Al - Sadaqah Welfare Trust

Al - Sadaqah Welfare Trust Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al - Sadaqah Welfare Trust, Nonprofit Organization, Progoti Soroni Road Ga-130/A, Flat 10B Middle Badda, Gulshan link road, Dhaka.

AL SADAQAH WELFARE TRUST is a no-profit non Political Charity organization to serve the society specially for underprivileged and suffering people help them to relief their sufferings, ensure minimum basic needs and make their quality of life better.

19/08/2026

স্বাবলম্বী জীবনের পথে নতুন দিগন্ত! 🧵✨

​আল সাদাকাহ ওয়েলফেয়ার ট্রাস্ট-এর "যাকাত স্বাবলম্বী প্রজেক্ট"-এর আওতায় মাগুরা জেলার ৮নং জগদল ইউনিয়নে নারীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাধীনতার লক্ষ্যে "মহিলাদের সেলাই প্রশিক্ষণ কোর্স"-এর শুভ উদ্বোধন সফলভাবে সম্পন্ন হয়েছে।

সম্মানিত অতিথি বৃন্দ:
​প্রধান অতিথি: জনাব মো: জাকির হোসেন (প্রধান উপদেষ্টা, আল সাদাকাহ ওয়েলফেয়ার ট্রাস্ট ও অতিরিক্ত সচিব [পিআরএল], কৃষি মন্ত্রণালয়)

গেস্ট অব অনার: জনাব নূর আফজাল আহমেদ (সভাপতি, আল সাদাকাহ ওয়েলফেয়ার ট্রাস্ট)

হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করে স্বাবলম্বী করে তোলাই আমাদের মূল লক্ষ্য। আসুন, মানবিক ও স্বাবলম্বী বাংলাদেশ গড়ার এই যাত্রায় আমরা সবাই একসঙ্গে এগিয়ে আসি।
​ #যাকাত_স্বাবলম্বী_প্রজেক্ট #সেলাই_প্রশিক্ষণ #আত্মকর্মসংস্থান #মাগুরা #মানবসেবা

18/08/2026

গত জানুয়ারি ২০২৬-এ ট্রাস্টের পক্ষ থেকে রজব আল সিয়াম কে মুয়াল্লিম প্রশিক্ষণ প্রদান করা হয়েছিল।

৬ আগস্ট ২০২৬ তারিখে আমাদের পঞ্চগড় জেলার সম্মানিত প্রতিনিধি তালিবউদ্দিন সরাসরি সরেজমিনে গিয়ে তাঁর বর্তমান কাজের অগ্রগতি ও ফিডব্যাক গ্রহণ করেন

আল সাদাকাহ ওয়েলফেয়ার ট্রাস্টের ‘ফিডব্যাগ যাকাত স্বাবলম্বী প্রজেক্ট’-এর প্রধান লক্ষ্যই হলো অবহেলিত ও অসচ্ছল মানুষদের পাশে দাঁড়ানো। পঞ্চগড় জেলার চরম অভাব অনটনে থাকা রজব আল সিয়াম কে আমরা গত জানুয়ারি মাসে ‘মুয়াল্লিম প্রশিক্ষণ’ প্রদান করেছিলাম। দারিদ্র্যের সাথে লড়াই করা এই ভাইদের উদ্দেশ্য ছিল—নিজের পায়ে দাঁড়ানো এবং সম্মানের সাথে জীবনযাপন করা।

​আলহামদুলিল্লাহ! সেই প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে তারা আজ পঞ্চগড়ের স্বনামধন্য মাদ্রাসায় শিক্ষক হিসেবে চাকরি পেয়েছেন।

যে হাত একসময় অভাবের কারণে সহায়তার অপেক্ষায় থাকত, সেই হাতে আজ স্থান পেয়েছে পবিত্র কোরআনের শিক্ষা ও হালাল জীবিকার সম্মান!

