16/06/2026
"শ্রমজীবী মানুষের স্বাস্থ্য সুরক্ষা এবং জীবনযাত্রার মানোন্নয়নে আমাদের এই সম্মিলিত প্রচেষ্টা।" এই লক্ষ্যকে সামনে রেখেই Otto per Mille Valdese (OPM)-এর সহযোগিতায় এবং Safety and Rights Society (SRS) ও Harmony Trust-এর যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে “চেইঞ্জ মেকারদের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ” কর্মসূচি। এরই ধারাবাহিকতায় গত ১৫-০৬-২০২৬ তারিখে দ্বিতীয় গ্রুপের চতুর্থ সেশনটি সম্পন্ন হয়েছে। সেশনে অংশগ্রহণকারী চেইঞ্জ মেকারকে ইয়োগা, রিফ্লেক্সোলজি এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন কার্যকর কৌশল হাতে-কলমে শেখানো হয়। ৮ টি সেশনের এই ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান চেইঞ্জ মেকাররা পরবর্তীতে তাদের নিজ নিজ কমিউনিটির শ্রমজীবী মানুষের মাঝে ছড়িয়ে দেবেন। একটি সুস্থ, সচেতন ও কর্মক্ষম সমাজ গড়ার লক্ষ্যে আমাদের এই প্রজেক্টের কার্যক্রম নিয়মিতভাবে এগিয়ে চলছে।