎপাদন ব্যবস্থাপনা, গুণগত মান নিয়ন্ত্রণ, কর্মদক্ষতা বৃদ্ধি এবং শিল্প-নেতৃত্ব বিষয়ে ব্যবহারিক দক্ষতা অর্জন করতে পারবেন।

শিল্পখাতের চাহিদা অনুযায়ী প্রস্তুতকৃত এই কোর্সটি মধ্যম পর্যায়ের পেশাজীবী ও ভবিষ্যৎ উৎপাদন ব্যবস্থাপক তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। নারীদের অংশগ্রহণ উৎসাহিত করতে কর্মসূচিতে যোগ্য নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি এবং টিউশন ফি সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে আর্থিকভাবে অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের জন্যও বিশেষ সহায়তার সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে ইউসেপ বাংলাদেশ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, শিল্পখাতের প্রতিনিধিসহ নতুন ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


UCEP Bangladesh extends its warmest wishes to all on this blessed occasion. May it bring peace, happiness, and blessings...
26/08/2026

UCEP Bangladesh extends its warmest wishes to all on this blessed occasion. May it bring peace, happiness, and blessings to every home and heart.

Vacancy Announcement!Senior Officer, Legal AffairsNo. of vacancies: 01Nature of job: ContractualJob Location: UCEP Head ...
24/08/2026

Vacancy Announcement!

Senior Officer, Legal Affairs
No. of vacancies: 01
Nature of job: Contractual
Job Location: UCEP Head Office, Mirpur 2, Dhaka
Last Date of Application: 5 September 2026

Program Associate
No. of vacancies: 01
Nature of job: Contractual
Job Location: UCEP Chattogram Region, Ambagan, Chattogram
Last Date of Application: 5 September 2026

Assistant Project Coordinator (APC)
No. of vacancies: 01
Nature of job: Project Staff
Job Location: Mirpur 2, Dhaka
Last Date of Application: 5 September 2026

Chief Instructor/Instructor – Mechanical
No. of vacancies: N/A
Nature of job: Contractual
Job Location: UIST-Gazipur / Anywhere in Bangladesh
Last Date of Application: 5 September 2026

Junior Instructor – Computer
No. of vacancies: N/A
Nature of job: Contractual (Initially 02-year contract)
Job Location: UIST-Mirpur, Dhaka / Anywhere in Bangladesh
Last Date of Application: 5 September 2026

Computer Operator Cum Admin Assistant
No. of vacancies: 1
Nature of job: Project Staff
Job Location: Mirpur 02, Dhaka
Last Date of Application: 5 September 2026

Office Assistant
No. of vacancies: 1
Nature of job: Project Staff
Job Location: Mirpur 02, Dhaka
Last Date of Application: 5 September 2026

Assistant Instructor, Technical Skills (Knitting)
No. of vacancies: N/A
Nature of job: Contractual
Job Location: Dhaka / Anywhere in Bangladesh.
Last Date of Application: 5 September 2026

𝐑𝐞𝐜𝐫𝐮𝐢𝐭𝐦𝐞𝐧𝐭 𝐍𝐨𝐭𝐢𝐜𝐞
UCEP Bangladesh never asks for money, fees, or any payment for recruitment.
Beware of fraudulent job offers or individuals asking for money. 𝐀𝐩𝐩𝐥𝐲 𝐨𝐧𝐥𝐲 𝐭𝐡𝐫𝐨𝐮𝐠𝐡 𝐭𝐡𝐞 𝐨𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥 𝐔𝐂𝐄𝐏 𝐣𝐨𝐛 𝐩𝐨𝐫𝐭𝐚𝐥: https://jobs.ucepbd.org/

20/08/2026

হতাশা থেকে আত্মবিশ্বাস, আর আত্মবিশ্বাস থেকে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন।
একটি লিফলেট, একটি সুযোগ এবং দক্ষতা অর্জনের দৃঢ় ইচ্ছাই বদলে দিয়েছে তারেকের জীবনের পথচলা। আজ সে শুধু চাকরির স্বপ্ন দেখে না, স্বপ্ন দেখে একজন সফল উদ্যোক্তা হওয়ার এবং অন্যদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করার।

দক্ষতা পারে জীবন বদলে দিতে। তারেকের গল্প সেই পরিবর্তনেরই প্রমাণ।

This International Youth Day 2026, we celebrate the power of young people to transform their lives and communities. Thro...
12/08/2026

This International Youth Day 2026, we celebrate the power of young people to transform their lives and communities. Through skills, education, and opportunities, UCEP Bangladesh continues to empower youth to dream bigger, achieve more, and build a brighter Bangladesh.