06/08/2026

জীবনের মোড় ঘোরাতে আল সাদাকাহ্‌ ওয়েলফেয়ার ট্রাস্টের অনন্য উদ্যোগ

​নীলফামারী জেলার তরুণ মো: মোরসালিন মাত্র ৪,০০০ টাকা বেতনে মসজিদে ইমামতি করতেন। সেই সামান্য টাকায় বৃদ্ধ পিতা-মাতার ওষুধ ও সংসারের টানাপোড়েন মেটানো ছিল অসম্ভব এক লড়াই।

​এই অসহায় পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে আল সাদাকাহ্‌ ওয়েলফেয়ার ট্রাস্ট-এর "যাকাত স্বাবলম্বী প্রজেক্ট"।

​আমাদের নীলফামারী জেলা প্রতিনিধির মাধ্যমে মোরসালিনকে আত্মনির্ভরশীল করতে 'মুয়াল্লিম প্রশিক্ষণ'-এর সার্বিক ব্যবস্থা ও প্রয়োজনীয় অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এই প্রশিক্ষণের পর তিনি একজন শিক্ষক হিসেবে সম্মানজনক উপার্জনের মাধ্যমে নিজের পরিবারকে স্বাবলম্বী করে তুলতে পারবেন, ইনশাআল্লাহ।

​আপনার দেওয়া যাকাত কেবল অনুদান নয়, এটি একটি পরিবারের অন্ধকার দূর করার আলো। আসুন, সঠিক যাকাত ও সদকার মাধ্যমে অসহায় মানুষের জীবনে স্থায়ী হাসি ফোটাতে আল সাদাকাহ্‌ ওয়েলফেয়ার ট্রাস্টের পাশে থাকি।

​আল সাদাকাহ্‌ ওয়েলফেয়ার ট্রাস্ট
(মানবতার সেবায়, সঠিক যাকাত ব্যবস্থাপনায়)

৩১.০৬.২০২৬

29/07/2026

স্বাবলম্বিতার পথে আরেকটি অনুপ্রেরণামূলক গল্প ”””আল সাদাকাহ ওয়েলফেয়ার ট্রাস্ট ”””🌿

​মো: সায়েদ আলী, পঞ্চগড় জেলার মারেয়া এলাকার একজন সংগ্রামী সংগ্রামী পুরুষ। দীর্ঘদিন ধরে তিনি চরম আর্থিক সংকট ও অভাব-অনটনের মধ্যে জীবনযাপন করছিলেন। সীমিত সামর্থ্য ও উপযুক্ত উপকরণের অভাবে জীবিকার কোনো স্থায়ী ব্যবস্থা গড়ে তোলা তাঁর পক্ষে সম্ভব হচ্ছিল না।

​মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আল সাদাকাহ ওয়েলফেয়ার ট্রাস্ট তাঁর পাশে এসে দাঁড়ায়। ট্রাস্টের 'যাকাত স্বাবলম্বী প্রজেক্ট'-এর আওতায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তাঁকে একটি ভ্যান প্রদান করা হয়, যেন তিনি একটি টেকসই আয়ের উৎস গড়ে তুলে নিজের পায়ে দাঁড়াতে পারেন

আলহামদুলিল্লাহ, এই সহায়তার মাধ্যমে তিনি নতুন আশায় পথচলা শুরু করেছেন। আমরা বিশ্বাস করি, তার পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টায় তিনি ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবেন এবং পরিবার নিয়ে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে সক্ষম হবেন, ইনশাআল্লাহ।

এই মানবিক কার্যক্রমটি সফলভাবে তদারকি ও সম্পন্ন করেছেন আমাদের পঞ্চগড় এর সম্মানিত জেলা প্রতিনিধি মাওলানা সুলতান
২৮/০৭/২০২৭

আমরা বিশ্বাস করি, সাময়িক সহায়তার চেয়ে স্থায়ী স্বাবলম্বীকরণই একটি পরিবারের চিত্র বদলে দিতে পারে। সুবিধাবঞ্চিত ও অসচ্ছল মা...
28/07/2026

