Amligola Sporting Club

Amligola Sporting Club Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Amligola Sporting Club, Community Service, জে, এন, সাহা রোড, লালবাগ ঢাকা, Dhaka.

25/02/2026

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, করপোরেট মাফিয়ারা এখনও বহাল রয়েছে। তবে অতীতে যেভাবে বাজার সিন্ডিকেট করে রমজানে নিত্যপণ্যের দাম বাড়ানো হয়েছে, সেভাবে এবার আর জনগণের পকেট কাটতে দেওয়া হবে না।

জনাব জিয়ার আলী তাইয়েব ভাইয়ের তত্ত্বাবধানে, হাজী মোহাম্মদ ফায়সালের উদ্যোগে এবং এলাকার সব বড়-ছোট ভাইদের সহযোগিতায় ৩০ জানুয...
01/02/2026

জনাব জিয়ার আলী তাইয়েব ভাইয়ের তত্ত্বাবধানে, হাজী মোহাম্মদ ফায়সালের উদ্যোগে এবং এলাকার সব বড়-ছোট ভাইদের সহযোগিতায় ৩০ জানুয়ারি, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল আমলীগোলা সিনিয়র-জুনিয়র ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
সেই আয়োজনে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমী মানুষজন। সবাই একসাথে মিলে ছোট-বড় ভাইদের এক মিলনমেলায় পরিণত করেছিলেন এই আয়োজন।
এই সমাবেশে আমরা আবারও অনুভব করলাম — যুব সমাজকে মাদকের ছোবল থেকে বাঁচাতে এবং অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের আসক্তি থেকে মুক্ত করতে খেলাধুলার কোনও বিকল্প নেই। আসুন, সকলে মিলেমিশে একটি সুন্দর, সুস্থ ও সক্রিয় সমাজ গড়ে তুলি।
\ #অতিরিক্ত_মোবাইল_আসক্তি_কে_না_বলুন
\ #খেলাধুলা_কে_হ্যা_বলুন
\ #আমলীগোলা_ক্রিকেট_টুর্নামেন্ট
\ #সুস্থ_সমাজ_গঠন
\ #সম্প্রীতি_ও_ক্রীড়া

আমলীগোলা সিনিয়র–জুনিয়র ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–২০২৬-এ অংশগ্রহণকারী ১০টি ক্রিকেট দলের সম্মানিত ক্যাপ্টেনদের ফেয়ার প্লে এ...
30/01/2026

আমলীগোলা সিনিয়র–জুনিয়র ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–২০২৬-এ অংশগ্রহণকারী ১০টি ক্রিকেট দলের সম্মানিত ক্যাপ্টেনদের ফেয়ার প্লে এওয়ার্ড প্রদান করা হয়েছে।
টুর্নামেন্টের নিয়ম-শৃঙ্খলা যথাযথভাবে পালন, সময়মতো মাঠে উপস্থিতি, আম্পায়ারের সিদ্ধান্ত মেনে চলা এবং পুরো টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।
এই সুন্দর আয়োজনের জন্য টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ফেয়ার প্লে-ই হোক আমাদের খেলাধুলার আসল পরিচয়। 🏏👏

আমলীগোলা সিনিয়র–জুনিয়র ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–২০২৬-এ অংশগ্রহণকারী ১০টি ক্রিকেট দলের সম্মানিত ক্যাপ্টেনদের ফেয়ার প্লে এ...
30/01/2026

আমলীগোলা সিনিয়র–জুনিয়র ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–২০২৬-এ অংশগ্রহণকারী ১০টি ক্রিকেট দলের সম্মানিত ক্যাপ্টেনদের ফেয়ার প্লে এওয়ার্ড প্রদান করা হয়েছে।
টুর্নামেন্টের নিয়ম-শৃঙ্খলা যথাযথভাবে পালন, সময়মতো মাঠে উপস্থিতি, আম্পায়ারের সিদ্ধান্ত মেনে চলা এবং পুরো টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।
এই সুন্দর আয়োজনের জন্য টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ফেয়ার প্লে-ই হোক আমাদের খেলাধুলার আসল পরিচয়।।
#বিশেষ_নোট : ময়নামতি টিমের অধিনায়ক হাজী সাইফুদ্দিন ভাই অনুপস্থিত থাকার কারনে সম্মাননা গ্রহণ করেন দলের সহ-অধিনায়ক #মো_রেদোয়ান।।

30/01/2026

আজকের ফাইনালের আম্পায়ার আমাদের এলাকার গর্ব, আব্দুর রহিম ভাই। ক্রিকেটার, যুব আইকন, শিক্ষিত ও সফল ব্যাংকার—সব ক্ষেত্রেই আদর্শ। তাঁর দক্ষতা ও ন্যায়বিচার আজ সকলের দৃষ্টি কেড়েছে। আমরা গর্বিত!