Celebrating Success at UCEP Bangladesh!A remarkable 90% of UCEP students have passed the SSC (Vocational) Examination th...
10/08/2026

Celebrating Success at UCEP Bangladesh!

A remarkable 90% of UCEP students have passed the SSC (Vocational) Examination this year!

This achievement reflects the dedication, perseverance, and hard work of our students, teachers, and everyone who supported them along the way.

Congratulations to all our students! Your success today is a step toward a brighter and more skilled future.


03/08/2026

দৈনিক ১৭৫ টাকা আয়ে চলা আট সদস্যের পরিবারে শিক্ষা ছিল বিলাসিতা, আর দীপার ভবিষ্যৎ সীমাবদ্ধ ছিল চার দেয়ালের মধ্যে। কিন্তু সে থেমে থাকেনি। UCEP Bangladesh-এর প্রশিক্ষণ তাকে দিয়েছে নতুন দক্ষতা, নতুন আত্মবিশ্বাস এবং নিজের পায়ে দাঁড়ানোর শক্তি। আজ দীপা একজন সুইং অপারেটর, নিজের আয় দিয়ে শুধু নিজের জীবনই নয়, পরিবারের কঠিন সময়ও সামলাচ্ছে।

একটি সুযোগ, একটি দক্ষতা, একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ বদলে দিতে পারে একটি জীবন। দীপার গল্প তারই প্রমাণ।


সমাজের প্রান্তিক, সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য শোভন কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘সমাজের প্...
03/08/2026

সমাজের প্রান্তিক, সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য শোভন কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ’ শীর্ষক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে ইউসেপ বাংলাদেশ। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর এবং ইউসেপ বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন এ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান আজ ইউসেপ বাংলাদেশের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব শাহ মোহাম্মদ মাহ্‌বুব, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মোহাম্মদ আবদুল মজিদ, সদস্য, ইউসেপ বোর্ড অব গভর্নরস।

অনুষ্ঠানের শুরুতে প্রকল্প পরিচালক মোহাম্মদ মাহমুদ সারোয়ার প্রকল্পের লক্ষ্য, কর্মপরিকল্পনা, বাস্তবায়ন কৌশল এবং প্রত্যাশিত ফলাফল তুলে ধরেন। তিনি জানান, দেশের বিভিন্ন অঞ্চলের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে বাজারের চাহিদাভিত্তিক কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের আওতায় এনে তাদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য শোভন কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এই লক্ষ্য সামনে রেখে সরকার সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এ ধরনের উদ্যোগ তাদের স্বাবলম্বী করে তুলবে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে। প্রকল্পে জুলাই যোদ্ধা ও মাদ্রাসা শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথি ড. মোহাম্মদ আবু ইউছুফ প্রকল্পটির সফল বাস্তবায়নের জন্য কার্যকর প্রাতিষ্ঠানিক সমন্বয়, এবং ফলাফলভিত্তিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা, বেসরকারি খাত এবং বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে প্রকল্পটি উপকারভোগীদের জীবনে ইতিবাচক ও দীর্ঘমেয়াদি পরিবর্তন আনবে। পূর্বে বাস্তবায়িত প্রকল্পের ন্যায় এ প্রকল্পেও ৮০% কর্মসংস্থান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহ্‌বুব প্রকল্পটি সামাজিক সুরক্ষার পাশাপাশি দক্ষতা ও কর্মসংস্থানভিত্তিক উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করে তুলতে পারে বলে মন্তব্য করেন। তিনি প্রকল্পের সফল বাস্তবায়নে সকল অংশীজনের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে ড. মোহাম্মদ আবদুল মজিদ সরকারের অব্যাহত সহযোগিতা এবং উন্নয়ন অংশীদারদের সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, নতুন এ প্রকল্পের মাধ্যমে ইউসেপ বাংলাদেশের অভিজ্ঞতা, দক্ষতা এবং শিল্পখাতের সঙ্গে সুদৃঢ় সংযোগকে কাজে লাগিয়ে আরও বেশি মানুষের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।

সমাপনী বক্তব্যে ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আবদুল করিম অনুষ্ঠানে উপস্থিত মাননীয় অতিথি, সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত এবং অন্যান্য অংশীজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন যে প্রকল্পটি কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নারী, যুব, প্রতিবন্ধী ব্যক্তি ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক অন্তর্ভুক্তির মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক আলোকিত সমাজ গঠনে ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি খাত, উন্নয়ন সহযোগী, শিল্পপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকা, ২৮ জুলাই ২০২৬: শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে বাংলাদেশ ও মালয়েশিয়ার যৌথ উদ্যোগে র...
28/07/2026

