18/11/2025
একতা মানব উন্নয়ন সোসাইটি একটি মানবিক উদ্যোগ ✨
একতা মানব উন্নয়ন সোসাইটির পক্ষ থেকে ২০০ জন এতিম ছেলে–মেয়ের জন্য আমিষ খাদ্যের ব্যবস্থা করতে ১টি গরু উপহার দিয়েছি। স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা, আজিমপুর-ঢাকা।
আমাদের সম্মানিত প্রেসিডিয়াম সদস্যের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।। সে সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি মুফতি বায়োজিদ হোসাইন, স্যার সলিমুল্লাহ এতিম খানার ৩০০ বছরের ঐতিহ্যবাহী মসজিদের খতিব। উনি জবাই থেকে নিয়ে সব ব্যবস্থা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন আমাদের সংগঠনের সভাপতি, এস এম কাঞ্চন।
আমাদের ছোট এই প্রচেষ্টা যেন তাদের মুখে একটু হাসি ফোটায়, সেই কামনা করি।
সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব—এই বিশ্বাস থেকেই আমাদের প্রতিটি পদক্ষেপ।
🙏 সবাই আমাদের এই মানবিক কাজে সহযোগিতা ও দোয়া করবেন।
একতা মানব উন্নয়ন সোসাইটি সবসময় মানবতার কল্যাণে কাজ করে যাবে। ইনশাআল্লাহ।
— একতা মানব উন্নয়ন সোসাইটি
মানবতার জন্য, মানুষের পাশে।