07/06/2026
কক্সবাজারের সমুদ্র সৈকতে পর্যটকদের পানিতে ডুবা প্রতিরোধে সিআইপিআরবি পরিচালিত সি-সেফ লাইফগার্ড কাজ করছে। সম্প্রতি কক্সবাজারে এক সভায় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল মান্নান বিদ্যমান এই গাইফগার্ড সেবাটির ভূয়সী প্রশংসা করেন। তিনি এ সেবাটি আরও জোরদার করতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেন। উক্ত সভায় কক্সবাজারে অতিরিক্ত জেলা প্রশাসক জনাব শহীদুল আলম, সিআইপিআরবি ও যুক্তরাজ্যের দাতাসংস্থা রয়াল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন (RNLI) এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
The SeaSafe Lifeguard Service, implemented by CIPRB continues to play a vital role in preventing drowning incidents among visitors at Cox’s Bazar beach. During a recent meeting, Mr. Mohammad Abdul Mannan, Deputy Commissioner, Cox’s Bazar applauded the lifeguard initiative and expressed his commitment to supporting efforts to further strengthen the service.
Additional Deputy Commissioner of Cox’s Bazar Mr. Shahidul Alam, representatives from CIPRB and the Royal National Lifeboat Institution (RNLI) attended the meeting.