#আব্দুর_রহিম #ফাইনাল #আম্পেয়ার #গর্বের_সন্তান #প্রেরণা

30/01/2026

অক্লান্ত পরিশ্রমে সকলের মন জয় করে প্রথম স্থান অধিকার করেছে আমাদের ভলেন্টিয়ার ও বল বয়। পরিচালনা কমিটি তাকে ট্র্যাক-স্যুট পরিয়ে সম্মাননা দিয়েছে। 👏💪

30/01/2026

শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে এলাকার সম্মানিত বড়-ভাইদের উপস্থিতিতে একসাথে ফাইনাল ম্যাচ উপভোগের মধ্য দিয়ে সফলভাবে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হলো।
ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও খেলাধুলার সুন্দর মিলনমেলায় এই আয়োজন আমাদের এলাকায় স্মরণীয় হয়ে থাকবে।
সবার সহযোগিতা ও উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ। ⚽🏏
খেলাধুলা হোক ঐক্য ও শান্তির বন্ধন।

30/01/2026

🇧🇩 জাতীয় সংগীতে শুরু, উত্তেজনায় ভরপুর ফাইনাল! 🇧🇩
লালবাগ কেল্লা 🆚 রোজ গার্ডেন
আমলীগোলা সিনিয়র–জুনিয়র ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–২০২৬ এর ফাইনাল ম্যাচ শুরু হওয়ার পূর্বে মাঠে উপস্থিত সকল খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকবৃন্দ সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করেন—এক গর্বের মুহূর্ত, এক আবেগের দৃশ্য।
এরপর শুরু হয় টানটান উত্তেজনাময় ফাইনাল ম্যাচ 🔥
প্রতিটি বল, প্রতিটি রান—দর্শকদের হৃদস্পন্দন বাড়িয়ে দেয়!
🏏 খেলাধুলায় শৃঙ্খলা
🇧🇩 দেশপ্রেমে ঐক্য
💪 তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ

30/01/2026

আমলীগোলা সিনিয়র–জুনিয়র ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–২০২৬
🏆 ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান
বিশেষ অতিথি জনাব হাজী আলতাফ হোসেন ভাই বলেন—
আমলীগোলা খেলার মাঠ আজাদ মুসলিম ওয়েলফেয়ার কমপ্লেক্সের ক্রয়সূত্রে প্রাপ্ত সম্পত্তি। বিষয়টি বর্তমানে হাইকোর্টে বিচারাধীন। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইনিভাবে লড়াই চলবে।
তিনি এলাকাবাসীর সহযোগিতায় মাঠটিকে পূর্ণ উদ্বার করে আরও সুন্দর, বড় ও উপযোগী করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

🙏 আয়োজকদের ধন্যবাদ জানান।

🗳️ পরিশেষে ঢাকা-৭ আসনের বিএনপির প্রার্থী জনাব হামিদুর রহমান হামিদ ভাইকে 🌾 ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

💪 খেলাধুলায় ঐক্য | তারুণ্যের শক্তিতে আগামীর বাংলাদেশ

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, লালবাগ থানা বিএনপির সাবেক সভাপতি, আমলীগোলা শাহী মসজিদ কমিটির সম্মানিত সেক্রেটারি এবং আজাদ মুসলিম ওয়েলফেয়ার কমপ্লেক্সের মহাসচিব
#জনাব_হাজী_আলতাফ_হোসেন ভাই।

30/01/2026

🏏 আমলীগোলা সিনিয়র–জুনিয়র ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–২০২৬
ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌধুরী বাজার সমাজকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব হাজী আলী হোসেন ভাই।
তিনি এই ধরনের ক্রীড়া আয়োজনকে সমর্থন ও উৎসাহ দেন, যুব সমাজকে ভ্রান্ত পথে না গিয়ে সৎ পথে চলার আহ্বান জানান।
🏆 বিজয়ী ও রানার্স-আপ দলকে অভিনন্দন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
🌱 খেলাধুলায় সুস্থ সমাজ | তরুণরাই ভবিষ্যৎ 💪

30/01/2026

🏏 আমলীগোলা সিনিয়র–জুনিয়র ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–২০২৬ 🏏
✨ ফাইনাল ম্যাচের বিশেষ অতিথি ✨
ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য
এবং ২৪ নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর
#জনাব_সফিউদ্দিন_আহম্মেদ_সেন্টু ভাই।
তিনি টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সফল আয়োজনের জন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান।
🗳️ পাশাপাশি তিনি ঢাকা-৭ আসনের বিএনপির প্রার্থী জনাব হামিদুর রহমান হামিদ ভাইকে
🌾 ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য সবাইকে অনুরোধ জানান।
💪 প্রতি বছর এই ধরনের খেলাধুলার আয়োজন অব্যাহত রাখার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান।
🌱 খেলাধুলায় শৃঙ্খলা
🇧🇩 তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ

Address

জে, এন, সাহা রোড, লালবাগ ঢাকা
Dhaka
১২১১

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amligola Sporting Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share