আমরা বিশ্বাস করি, সাময়িক সহায়তার চেয়ে স্থায়ী স্বাবলম্বীকরণই একটি পরিবারের চিত্র বদলে দিতে পারে। সুবিধাবঞ্চিত ও অসচ্ছল মানুষদের স্বাবলম্বী করতে এবং তাদের হাতে ঘুরে দাঁড়ানোর হাতিয়ার তুলে দিতে আল সাদাকাহ ওয়েলফেয়ার ট্রাস্ট নিয়মিত কাজ করে যাচ্ছে।

​এরই ধারাবাহিকতায়, আমাদের ‘যাকাত স্বাবলম্বী প্রজেক্ট’-এর আওতায় গাইবান্ধা জেলার অসচ্ছল বোন শিউলি বেগম-কে নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্যে ক্ষুদ্র ব্যবসার প্রয়োজনীয় পুঁজি হিসেবে শাড়ি ও থ্রি-পিস কিনে দেওয়া হয়েছে।

​আজ আপনার যাকাত ও দানই হতে পারে একজন অসচ্ছল মানুষের জীবন বদলানোর এবং নতুন স্বপ্ন পূরণের শক্তি।

​📍 স্থান: গাইবান্ধা জেলা
🤝 সহযোগিতায়: মাহবুব ইসলাম (জেলা প্রতিনিধি, আল সাদাকাহ ওয়েলফেয়ার ট্রাস্ট)
২৬.০৭.২৬

আপনার একটি ছোট দানে বদলে যেতে পারে একটি পরিবারের গল্প!​তারা কারও কাছে হাত পাততে চায় না, নিজের পরিশ্রমে মাথা উঁচু করে সম্...
27/07/2026

আপনার একটি ছোট দানে বদলে যেতে পারে একটি পরিবারের গল্প!
​তারা কারও কাছে হাত পাততে চায় না, নিজের পরিশ্রমে মাথা উঁচু করে সম্মান নিয়ে বাঁচতে চায়। আপনার একটি সচেতন উদ্যোগ কিংবা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া একটি পরিবারকে চিরতরে স্বাবলম্বী করে তুলতে পারে।

​📌 আল সাদাকা ওয়েলফেয়ার ট্রাস্ট-এর একধাপ এগিয়ে যাওয়া
​ময়মনসিংহ জেলার অসচ্ছল ও পরিশ্রমী নারী আসমা খাতুন-কে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে আল সাদাকা ওয়েলফেয়ার ট্রাস্ট-এর পক্ষ থেকে গরু ক্রয়ের জন্য বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

​এই মানবিক কার্যক্রমটি সফলভাবে তদারকি ও সম্পন্ন করেছেন আমাদের ময়মনসিংহের সম্মানিত জেলা প্রতিনিধি মাওলানা সাইদুল ইসলাম।
২৫/০৭/২০২৭

25/07/2026

ক্ষুদ্র প্রচেষ্টাই গড়ে তোলে বড় স্বপ্নের পথ! আল সাদাকা ওয়েলফেয়ার ট্রাস্টের 'যাকাত স্বাবলম্বী প্রজেক্ট'-এর আওতায় স্বাবলম্বী হওয়ার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে মোছাঃ মুক্তারা বেগমের জীবনে।

​📌 পটভূমি ও অগ্রগতি:
​ডিসেম্বর ২০২৫: আল সাদাকা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে মোছাঃ মুক্তারা বেগমকে স্বাবলম্বী করার লক্ষ্যে ২টি খাসি প্রদান করা হয়।
​পবিত্র কোরবানির ঈদ (২০২৬): সুদীর্ঘ যত্ন ও লালন-পালন শেষে তিনি খাসি দুটি বিক্রি করেন।

​বর্তমান অবস্থা (জুলাই ২০২৬): খাসি বিক্রির অর্জিত অর্থ দিয়ে তিনি একটি গরুর বাছুর ক্রয় করেছেন!

