UNFPA Bangladesh

UNFPA Bangladesh UNFPA - Because everyone counts.

‘শিশুবিবাহ নিরোধ আইন, ২০১৭’ অনুযায়ী, শিশুবিবাহের আয়োজন না করার শর্তে মুচলেকা বা অঙ্গীকারনামা স্বাক্ষরের মাধ্যমে শিশুবিবা...
14/10/2026

‘শিশুবিবাহ নিরোধ আইন, ২০১৭’ অনুযায়ী, শিশুবিবাহের আয়োজন না করার শর্তে মুচলেকা বা অঙ্গীকারনামা স্বাক্ষরের মাধ্যমে শিশুবিবাহ আয়োজনকারীকে মুক্তি দেওয়া যেতে পারে। এটি তরুণ সারভাইভারদের মারাত্মক ঝুঁকির মুখে ফেলে দেয়।

তাই উদ্ধার করেই দায় শেষ নয়। প্রতিটি সারভাইভারের নিরাপত্তা ও মানসিক সহায়তা নিশ্চিত করতে মুক্তি-পরবর্তী তদারকি বাধ্যতামূলক করুন।

দুর্যোগ যখন আঘাত হানে, তখন নারী ও মেয়েরা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়ে। এতে তাদের গোপনীয়তা ও সুরক্ষা মারাত্মকভাবে বিঘ্...
13/10/2026

দুর্যোগ যখন আঘাত হানে, তখন নারী ও মেয়েরা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়ে। এতে তাদের গোপনীয়তা ও সুরক্ষা মারাত্মকভাবে বিঘ্নিত হয়। তারা আরও বেশি জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার হয় এবং বাল্যবিয়ের মতো ক্ষতিকর প্রথার ঝুঁকি বাড়ে। অধিকাংশ ক্ষেত্রে, নারী ও মেয়েরাই সবার শেষে পূর্ব সতর্কবার্তা পায়। বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগগুলো অবকাঠামোর ক্ষতি করে এবং গর্ভবতী নারীদের জীবনরক্ষাকারী চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ সীমিত করে ফেলে।

দুর্যোগের প্রস্তুতিতে প্রতিটি নারী ও মেয়ের জন্য মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা, নিরাপদ স্থান, সহিংসতার শিকার ব্যক্তিদের সহায়তা এবং সহজে পূর্ব সতর্কবার্তা পাওয়ার সুযোগ অন্তর্ভুক্ত করা আবশ্যক।

আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবসে আমাদের প্রতিশ্রুতি: দুর্যোগের আগে, পরে এবং দুর্যোগকালীন মুহূর্তে নারী ও মেয়েদের সুরক্ষায় বাংলাদেশ সরকার ও সহযোগীদের পাশে থেকে একসাথে কাজ করে যাওয়া।

শিশুবিবাহের ঝুঁকিতে থাকা প্রতিটি শিশুকে সুরক্ষা দিতে এবং শিশুবিবাহ প্রতিরোধে সংশ্লিষ্ট কমিটিগুলোকে কার্যকর করে তুলতে হবে...
13/10/2026

শিশুবিবাহের ঝুঁকিতে থাকা প্রতিটি শিশুকে সুরক্ষা দিতে এবং শিশুবিবাহ প্রতিরোধে সংশ্লিষ্ট কমিটিগুলোকে কার্যকর করে তুলতে হবে।

সহায়তা প্রদানের লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে চাই শিশুবিবাহ নিরোধ কর্মকর্তা।

মাঠ পর্যায়ে এমন একটি সক্রিয় সুরক্ষা-ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে অভিভাবক, পরিবার, প্রতিবেশী, সমাজের সদস্য ও দায়িত্বপ্রাপ্তরা শিশুবিবাহের ঝুঁকি শনাক্ত, প্রতিবেদন ও সাড়া দেবেন এবং শিশুর নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সহায়তা চালিয়ে যাবেন।

আইন তখনই শিশুদের সুরক্ষা দেয়, যখন তা প্রয়োগ করা হয় এবং তার সুফল শিশুর কাছে পৌঁছায়।

12/10/2026

দক্ষিণ এশিয়ায় বাল্যবিয়েতে শীর্ষে রয়েছে বাংলাদেশ।

Nur Kolima was around 10 when her family fled Myanmar. In Cox’s Bazar, she returned to learning, but when she got her fi...
12/10/2026

Nur Kolima was around 10 when her family fled Myanmar. In Cox’s Bazar, she returned to learning, but when she got her first period, her family kept her at home.

Two years ago, Nur Kolima was invited to join Girl Shine. She convinced her parents to continue her learning and not get married early. Today, Nur Kolima is a mentor and teaches other girls to pursue their dreams.

Girls need the opportunity to continue learning, have supportive families and safe spaces where they can build confidence and shape their futures.

Girl Shine is part of UNFPA's Rising Together project, funded by Switzerland and implemented in partnership with Mukti Cox’s Bazar across 20 of the 34 camps in Cox’s Bazar and Bhasan Char.

