Cybersecurity Awareness Month - সাইবার নিরাপত্তা সচেতনতা মাস

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Cybersecurity Awareness Month - সাইবার নিরাপত্তা সচেতনতা মাস

Cybersecurity Awareness Month - সাইবার নিরাপত্তা সচেতনতা মাস October is Cybersecurity Awareness Month

সাইবার নিরাপত্তা সচেতনতা মাস (ক্যাম) অক্টোবর
-------------------------------------------------
প্রতি অক্টোবর আন্তর্জাতিকভাবে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস হিসেবে উদযাপিত হয়ে থাকে। মূলত মাসব্যাপী এই ক্যাম্পেইন হলো সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে একটি সম্মিলিত প্রয়াস। সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উদযাপনের মধ্য দিয়ে দেশের প্রত্যেক নাগরিককে এটা নিশ্চিত করা হয় যে, ইন্টারনেটে

নিরাপদ থাকতে ও অধিক নিরাপদ অনলাইনের জন্য যেসব পূঁজি থাকা আবশ্যক আমাদের তার সবই রয়েছে।

২০০৪ সাল থেকে আমেরিকা, ২০১১ থেকে নরওয়ে এবং ২০১২ থেকে ইউরোপসহ বিভিন্ন দেশ অক্টোবরকে ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস’ হিসেবে পালন করে আসছে। সাইবার দস্যুতা থেকে নাগরিকদের নিরাপদে থাকতে মাসব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয় এ মাসে।

বাংলাদেশে ২০১৬ সাল থেকে আনুষ্ঠানিকভাবে এটি বেসরকারি উদ্যোগে পালন শুরু হয়। ওই বছরের ১ অক্টোবর ঢাকার সেগুন বাগিচায় সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিসিএ ফাউন্ডেশন) আয়োজিত ‘Cybersecurity: Context of Bangladesh’ শীর্ষক সেমিনার ছিল এই আয়োজনের প্রথম অনুষ্ঠান। এর পর থেকে প্রতি অক্টোবরে ইন্টারনেটের নিরাপদ ব্যবহার নিয়ে মাসব্যাপী নানা সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করে থাকে সংগঠনটি।

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানও এখন এই কর্মসূচি বাস্তবায়ন করছে। অক্টোবরের চার সপ্তাহে আলাদা থিম নির্ধারণ করে সেই অনুযায়ী প্রচারাভিযান বা ক্যাম্পেইন হয়। ২০২১ সাল থেকে দেশব্যাপী এই কর্মসূচিকে ছড়িয়ে দিতে সংশ্লিষ্ট করপোরেট ব্যক্তিত্ব ও প্রযুক্তি পেশাজীবীদের নিয়ে গঠন হয় ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস বিষয়ক জাতীয় কমিটি – এনসিক্যাম’ – National Committee on Cybersecurity Awareness Month – NCCAM (Bangladesh).

২০২১ সালে এই ক্যাম্পেইন বাস্তবায়নে পার্টনার হিসেবে থাকছে প্রযুক্তিবিদদের আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন আইসাকা ঢাকা চ্যাপ্টার ও সিসিএ ফাউন্ডেশন।
আশা করা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে ক্যাম ক্যাম্পেইন বিশ্বের বাংলাভাষীদের মধ্যে ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করবে। পৌঁছে যাবে দেশের সব ভোক্তা, ছোট ও মাঝারি আকৃতির ব্যবসা প্রতিষ্ঠান, করপোরেশন, শিক্ষা প্রতিষ্ঠান ও তরুণ সমাজসহ তৃণমূল পর্যায়ের প্রতিটি মানুষের কাছে।

========================================
========================================

১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস’।

২০০৪ সাল থেকে আমেরিকা, ২০১১ থেকে নরওয়ে এবং ২০১২ থেকে ইউরোপসহ বিভিন্ন দেশ অক্টোবরকে ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস’ হিসেবে পালন করে আসছে। সাইবার দস্যুতা থেকে নিরাপদে থাকতে মাসব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয় এ মাসে।
বাংলাদেশে প্রথমবারের মতো এবার এটি পালনের উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস (সিসিএ) ফাউন্ডেশন।

আগামীকাল শনিবার ঢাকায় ‘সাইবার নিরাপত্তা : প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে আয়োজন করেছে সিসিএ ফাউন্ডেশন। এতে প্রধান আলোচক থাকবেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এম পান্না। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইনফরমেশন সিস্টেমস অডিট অ্যান্ড কন্ট্রোল অ্যাসোসিয়েশনের (আই-সাকা) ঢাকা চ্যাপ্টারের প্রেসিডেন্ট এ কে এম নজরুল হায়দার।

অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেবেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজের (সিসিএ) নিয়ন্ত্রক (যুগ্ম সচিব) আবুল মনসুর মোহাম্মদ শারফ উদ্দিন, সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার, সিসিএ ফাউন্ডেশনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের শিক্ষক রাশেদা রওনক খান প্রমুখ।

দিবসটি উদ্‌যাপন উপলক্ষে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ এ কে এম নজরুল হায়দার বলেন, ‘শুধু যন্ত্রপাতি দিয়ে সাইবার সুরক্ষা হবে না। আমাদের দেশের স্লোগানই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। আমরা যত বেশি ডিজিটালাইজড হব, তত বেশি ঝুঁকি। বলা যায়, এটি ভূমিকম্পের মতো। হঠাৎ একটি ভূমিকম্প হলে এবং তাতে বড় ধরনের ক্ষতি হলে আমরা যেমন কিছু করতে পারব না, সাইবার ঝুঁকির বিষয়টিও তেমন।’ তিনি বলেন, এ ধরনের হুমকি মোকাবিলায় দেশে দক্ষ জনবল তৈরি করতে হবে। আক্রমণের পর কীভাবে ঘুরে দাঁড়ানো যাবে, সেই সক্ষমতা তৈরি করতে হবে।