ঢাকা, ২৮ জুলাই ২০২৬: শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে বাংলাদেশ ও মালয়েশিয়ার যৌথ উদ্যোগে রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ. চৌধুরী সেন্টারে "ক্রিয়েটিং পাথওয়েজ ফর এডুকেশন, স্কিলস অ্যান্ড এমপ্লয়েবিলিটি: আ বাংলাদেশ-মালয়শিয়া জয়েন্ট ইনিশিয়েটিভ" শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ), মালয়েশিয়ার হেল্প ইউনিভার্সিটি এবং ইউসেপ বাংলাদেশ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত এ আয়োজনে বাংলাদেশ ও মালয়েশিয়ার মন্ত্রী, কূটনীতিক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিল্পখাতের প্রতিনিধি এবং নীতিনির্ধারকেরা অংশ নেন।

সেমিনারের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি। এতে স্বাগত বক্তব্য দেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং অ্যাকাডেমিয়া–ইন্ডাস্ট্রি পার্টনারশিপ কমিটির আহ্বায়ক সৈয়দ মাহমুদুল হক। এছাড়া বক্তব্য দেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আবদুল করিম, হেল্প ইউনিভার্সিটির সহ-প্রতিষ্ঠাতা ও চ্যান্সেলর দাতুক প্রফেসর ড. পল চ্যান, এবং চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম এম নুরুল আবসার। অধিবেশনে সভাপতিত্ব করেন সিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লুৎফে এম. আইয়ুব।

সেমিনারে দুটি কারিগরি অধিবেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), উদীয়মান প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, মানবসম্পদ পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়ে বিস্তৃত আলোচনা হয়। "ফ্রম এডুকেশন টু এমপ্লয়েবিলিটি: অ্যালাইনিং লার্নিং, স্কিলস অ্যান্ড ইন্ডাস্ট্রি নিডস ইন দ্য এজ অব এআই অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস" শিরোনামে অনুষ্ঠিত অধিবেশনের সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেল্প ইউনিভার্সিটির সহ-প্রতিষ্ঠাতা ও চ্যান্সেলর দাতুক প্রফেসর ড. পল চ্যান, যেখানে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর শিল্পে দক্ষ মানবসম্পদ তৈরিতে মালয়েশিয়ার অভিজ্ঞতা তুলে ধরেন। প্যানেল আলোচনায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বিটিইবি) চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা সম্প্রসারণে সরকারের উদ্যোগ তুলে ধরেন। অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ ওয়ালিদ হোসেন শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ে সরকারি বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। অন্যদিকে উল্কাসেমি-এর প্রতিষ্ঠাতা, সিইও ও প্রেসিডেন্ট মোহাম্মদ এনায়েতুর রহমান সেমিকন্ডাক্টর, ডিজিটাল অর্থনীতি ও ভবিষ্যৎ কর্মক্ষেত্রে দক্ষতার চাহিদা নিয়ে আলোচনা করেন।

সেমিনারের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় "হিউম্যান ক্যাপিটাল ইন্টেলিজেন্স, স্কিলস রিকগনিশন অ্যান্ড এমপ্লয়েবিলিটি" শিরোনাম। এতে সভাপতিত্ব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের সাবেক ডিন এবং ইউনিভার্সিটি অব মালয়ার সাবেক ডিন ড. এ. এস. এম. এ. হাসিব। তিনি ভবিষ্যৎ কর্মপরিকল্পনার জন্য একটি বুদ্ধিমত্তাভিত্তিক জাতীয় মানবসম্পদ প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ অধিবেশনের আলোচনায় দাতুক প্রফেসর ড. পল চ্যান মালয়েশিয়ার এপেল-কিউ, এপেল-সি আজীবন শিক্ষা এবং গুণগত মান নিশ্চিতকরণের অভিজ্ঞতা তুলে ধরেন। সিআইইউর স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. আসিফ ইকবাল কর্মসংস্থানমুখী বিশ্ববিদ্যালয় শিক্ষা নিয়ে বক্তব্য দেন। এছাড়া জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক জামিল আহমেদ বিদেশগামী কর্মীদের দক্ষতার স্বীকৃতি ও আন্তর্জাতিক কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এমপি। এ সময় সেমিনারের সুপারিশ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন সৈয়দ মাহমুদুল হক। বক্তব্য দেন হেল্প ইউনিভার্সিটি এর দাতুক প্রফেসর ড. পল চ্যান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোক্তার আহমেদ, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাওসার চৌধুরী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার এইচ. ই. মোহা: শুহাদা ওসমান।

সমাপনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ), হেল্প ইউনিভার্সিটি, মালয়েশিয়া এবং ইউসেপ বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। এই সমঝোতার আওতায় তিন প্রতিষ্ঠান যৌথভাবে একটি পাইলট স্কিলস ও এমপ্লয়েবিলিটি প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা, এপেল-কিউ, এপেল-সি এবং রিকগনিশন অব প্রায়র লার্নিং, মাইক্রো-ক্রেডেনশিয়াল ও মডুলার সার্টিফিকেশন বাস্তবায়ন, বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীর দক্ষতা স্বীকৃতি ও কর্মসংস্থান বৃদ্ধি, শিল্প-সংযুক্ত সার্টিফিকেশন ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা, সার্টিফিকেশন ও কর্মসংস্থান উন্নয়ন প্ল্যাটফর্ম গড়ে তুলতে একযোগে কাজ করবে। দীর্ঘমেয়াদে এই উদ্যোগ বাংলাদেশের জন্য একটি জাতীয় দক্ষতা উন্নয়ন, দক্ষতার স্বীকৃতি ও কর্মসংস্থান প্ল্যাটফর্ম তৈরির ভিত্তি হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়।

দিনব্যাপী এই আন্তর্জাতিক সেমিনারে বক্তারা শিক্ষা, শিল্প ও সরকারের মধ্যে আরও কার্যকর অংশীদারিত্ব জোরদার, ভবিষ্যৎ উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদীয়মান প্রযুক্তির যুগে বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা মোকাবিলায় বাংলাদেশ–মালয়েশিয়া সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা এবং বাস্তবভিত্তিক সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশে শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে ...
27/07/2026

উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা এবং বাস্তবভিত্তিক সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশে শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে UCEP Bangladesh-এর আয়োজনে ইউসেপ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (UIST)-এ অনুষ্ঠিত হলো উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী ২০২৬।

এই প্রদর্শনীতে UIST-এর বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাদের সৃজনশীল চিন্তা, প্রযুক্তিগত জ্ঞান এবং হাতে-কলমে শেখার অভিজ্ঞতার সমন্বয়ে তৈরি বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। বাস্তব জীবনের সমস্যা চিহ্নিত করে প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে তার কার্যকর সমাধান খোঁজার শিক্ষার্থীদের প্রচেষ্টা প্রদর্শনীতে বিশেষভাবে প্রতিফলিত হয়।

UCEP Bangladesh-এর আয়োজনে অনুষ্ঠিত এই বিশেষ প্রদর্শনী পরিদর্শন করেন HELP University, Malaysia-এর Co-Founder and Chancellor, Datuk Professor Dr. Paul Chan।

পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন এবং প্রকল্পগুলোর ধারণা, কার্যপ্রণালী, প্রযুক্তিগত প্রয়োগ ও সম্ভাব্য ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেন। শিক্ষার্থীরা তাদের প্রকল্পের উদ্দেশ্য, উদ্ভাবনী বৈশিষ্ট্য এবং বাস্তব জীবনে এর সম্ভাব্য প্রয়োগ সম্পর্কে অতিথির কাছে উপস্থাপন করেন।

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতা পর্যবেক্ষণ করে Datuk Professor Dr. Paul Chan তাদের উৎসাহিত করেন এবং জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে ভবিষ্যৎ নির্মাণে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

UCEP Bangladesh বিশ্বাস করে, দক্ষতা উন্নয়ন শুধু শ্রেণিকক্ষের শিক্ষায় সীমাবদ্ধ নয়। হাতে-কলমে শিক্ষা, গবেষণা, প্রযুক্তিগত জ্ঞান এবং উদ্ভাবনী চিন্তার সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আরও দক্ষ ও প্রস্তুত হয়ে ওঠে। UIST-এর এই উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী শিক্ষার্থীদের সেই বাস্তবভিত্তিক শেখার সুযোগকে আরও সমৃদ্ধ করেছে।

শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং কঠোর পরিশ্রমের জন্য UCEP Bangladesh-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। এই আয়োজনকে সফল করে তোলার জন্য সকল শিক্ষার্থী, শিক্ষক, আয়োজক এবং সম্মানিত অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
উদ্ভাবনের শক্তিতে গড়ে উঠুক দক্ষ, সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর আগামীর বাংলাদেশ।

Address

Plot # 2 & 3, Mirpur 2
Dhaka
1216

Opening Hours

Monday 08:30 - 17:00
Tuesday 08:30 - 17:00
Wednesday 08:30 - 17:00
Thursday 08:30 - 17:00
Sunday 08:30 - 17:00

Telephone

+8801847188901

Alerts

Be the first to know and let us send you an email when UCEP Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to UCEP Bangladesh:

Shortcuts

Share