হিমালয় হিমু - Himalaya Himu

হিমালয় হিমু - Himalaya Himu বাংলার ঐতিহ্য শিল্প সাহিত্য সংস্কৃতি, গল্প উপন্যাস ও কবিতা নিয়ে আমাদের এই আয়োজন।

বিশ্বাস করো সূর্য  আমি-ও তোমার মত অনন্ত-কাল জ্বলছি,জবা ফুলের মতো আমার-ও ভেতর-টা লাল। ✓ লেখা : নিবারণ চক্রবর্তী ~~
19/03/2026

বিশ্বাস করো সূর্য
আমি-ও তোমার মত অনন্ত-কাল জ্বলছি,জবা ফুলের মতো আমার-ও ভেতর-টা লাল।

✓ লেখা : নিবারণ চক্রবর্তী ~~

10/06/2025

যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম। এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইতে হইবে। অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মতো এমন বিড়ম্বনা আর নাই।

¤ রবীন্দ্রনাথ ঠাকুর (গল্পগুচ্ছ - হৈমন্তী)
------------ ▪︎ -------------

সীমানা জুড়ে পাঁচিল তুলেছো উঠোন করেছো আঁটো । বাইরে রেখেছো ইয়া বড়ো গেট মনের দরজা খাটো । যতদিন ছিলো হাঁড়িগুলো বড়ো পিসি কাকা...
03/03/2025

সীমানা জুড়ে পাঁচিল তুলেছো
উঠোন করেছো আঁটো ।
বাইরে রেখেছো ইয়া বড়ো গেট
মনের দরজা খাটো ।

যতদিন ছিলো হাঁড়িগুলো বড়ো
পিসি কাকা কাকিমাতে ,
হাসিতে গল্পে দিন কেটে যেতো
ঝোলে ঝালে আলু ভাতে ।

পাশাপাশি বাড়ি বোঝাই যেতো না
কার সীমা কত দূর ।
এ বাড়ির গান উঠোন পেরিয়ে
ও বাড়ি তুলতো সুর ।

এ বাড়ির গাছে ফুল ফল হলে
ও বাড়িতে যেতো আধা ।
হেঁসেলের ঘরে চিনি কম হলে
চেয়ে আনা ছিলো বাঁধা ।

এ বাড়ির খুড়ো ও-বাড়ি চা খেতো
ও বাড়ির খুড়ো ভাত ।
এ বাড়িতে কোনো ঝামেলা মেটাতে
ও বাড়ি বাড়াতো হাত ।

আজকে সবার বড়ো বড়ো বাড়ি
পাঁচিলে লাগানো কাঁচ ।
এ বাড়ির কারো হৃদয় ভাঙলে
ও বাড়ি পায়না আঁচ ।

বড়ো বাড়ি আর ছোটো পরিবার
চেয়েছিলো বুঝি তারা ।
এ বাড়িতে কেউ মারা গেলে তাই
ও বাড়ি দেয়না সাড়া ।

✓ লেখিকা ___ মহুয়া বিশ্বাস ~~
---------------- • -----------------

যাহাকে ভালোবাসি সে যদি ভালো না বাসে, এমনকি ঘৃণাও করে তাও বোধ করি সহ্য হয়! কিন্তু যাহার ভালবাসা  পাইয়াছি বলিয়া বিশ্বাস কর...
01/03/2025

যাহাকে ভালোবাসি সে যদি ভালো না বাসে,
এমনকি ঘৃণাও করে তাও বোধ করি সহ্য হয়!
কিন্তু যাহার ভালবাসা পাইয়াছি বলিয়া বিশ্বাস
করেছি, সেইখানে ভুল ভাঙ্গিয়া যাওয়াটাই
সবচেয়ে নিদারুন। পূর্বের টা ব্যাথা দেয়।
কিন্তু শেষের টা ব্যাথাও দেয়, অপমান ও করে।

____ "চরিত্র হীন"
____ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ~~

.

"পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে,যেটা আদালতে। আর সব চেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে,সেটা পানশালায়।" __...
01/03/2025

"পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে,যেটা আদালতে। আর সব চেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে,সেটা পানশালায়।"
_____ মির্জা গালিব ~~

Address

Dhaka

Telephone

+8801994805072

Website

Alerts

Be the first to know and let us send you an email when হিমালয় হিমু - Himalaya Himu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to হিমালয় হিমু - Himalaya Himu:

Share