দৈনিক প্রথম আলো, ৩০ সেপ্টেম্বর ২০১৬, ২২:০০
https://www.prothomalo.com/education/science-tech/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%B8%E0%A6%9A%E0%A7%87%E0%A6%A4%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8

ক্যাম চ্যাম্পিয়ন: সাইবার নিরাপত্তা সচেতনতায় আপনার অংশগ্রহণ♦ অক্টোবর ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস - ক্যাম (Cybersecurit...
28/07/2025

ক্যাম চ্যাম্পিয়ন: সাইবার নিরাপত্তা সচেতনতায় আপনার অংশগ্রহণ
♦ অক্টোবর ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস - ক্যাম (Cybersecurity Awareness Month - CAM)’।

ফ্রি রেজিস্ট্রেশন:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfRRtFBRAO7ksh09nS3N5RlHDPieo2a4Aqxdz4WLdV436d4Pg/viewform

বাংলাদেশে বেসরকারি উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু হয় ২০১৬ সালে।
এছাড়া ২০০৪ সাল থেকে আমেরিকা, ২০১১ থেকে নরওয়ে এবং ২০১২ থেকে ইউরোপসহ বিভিন্ন দেশ অক্টোবরকে ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস’ হিসেবে পালন করে আসছে। সাইবার দস্যুতা থেকে নিরাপদে থাকতে মাসব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয় এ মাসে।

♦ ‘ক্যাম চ্যাম্পিয়ন’ হয়ে অংশগ্রহণের মাধ্যমে বিশ্বব্যাপী বাংলাভাষী মানুষদের মাঝে ইন্টারনেট ব্যবহারকে নিরাপদ করতে আপনি বা আপনার সংগঠন/প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অবদান রাখতে পারেন এমন একটি সাইবার স্মার্ট কমিউনিটি গড়তে যারা অন্যের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার (প্রাইভেসি) প্রতি ‘সম্মান দেখানো’, ‘তথ্যের সুরক্ষা’ ও পারষ্পরিক ‘আস্থা প্রতিষ্ঠা’ করতে শিখবে। অর্থাৎ এর মাধ্যমে আমরা সবাই মিলে দেশে সুস্থ সাইবার সংস্কৃতি প্রতিষ্ঠায় কাজ করবো।

♦ ক্যাম কর্মসূচির চ্যাম্পিয়ন কার্যক্রম এমন একটি সুযোগ যার মাধ্যমে আপনি ব্যক্তিগতভাবে অথবা আপনার সংগঠন/প্রতিষ্ঠানের মাধ্যমে জাতীয়ভাবে সুস্থ সাইবার সংস্কৃতি প্রতিষ্ঠায় অবদান রাখতে পারবেন।

♦ চ্যাম্পিয়ন কার্যক্রমে কারা অংশ নিতে পারবেন:
---------------------------------------------------------------------
⚈ ব্যক্তিগতভাবে যে কেউ এতে অংশ নিতে পারবেন
⚈ সামাজিক, পেশাজীবী, কিংবা কমিউনিটিভিত্তিক সংগঠন
⚈ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান
⚈ স্বেচ্ছাসেবী সংগঠন
⚈ গণমাধ্যম বিষয়ক প্রতিষ্ঠান/সংগঠন
⚈ সরকারি প্রতিষ্ঠান
⚈ যেকোনো বেসরকারি প্রতিষ্ঠান

♦ কী হবে এতে:
-----------------------
⚈ সাইবার নিরাপত্তা সম্পর্কিত ক্যাম্পেইনের জন্য আগাম তথ্য ও দিক নির্দেশনা পাবেন। এসবের মাধ্যমে আপনি ভালোভাবে বুঝতে পারবেন কিভাবে সাইবার নিরাপত্তা সম্পর্কে আপনার আশপাশের মানুষকে (ঘর ও কর্মস্থলে) সচেতন করবেন, কোন বার্তাগুলো তাদের মাঝে প্রচার করবেন এবং তা কিভাবে করলে ফলপ্রসু হবে। এসব বিষয়ে আমাদের পক্ষ থেকে এক্সক্লুসিভ কনটেন্ট পাবেন এবং তা পু‌রোপু‌রি বাংলায়।

⚈ এই চ্যাম্পিয়ন কার্যক্রমের মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের সঙ্গে ক্যাম ক্যাম্পেইন পরিচালনা পর্ষদের একটি আনুষ্ঠানিক সম্পর্ক তৈরি হবে।

⚈ সহযোগী প্রতিষ্ঠান হিসেবে চ্যাম্পিয়ন প্রতিষ্ঠানগুলোর নাম-পরিচয় আমাদের ওয়েবসাইটে উল্লেখ থাকবে।

আরো বিস্তারিত: facebook.com/cyberAwareMonth | www.cyberawarebd.com | ইমেইল: [email protected], [email protected] | ফোন: +88 01957 61 62 63

Address

Flat: B5, H#64 West Agargaon
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Cybersecurity Awareness Month - সাইবার নিরাপত্তা সচেতনতা মাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Cybersecurity Awareness Month - সাইবার নিরাপত্তা সচেতনতা মাস:

Share