21/11/2024
অভিনন্দন! ফারজানা হক। ‘ফ্রেন্ডস অব হিউম্যানিটি অ্যাওয়ার্ড-২০২৪’ এর ‘লেখক/গবেষক’ বিভাগে এবছর পুরস্কার পাচ্ছেন 'কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরষ্কারপ্রাপ্ত জনপ্রিয় লেখক এবং গবেষক ফারজানা হক।
❑
লেখক বৃত্তান্ত :
ফারজানা হক, পিতা : মো: ফজলুল হক, মাতা : সাহানা জেসমিন আখতার। ফারজানা হক এর পেশা : অধ্যাপনা। স্থায়ী ঠিকানা, গ্রাম: সরকার পাড়া, ডাকঘর: ঠাকুরগাঁও, উপজেলা: ঠাকুরগাঁও সদর, জেলা: ঠাকুরগাঁও। জন্ম তারিখ ৭ সেপ্টেম্বর ১৯৯১। শিক্ষাগত যোগ্যতা : এমএ, এমফিল। গবেষণা : ১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ জাদুঘর, খুলনা।
উল্লেখযোগ্য প্রকাশনা এবং গ্রন্থের বিবরণ :
১) জাঠিভাঙ্গা গণহত্যা খুলনা: ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর, প্রকাশকাল জুলাই ২০২১
২) আদর্শ বাজার গণহত্যা: ফাড়াবাড়ি হাট গণহত্যা খুলনা: ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর, প্রকাশকাল মার্চ ২০২৩
৩) বিন্নাগুড়ি গণহত্যা : কেউটান- রাউতনগর গণহত্যা খুলনা: ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর, প্রকাশকাল ফেব্রুয়ারি ২০২৪
৪) ময়নাপাড়া গণহত্যার অজানা ইতিহাস (প্রবন্ধ) গণহত্যা ও মুক্তিযুদ্ধ (৩), খুলনা: ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর, প্রকাশকাল ২০২১
৫) জাঠিভাঙ্গা গণহত্যা ও গণহত্যার অজানা ইতিহাস (প্রবন্ধ) ইতিহাসের খসড়া: চট্টগ্রাম, ১০ম বর্ষে পদার্পণ (বিশেষ সংখ্যা), প্রকাশকাল জুলাই-আগস্ট ২০২৩
৬) এম.ই স্কুল থেকে ঠাকুরগাঁও জিলা স্কুল (প্রবন্ধ) রাজশাহী: স্থানীয় ইতিহাস, সংখ্যা ২৭, ডিসেম্বর ২০২২-২০২৩, বাংলাদেশের শতবর্ষী হাই স্কুল সংখ্যা: পর্ব-২
৭) History of Dinajpur, কলকাতা: সোপান, সেপ্টেম্বর ২০২৩
৮) মুক্তিযুদ্ধে শত শহিদের জীবনী: ঠাকুরগাঁও জেলা ঢাকা: টাঙ্গন প্রকাশনী, ফেব্রুয়ারি ২০২৪
৯) বিন্নাগুড়ি গণহত্যার অজানা ইতিহাস (প্রবন্ধ) গণহত্যা ও মুক্তিযুদ্ধ (৮), খুলনা: ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর, প্রকাশকাল- ডিসেম্বর ২০২৩
উল্লেখযোগ্য গবেষণার বিবরণ :
ক. ১৯৭১ সালে জাঠিভাঙ্গা গণহত্যায় (ঠাকুরগাঁও জেলা) শহিদ ১২০০ জনের নাম, পরিচয় শনাক্তকরণ এবং লিপিবদ্ধকরণ।
খ. ঠাকুরগাঁও জেলার প্রায় ৪০০০ শহিদের পরিচয় শনাক্তকরণ এবং লিপিবদ্ধকরণ।
গ. মুক্তিযুদ্ধে শহিদ ৪০ জন বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা, শহিদের ছবি সংগ্রহ এবং তাদের জীবনী লিপিবদ্ধকরণ।
ঘ. ঠাকুরগাঁও জেলায় ৪৪টি অরক্ষিত গণকবরের সন্ধান খুঁজে বের করা (যেগুলো লোকচক্ষুর আড়ালে ছিল) এবং সেগুলো সম্পর্কে বিভিন্ন পত্রপত্রিকায় লেখা।
ঙ. ৪৬ টি মুক্তিযুদ্ধ ও শহিদদের স্মারক সংগ্রহ এবং ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ জাদুঘর, খুলনায় হস্তান্তর।
চ. মুক্তিযুদ্ধে বৃহত্তর দিনাজপুর জেলার (বর্তমান দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলা) গণহত্যা-গণকবরের ইতিহাস লিপিবদ্ধকরণ।
স্বীকৃতি :
১) কালি ও কলম, তরুণ কবি ও লেখক পুরষ্কার ২০২৩।
২) মহান মুক্তিযুদ্ধে গণহত্যা ও বধ্যভূমি বিষয়ক গবেষক স্মারক সম্মাননা, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, ঠাকুরগাঁও জেলা সংসদ।
৩) মহান মুক্তিযুদ্ধে গণহত্যা ও গণকবর বিষয়ক গবেষক স্মারক সম্মাননা, বঙ্গবন্ধু পরিষদ, ঠাকুরগাঁও জেলা শাখা।
৪) মুক্তিযুদ্ধে গণহত্যা ও গণকবর তৃণমূল গবেষণায় বিশেষ অবদানে সম্মাননা স্মারক, ০৩ নং আকচা ইউনিয়ন পরিষদ, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও।
