31/07/2026
GEEP ঢাকা জোনের উদ্যোগে, ৩০ জুলাই ২০২৬ তারিখে নরসিংদী জেলার পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজে সফলভাবে সম্পন্ন হয়েছে একটি সচেতনতামূলক GEEP Workshop।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আগ্রহ ও উৎসাহে কর্মশালাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও শিক্ষণীয়। কর্মশালায় নেতৃত্ব বিকাশ, জেন্ডার ইক্যুইটি, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা, গুড টাচ ও ব্যাড টাচ, বাল্যবিবাহ প্রতিরোধ, আত্মরক্ষার কৌশল এবং সামাজিক সচেতনতা বিষয়ে আলোচনা করা হয়।
প্রোগ্রামটি পরিচালনা করেন GEEP ঢাকা জোনের কো-জোন লিডার হাসিনা বেগম এবং GEEP-এর স্বেচ্ছাসেবক মোঃ আজাদ হোসেন। তাঁদের আন্তরিক প্রচেষ্টা, সুন্দর উপস্থাপনা ও শিক্ষার্থীদের সঙ্গে সক্রিয় সম্পৃক্ততা কর্মশালাটিকে আরও ফলপ্রসূ করে তোলে।
বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই কলেজের সম্মানিত কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট সকলকে, যাঁদের সহযোগিতা ও আন্তরিকতায় কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। 💐
সচেতনতা, সমতা ও মানবিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে দিতে GEEP-এর এই পথচলা অব্যাহত থাকবে। আগামী প্রজন্মকে আরও আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। 🌸✨