​আজ ছোট একটি উদ্যোগ থেকে তিনি বড় এক সম্পদ অর্জনের পথে এগিয়ে চলেছেন। যাকাতের সঠিক ব্যবহারের মাধ্যমে যে একটি পরিবার ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারে, মুক্তারা বেগম তার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

​আপনাদের দেওয়া যাকাত ও অনুদান পৌঁছে যাচ্ছে সঠিক মানুষের হাতে, পরিবর্তন আনছে তাদের জীবনে। আসুন, আমরা সবাই মিলে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ায় এবং তাদের স্বাবলম্বী করে তুলি।

​📌 প্রতিবেদন প্রেরক:
মুজাহিদুল ইসলাম
জেলা প্রতিনিধি, দিনাজপুর
আল সাদাকা ওয়েলফেয়ার ট্রাস্ট

25/07/2026

আল সাদাকা ওয়েলফেয়ার ট্রাস্টের ‘যাকাত স্বাবলম্বী প্রজেক্ট’-এর আওতায় আমরা কেবল সাময়িক সহায়তা নয়, বরং মানুষকে স্থায়ীভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

​তারই ধারাবাহিকতায়, গত ডিসেম্বর ২০২৫-এ ট্রাস্টের পক্ষ থেকে মোছাঃ রুবাইয়া আক্তারকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়েছিল।

৬ জুলাই ২০২৬ তারিখে আমাদের পঞ্চগড় জেলার সম্মানিত প্রতিনিধি তালিবউদ্দিন সরাসরি সরেজমিনে গিয়ে তাঁর বর্তমান কাজের অগ্রগতি ও ফিডব্যাক গ্রহণ করেন। আলহামদুলিল্লাহ! অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, সেলাই মেশিনটি কাজে লাগিয়ে রুবাইয়া আক্তার এখন প্রতি মাসে গড়ে ২,০০০ টাকা আয় করছেন এবং নিজের পরিবারকে সহযোগিতার চেষ্টা করছেন।

​আপনার দেওয়া যাকাত ও অনুদান এভাবে একেকটি পরিবারের জীবনের গল্প বদলে দিচ্ছে।

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের ঘুরে দাঁড়ানোর এই পথচলায় আল সাদাকা ওয়েলফেয়ার ট্রাস্টের পাশে থাকুন।

12/07/2026

বন্যায় মানুষের দুর্ভোগ নিজের চোখে না দেখলে সত্যিই উপলব্ধি করা কঠিন।
একেকটি পরিবারের যত্নে গড়ে তোলা সংসার মুহূর্তেই তছনছ হয়ে গেছে। ঘরের জিনিসপত্র, খাদ্য, স্বাভাবিক জীবন সবকিছুই পানিতে ভেসে গেছে। তবুও জীবন থেমে থাকে না, সবাইকে আবার নতুন করে বাঁচার লড়াই শুরু করতে হয়।
Al - Sadaqah Welfare Trust

চট্রগ্রামে ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে গত ৫ দিনে ৩৩ জনের প্রাণহানি ঘটেছে।এই সংখ্যা ক্রমাগত বাড়ছে। এই কঠিন সময়ে প্রয়োজন দুর্গ...
11/07/2026

চট্রগ্রামে ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে গত ৫ দিনে ৩৩ জনের প্রাণহানি ঘটেছে।

এই সংখ্যা ক্রমাগত বাড়ছে। এই কঠিন সময়ে প্রয়োজন দুর্গত মানুষের পাশে দাঁড়ানো। আসুন, আমরা সবাই মিলে বানভাসি মানুষের পাশে দাঁড়াই।

Address

Progoti Soroni Road Ga-130/A, Flat 10B Middle Badda, Gulshan Link Road
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Al - Sadaqah Welfare Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Al - Sadaqah Welfare Trust:

Shortcuts

Share