Theme.tarkik

Theme.tarkik Uniqueness Leaves a Lasting Impression

27/10/2024
১শতক জমিতে চাষ করুন সারাবছরের শাক-সবজি 😍তবে বিশ্বাস না হলে ট্রাই করে দেখতেই পারেন‼️এই মডেল চাষ করলে ৩-৪জনের একটা পরিবারে...
15/10/2024

১শতক জমিতে চাষ করুন সারাবছরের শাক-সবজি 😍
তবে বিশ্বাস না হলে ট্রাই করে দেখতেই পারেন‼️
এই মডেল চাষ করলে ৩-৪জনের একটা পরিবারের জন্য
সারা বছর আপনার পছন্দনীয় প্রায় সব গুলো সবজি চাষ করতে পারবেন সম্পূর্ণ বিষমুক্ত ও নিরাপদভাবে‼️
সারাবছরের সবজি গুলোকে আমরা দুই সিজনে ভাগ করি,
☘️গ্রীষ্মকালীন এবং
☘️শীত কালীন।
এই মডেল টা ২৪ ফিট বাই ২৪ ফিট।
🌿বেড গুলো হবে উত্তর দক্ষিন মুখি
🌿বেডের মাঝখানে মাঝখানে নালা গুলো হবে ১০ ইঞ্চি চওড়া‼️
🌿মোট হবে ৭ টা ‼️
সবজির বেড থাকবে ৫ টা (মাঝখানে), তবে
দুই মাথায় মাচায় হয় এমন সবজির জন্য আরো দুটি বেড হবে,
মাঝের ৫ টা বেড হবে ১৬ ফিট করে লম্বা আর ২ ফুট ৪ ইঞ্চি চওড়া,
দুই মাথায় মাচা গুলো হবে ৩ ফিট চওড়া আর ২৪ ফিট লম্বা।
কোন সবজি কোন সময়ে কোন স্থানে চাষ করবেন🙂❓
☘️গ্রীষ্মকালীন সবজি☘️
পূর্ব দিকের মাচায়,
একদিক থেকে ঝিঙ্গা, কাকরোল, পটল, বরবটি,
মাঝখানের ৫ টা বেডের (পূর্ব থেকে)
প্রথম বেডে টমেটো এবং বেগুন
দ্বিতীয় বেডে মিষ্টি আলু ও কচু
তৃতীয় বেডে কাচা মরিচ
চতুর্থ বেডে ডাটা শাক, পাট শাক
পঞ্চম বেডে ঢেড়স(ভেন্ডি)
পশ্চিম দিকের মাচায় একদিক থেকে মিষ্টি কুমড়ো, শসা।
উত্তর ও দক্ষিন মাথায় ৩ টি করে মোট ৬ টি পেপে গাছ।
☘️শীতকালীন সবজি☘️
পূর্ব দিকের মাচায় একদিকে লাউ, আরেক দিকে খীরা।
মাঝখানের বেড গুলোর(পূর্ব দিক থেকে)
প্রথম বেডে টেমেটো ও বেগুন,
দ্বিতীয় বেডে মূলা ও গাজর,
তৃতীয় বেডে কাচা মরিচ,
চতুর্থ বেডে লাল শাক ও পালং
পঞ্চম বেডে ফুলকপি ও বাধাকপি
পশ্চিম দিকের মাচায় একদিকে শীম, অন্যদিকে উস্তা করলা।
পেপে গাছ গুলোর গোড়ায় পুদিনা, ধনিয়া।
🟢অবশ্যই জমি চাষাবাদের সময় ভার্মি-কম্পোস্ট সার ব্যবহার করুন 🟢
🟢জৈব বালাইনাশক ব্যবহার করুন🟢
🔴রাসায়নিক সার/কীটনাশক ব্যবহার না করাই উত্তম🔴
বিষমুক্ত নিরাপদ শাক-সবজি খান, সুস্থ্য থাকুন🌿
#সবজি #শীতকালীন #গ্রীষ্মকালীন
সংগৃহীত

18/05/2024

দাম্পত্য জীবনের আচার-আচরণ, একে অন্যের প্রতি দায়িত্ব বোধ, শ্রদ্ধাবোধ, কার কেমন সামাজিক অবস্থান, মর্যাদা, মূল্যায়ন, এইগুলো সম্পর্কে আমাদের মাধ্যমিক বা স্কুল পর্যায়ে কোন প্রকার ধারণা দেওয়া হয় না।
মানুষকে বাচ-বিচার করার কৌশল আমাদেরকে অর্জন করতে হয় বিভিন্ন পরিস্থিতি থেকে, তদদিনে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়।
পারিবারিক অবকাঠামোয় বিয়ের আগে দাম্পত্য জীবনের জীবন পদ্ধতি সম্পর্কে জানতে চাওয়াটা এক ধরনের বেয়াদবি হিসেবে বিবেচনা করা হয়।
এই বিষয়ে একমাত্র জায়গা থাকে বন্ধু-বান্ধব, অধিকাংশ ক্ষেত্রেই পরামর্শ অকার্যকর কারন একেক জনের জীবন পদ্ধতি, অব্স্থান একেক রকম - তার উপর সত্যিকারের বন্ধু পাওয়া টাও একটা ভাগ্যের ব্যাপার।
বর্তমান সমাজের পরিস্থিতির সাপেক্ষ - যেখানে প্রতি ১ঘন্টায় একটা ডিভোর্স হচ্ছে, সেখানে "দাম্পত্য জীবন" এর উপর বিশদ বিষয় শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত জরুরী। এটা সময়ের দাবী। ডিভোর্স ঠেকাও, পরবর্তী প্রজন্মের জীবন বাঁচাও। আপনার মতামত কি?

05/03/2024

মহান আল্লাহ্-তালা যদি –
প্রত্যেক মাকে তার সন্তানের ভাগ্য লেখার ক্ষমতা দিয়ে পাঠাতেন,
তাহলে কোন সন্তানের ভাগ্যে দুঃখ থাকতো না।

Address

Mayer Achal, 5th Floor, House#35, Road-08, Block-M, Rampura Banasree
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Theme.tarkik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Theme.tarkik:

Share