Jagannath University Anti-Tobacco Club

Jagannath University Anti-Tobacco Club Join our Anti-Tobacco Club! Together, we promote healthy lifestyles and advocate against to***co use. Let's create a smoke-free future! �

05/04/2026

তামাক বিরোধী আলোচনায় যমুনা টেলিভিশনে কথা বলছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এন্টি টোব্যাকো ক্লাবের সম্মানিত উপদেষ্টা জনাব ড. রফিকুল ইসলাম স্যার।

29/01/2026

বক্তব্য রাখছেন আলিশা প্রধান
সেক্রেটারি জেনারেল, হারনেট ফাউন্ডেশন

আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এন্টি টোব্যাকো ক্লাবের আমন্ত্রণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন HerNet Foundation এর সেক্রেটার...
29/01/2026

আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এন্টি টোব্যাকো ক্লাবের আমন্ত্রণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন HerNet Foundation এর সেক্রেটারি জেনারেল আলিশা প্রধান। তামাকবিরোধী কার্যক্রম কিভাবে আরো জোরদার করা যায় সে দিকনির্দেশনাসহ তার পথচলার সুদীর্ঘ যাত্রা সম্পর্কে তরুণদের মাঝে তার বক্তব্য তুলে ধরেছেন। এসময় আরো উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এন্টি টোব্যাকো ক্লাবের সম্মানিত উপদেষ্টা প্রফেসর ড. রফিকুল ইসলাম। এসময় ক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয় এন্টি টোব্যাকো ক্লাবের সভাপতি মোহাম্মদ ইয়াছিন ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাকিব হোসাইনসহ ক্লাবের বাকি সদস্যরা।

22/01/2026

র‍্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন..

জনাব প্রফেসর ড. রফিকুল ইসলাম
উপদেষ্টা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এন্টি টোব্যাকো ক্লাব

মোহাম্মদ ইয়াছিন ইসলাম
সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এন্টি টোব্যাকো ক্লাব

22/01/2026

'তামাক পণ্য বর্জন করি, তামাক মুক্ত ক্যাম্পাস গড়ি' স্লোগানকে সামনে রেখে তামাক বিরোধী শোভাযাত্রা করেছে জগন্নাথ বিশ.....

জগন্নাথ বিশ্ববিদ্যালয় এন্টি টোব্যাকো ক্লাবের আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তামাক বিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়...
22/01/2026

জগন্নাথ বিশ্ববিদ্যালয় এন্টি টোব্যাকো ক্লাবের আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তামাক বিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এন্টি টোব্যাকো ক্লাবের সম্মানিত উপদেষ্টা প্রফেসর ড. রফিকুল ইসলাম, সাবেক সভাপতি এবং উপদেষ্টা মুহতাসিম বিল্লাহ মাসুম এবং বর্তমান সভাপতি মোহাম্মদ ইয়াছিন ইসলাম সহ ক্লাবের সকল সদস্য এবং সচেতন সাধারণ শিক্ষার্থীবৃন্দ। উক্ত শোভাযাত্রা থেকে তামাকমুক্ত একটি ক্যাম্পাস গড়ে তুলতে সকলে দৃঢ় প্রত্যয়ব্যক্ত করেন এবং ক্যাম্পাস এরিয়ায় ধূমপান প্রতিরোধে প্রশাসনের কার্যকরী উদ্যোগ গ্রহণের আহবান জানান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় এন্ট্রি টোবাকো ক্লাবের প্রিয় সদস্যবৃন্দ,আগামী ২২ জানুয়ারি, ২০২৬ রোজ: বৃহস্পতিবার, দুপুর ১.০০ ঘট...
21/01/2026

জগন্নাথ বিশ্ববিদ্যালয় এন্ট্রি টোবাকো ক্লাবের প্রিয় সদস্যবৃন্দ,
আগামী ২২ জানুয়ারি, ২০২৬ রোজ: বৃহস্পতিবার, দুপুর ১.০০ ঘটিকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যান্টি টোবাকো ক্লাবের উদ্যোগে ধূমপান ও তামাক বিরোধী র‍্যালির আয়োজন করা হয়েছে। উক্ত র‍্যালিতে জগনাথ বিশ্ববিদ্যালয় এন্টি টোবাকো ক্লাবের সকল সদস্য বৃন্দকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো যাচ্ছে।
র‍্যালিটি সামাজিক বিজ্ঞান ভবনের সামনে থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হবে।

ধন্যবাদান্তে
মোহাম্মদ ইয়াছিন ইসলাম
সভাপতি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় এন্ট্রি টোবাকো ক্লাব।
০১৭৬৭৮৪৭৩৮৩

18/01/2026

ডাকসু আয়োজিত একটি কনসার্টে তামাক কোম্পানি আবুল খায়ের টোব্যাকো-কে স্পন্সর করা এবং সেখানে সিগারেটের প্রদর্শনী ও বিনামূল্যে বিতরণ করার ঘটনা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে।
যদিও ঘটনাটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঘটেনি, তবুও একজন তামাকবিরোধী সংগঠক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এন্টি টোব্যাকো ক্লাবের সভাপতি হিসেবে আমি মনে করি দেশের যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের জনস্বাস্থ্যবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।
বিশ্ববিদ্যালয় কোনোভাবেই তামাক কোম্পানির বিপণন ক্ষেত্র হতে পারে না। সাংস্কৃতিক আয়োজনের আড়ালে তরুণদের লক্ষ্য করে তামাক পণ্যের প্রচার আইনবিরোধী, অনৈতিক ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়ংকর হুমকি।
আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি
শিক্ষা প্রতিষ্ঠানের সব আয়োজনে তামাক কোম্পানির স্পন্সরশিপ নিষিদ্ধ করতে হবে ও
তামাক নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।

তামাককে না বলি, জীবনকে হ্যাঁ বলি।

মোহাম্মদ ইয়াছিন ইসলাম
সভাপতি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় এন্টি টোব্যাকো ক্লাব

31/12/2025

না বলাই হোক নতুন বছরের অঙ্গীকার ✊



Address

Jagannath University
Dhaka
1100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Jagannath University Anti-Tobacco Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share