15/05/2026
আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আযহা আমাদের দ্বারে করা নাড়ছে। ত্যাগের এই মহিমায় আনন্দ ভাগ করে নিতে ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম আয়োজন করেছে বিশেষ প্রজেক্ট: 'মেহমান-এ-কুরবানি'।
আমাদের লক্ষ্য—অসহায়, দরিদ্র ও স্বল্প আয়ের পরিবারগুলোর মুখে ঈদের হাসি ফোটানো। আলহামদুলিল্লাহ, একটি গরুর সাত ভাগের মধ্যে ইতোমধ্যে ৫ জন দাতা তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন।
জরুরি আপডেট: আরও ২ জন দাতা প্রয়োজন
একটি গরুর সম্পূর্ণ অংশ পূর্ণ করতে আমাদের আরও মাত্র ২টি ভাগ বাকি আছে। আপনার একটি ক্ষুদ্র অংশগ্রহণ হতে পারে অনেকগুলো পরিবারের ঈদের আনন্দ।
প্রজেক্ট: মেহমান-এ-কুরবানি (দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের জন্য)
প্রতি ভাগের মূল্য: ২০,০০০ টাকা
বাকি আছে: মাত্র ২ ভাগ
“কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়।”
আপনার সামর্থ্য অনুযায়ী এই মহৎ উদ্যোগে শামিল হয়ে আমাদের প্রজেক্টটি সফল করতে এগিয়ে আসুন। ওল্ড ঢাকার সুবিধাবঞ্চিত মানুষের পাতে এক টুকরো মাংস পৌঁছে দেওয়ার এই সুযোগ হাতছাড়া করবেন না।
যোগাযোগ ও বিস্তারিত জানতে:
📞 01914889298 | 01916892090
📍 OLD DHAKA YOUTH FORUM ইনবক্স করুন।
আসুন, ত্যাগের আনন্দে গড়ে তুলি মানবিক বন্ধন।