Read Nur Kolima's story:
https://bit.ly/4yIIAvQ



UNFPA
UNFPA Asia and the Pacific
Swiss Development & Cooperation
Embassy of Switzerland in Bangladesh
Mukti Cox's Bazar - মুক্তি কক্‌সবাজার

শিশুকে কেন্দ্র করে "বিশেষ পরিস্থিতি"-র কোনো যুক্তি গ্রহণযোগ্য নয়। বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা অবিলম্বে বাতিল করা উচি...
12/10/2026

শিশুকে কেন্দ্র করে "বিশেষ পরিস্থিতি"-র কোনো যুক্তি গ্রহণযোগ্য নয়। বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা অবিলম্বে বাতিল করা উচিত।

বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭-এর ১৯ ধারায় "বিশেষ পরিস্থিতি"-র সংজ্ঞা অনির্ধারিত থাকায় এর অপব্যবহারের সুযোগ রয়েছে, যা শিশুদের আজীবন ক্ষতির ঝুঁকিতে ফেলে। এ কারণে ধারাটির বাতিল আবশ্যক।

কোনো পরিস্থিতিই একটি শিশুর শৈশব কেড়ে নেওয়ার বৈধতা দিতে পারে না।

12/10/2026

A game-changer for women and girls in Bangladesh🇧🇩

Proud to partner with the European Investment Bank and the Government of Bangladesh on a landmark 250m Euro agreement that will transform health systems and expand lifesaving maternal and women’s health services for 47 million women in Bangladesh.

Moving ambition to action at

ব্যাংককে অনুষ্ঠিত  -এ অংশগ্রহণ শেষে দেশে ফিরেছে ইউএনএফপিএ বাংলাদেশ টিম। জেন্ডারভিত্তিক সহিংসতা বিষয়ে গবেষণা ও অভিজ্ঞতা ব...
11/10/2026

ব্যাংককে অনুষ্ঠিত -এ অংশগ্রহণ শেষে দেশে ফিরেছে ইউএনএফপিএ বাংলাদেশ টিম।

জেন্ডারভিত্তিক সহিংসতা বিষয়ে গবেষণা ও অভিজ্ঞতা বিনিময়ের অন্যতম প্রধান বৈশ্বিক প্ল্যাটফর্ম সেক্সুয়াল ভায়োলেন্স রিসার্চ ইনিশিয়েটিভ (SVRI) । এই উদ্যোগটি বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশেষজ্ঞদের একত্রিত করে, তাদের গবেষণালব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে সহিংসতা প্রতিরোধ ও মানুষের জীবন রক্ষায় কার্যকর উদ্যোগ নিয়ে থাকে।

ইউএনএফপিএ বাংলাদেশের জন্য এই বৈশ্বিক নেটওয়ার্কে অংশগ্রহণ ছিল একটি গুরুত্বপূর্ণ সুযোগ। কেননা এখানে তারা-

- স্থানীয় গবেষণা ও অভিজ্ঞতা তুলে ধরেছে: নারীর প্রতি সহিংসতা, সামাজিক রীতিনীতি এবং যৌন শোষণ, নির্যাতন ও হয়রানি প্রতিরোধে প্রণীত টুলকিটের গুরুত্বপূর্ণ তথ্য ও ফলাফল উপস্থাপন করেছে।
- বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েছে: সহিংসতার শিকার ও বেঁচে ফেরা ব্যক্তি এবং স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা যেন নীতিনির্ধারণী আলোচনায় প্রতিফলিত হয়, সে বিষয়ে গুরুত্ব দিয়েছে।
- বৈশ্বিক অভিজ্ঞতা থেকে শিখেছে: বিশ্বজুড়ে গবেষণা ও কার্যকর উদ্যোগ থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশে আইনি সংস্কার, বেঁচে ফেরা ব্যক্তিদের প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্যসেবা এবং কমিউনিটিভিত্তিক সহিংসতা প্রতিরোধ কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করেছে।

জোরপূর্বক বিয়েতে বাধ্যকারীকে শাস্তি প্রদান করা কেবল আংশিক বিচার।  প্রাপ্তবয়স্ক হওয়ার আগে সম্পন্ন হওয়া বিয়ে বাতিলের ...
11/10/2026

জোরপূর্বক বিয়েতে বাধ্যকারীকে শাস্তি প্রদান করা কেবল আংশিক বিচার।

প্রাপ্তবয়স্ক হওয়ার আগে সম্পন্ন হওয়া বিয়ে বাতিলের সহজলভ্য আইনি প্রক্রিয়ায় সারভাইভারদের অধিকার সুরক্ষিত রাখতে আইনকে আরও শক্তিশালী করতে হবে। এতে তাদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ আরও ভালোভাবে নিশ্চিত হবে।

বিচার যেন শুধু অপরাধীকে শাস্তি দিয়েই থেমে না যায়। সারভাইভারের অধিকার ও সুস্থভাবে বাঁচার নিশ্চয়তাও দিতে হবে।

Address

88, House 1 Road 86, Gulshan 2
Dhaka
1212

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Telephone

+88029183047

Alerts

Be the first to know and let us send you an email when UNFPA Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to UNFPA Bangladesh:

Shortcuts

Share