জায়েদ হোসাইন লাকী
নির্বাহী পরিচালক
ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ
ফোন : ০১৭১৬-৩৪০৮৬৩
ইমেইল : [email protected]
Friends of Humanity Bangladesh
৯ম ফ্রেন্ডস অব হিউম্যানিটি আ্যওয়ার্ড-২০২৪ এর ঘোষণা।
❑
শিল্প, সাহিত্য, শিক্ষা, মানবতা এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা Friends of Humanity Bangladesh-FHBD প্রতিবছর 'ফ্রেন্ডস অব হিউম্যানিটি এ্যাওয়ার্ড' প্রদান করে থাকে। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালে সংস্থাটি ৯ম ‘ফ্রেন্ডস অব হিউম্যানিটি আ্যওয়ার্ড-২০২৪’ অনুষ্ঠানের আয়োজন করেছে এবং নিম্নোক্ত বিভাগে যোগ্য লোক এবং সংগঠন খুঁজছে।
পুরস্কারের জন্য বিবেচিত বিভাগ :
১. কবিতা ২. গল্প ৩. ছোটগল্প ৪. ছড়া ৫. উপন্যাস ৬. প্রবন্ধ ৭. অনুবাদ ৮. শিশু-কিশোরভিত্তিকরচিতকবিতা, গল্প, ছড়া ও উপন্যাস ৯. গবেষণা ১০. ভ্রমণসাহিত্য ১১. মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য ১২. বৈজ্ঞানিক কল্পকাহিনী ১৩. নাটক ১৪. গীতিকবিতা ১৫. বর্ষসেরা লেখক ১৬. বিশেষ পুরস্কার ১৭. প্রকাশক ১৮. সম্পাদক (লিটল ম্যাগ) ১৯. সংগঠক ২০. সংগঠন ২১. সমাজসেবা ২২. সামাজিক উন্নয়ন ২৩. শিক্ষা ২৪. ক্ষুদ্র উদ্যোক্তা ২৫. গণমাধ্যম ২৬. গীতিকার ২৭. কণ্ঠশিল্পী ২৮. নৃত্যশিল্পী ২৯. আবৃত্তিশিল্পী ৩০. অভিনয় শিল্পী ৩১. চিত্রশিল্পী ৩২. চিত্র নির্মাতা ৩৩, পেশাজীবী (সফল যারা) ৩৪. মানবাধিকার ৩৫. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ৩৬. নগর কৃষি (ছাদ বাগান) ৩৭. বর্ষসেরা পুরস্কার ৩৮. বিশেষ পুরস্কার ৩৯. মরণোত্তর পুরস্কার ৪০. সম্মাননা।
উক্ত বিভাগগুলোতে যারা যোগ্য তাঁরা তাদের নিজের সামাজিক কাজের বিস্তারিত প্রতিবেদন লিখে নিচে ইমেইলে আগামী ১৫ ডিসেম্বর ২০২৪ সালের মধ্যে পাঠিয়ে দিন। আপনি চাইলে অধিকতর যোগ্য লোক অথবা সংগঠনের নাম প্রস্তাব করতে পারেন। কোনা বিভাগে অংশগ্রহণ করতে ইচ্ছুক সেটা প্রতিবেদনের শিরোনামে লিখবেন। জীবনবৃত্তান্ত এবং কাজের প্রতিবেদনের সাথে আপনার এবং আপনার কার্যক্রমের ছবি দিবেন। পাশাপাশি আপনার নাম, ঠিকানা, কুরিয়ার ঠিকানা, সেলফোন নাম্বার দিবেন। লেখক ক্যাটেগরিতে যারা বই পাঠাতে ইচ্ছুক তারা নিচের কুরিয়ার ঠিকানায় ৩ কপি বই (যে কোনো সালে প্রকাশিত) আগামী ১৫ ডিসেম্বর ২০২৪ সালের মধ্যে পাঠিয়ে দিন।
আগামী ২৮ ডিসেম্বর ২০২৪ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘আধুনিক ভাষা ইনস্টিটিউট’ মিলনায়তনে (দিনব্যাপী) জমজমাট একটি পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে। পুরস্কারের জন্য যারা মনোনীত হবেন, তাদেরকে চিঠি, মেসেঞ্জার এবং ইমেইলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। কোনো প্রকার সুপারিশ বা তদবির পুরস্কারের ক্ষেত্রে অমনোনীত বলে বিবেচ্য হবে।
(বি : দ্র : পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তি, সংগঠন, গণমাধ্যমকর্মী এবং আমন্ত্রিত অতিথি ছাড়া অনুষ্ঠানটি অন্য সবার জন্য উন্মুক্ত নয়)
বই পাঠানোর ঠিকানা :
জায়েদ হোসাইন লাকী। সুন্দরবন কুরিয়ার সার্ভিস (অফিস ডেলিভারি)। নিউ এলিফ্যান্ট রোড শাখা, ঢাকা-১২০৫। ফোন: ০১৭১৬-৩৪০৮৬৩
অন্যান্য বিভাগে প্রতিবেদন ও বায়োগ্রাফি পাঠানোর ইমেইল :
[email protected]
ধন্যবাদ,
জায়েদ হোসাইন লাকী। নির্বাহী পরিচালক। ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ। হোয়াটসঅ্যাপ : +৮৮০ ১৭১৬৩৪০৮৬৩, ইমেইল : [email protected]
(বি : দ্র : সংগঠনের নির্বাহী সদস্য এবং আজীবন সদস্যদের জন্য অগ্রাধিকার থাকবে। সবার জন্য নিবন্ধন প্রযোজ্য)