Broadcast Journalist Center, Bangladesh

Call Directions Website Contact the organization

Broadcast Journalist Center, Bangladesh BJC works to mitigate risk by supporting the economic development of broadcast journalists

সদস্যদের সুরক্ষায় বিজেসির উদ্যোগ, স্বাস্থ্য বিমার চেক পেলেন ১৮ সম্প্রচার সাংবাদিক
14/07/2026

সদস্যদের সুরক্ষায় বিজেসির উদ্যোগ, স্বাস্থ্য বিমার চেক পেলেন ১৮ সম্প্রচার সাংবাদিক

দেশের সম্প্রচার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) তাদের সদস্যদের স্বাস্থ্য, স.....

সদস্যদের সুরক্ষায় বিজেসির উদ্যোগ: স্বাস্থ্য বীমার চেক পেলেন ১৮ সম্প্রচার সাংবাদিক
14/07/2026

সদস্যদের সুরক্ষায় বিজেসির উদ্যোগ: স্বাস্থ্য বীমার চেক পেলেন ১৮ সম্প্রচার সাংবাদিক

দেশের সম্প্রচার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) তাদের সদস্যদের স্বাস্থ্য,...

সদস্যদের সুরক্ষায় বিজেসির উদ্যোগ: স্বাস্থ্য বীমার চেক পেলেন ১৮ সম্প্রচার সাংবাদিকঢাকা, ১৪ জুলাই ২০২৬: দেশের সম্প্রচার সা...
14/07/2026

সদস্যদের সুরক্ষায় বিজেসির উদ্যোগ: স্বাস্থ্য বীমার চেক পেলেন ১৮ সম্প্রচার সাংবাদিক

ঢাকা, ১৪ জুলাই ২০২৬: দেশের সম্প্রচার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) তাদের সদস্যদের স্বাস্থ্য, সুরক্ষা ও কল্যাণে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ১৮ জন সদস্যের হাতে ‘আফজালুর রহমান স্বাস্থ্য বীমা’-র চেক তুলে দিয়েছে।
আজ মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে বিজেসি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সুবিধাভোগী সদস্যদের হাতে স্বাস্থ্য বীমার মোট ৬ লাখ ২০ হাজার ৪৬৪ টাকার চেক তুলে দেন সংগঠনের চেয়ারম্যান ফাহিম আহমেদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিজেসির সদস্য সচিব ইলিয়াস হোসেন এবং ট্রেজারার মানস ঘোষ।
বিজেসির নিয়ম অনুযায়ী, কোনো সদস্য অসুস্থ হলে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলে এই স্বাস্থ্য বীমা সুবিধার জন্য আবেদন করতে পারেন। সংগঠনের ‘কল্যাণ ও সুরক্ষা কমিটি’ যথাযথ যাচাই-বাছাই শেষে সুবিধাভোগীদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করে। বিজেসির ট্রাস্টি হারুন অর রশীদ তালুকদারের নেতৃত্বে এই কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন বিজেসির নির্বাহী শাহনাজ শারমীন। এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন নির্বাহী শামসুল হুদা, শহীদ আহমেদ এবং যুগ্ম-নির্বাহী মনিরা ফেরদৌসী ও সালাম ফারুক।
উল্লেখ্য, কোনো বীমা প্রতিষ্ঠানের সহায়তা ছাড়াই সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় ২০১৯ সাল থেকে বিজেসি এই মানবিক সেবা প্রদান করে আসছে। একজন সদস্য একবারে সর্বোচ্চ ৫০ হাজার এবং বছরে সর্বোচ্চ দেড় লাখ টাকা পর্যন্ত এই বীমা সুবিধা পেয়ে থাকেন। গত ৭ বছরে এই কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ৩৩২ জন সদস্যকে মোট ৯২ লাখ ৩১ হাজার ৮৪২ টাকা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিজেসির চেয়ারম্যান ফাহিম আহমেদ বলেন, "সদস্যরাই বিজেসির প্রাণ। তাদের যেকোনো বিপদ-আপদে পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। বর্তমান সময়ে চিকিৎসা খরচ যেভাবে বাড়ছে, তাতে এই স্বাস্থ্য বীমা সুবিধাভোগীদের বড় ধরনের মানসিক ও আর্থিক স্বস্তি দেবে বলে আমার বিশ্বাস। সদস্যদের পাশে দাঁড়াতে পেরে বিজেসি অত্যন্ত আনন্দিত এবং ভবিষ্যতেও এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।"
সংগঠনের সদস্য সচিব ইলিয়াস হোসেন তার বক্তব্যে বলেন, "বিজেসি সব সময়ই সদস্যদের পেশাগত ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে। এ পর্যন্ত সংগঠনের তিন শতাধিক সদস্যকে স্বাস্থ্য বীমার আওতায় আনা সেই প্রয়াসেরই অংশ। বিজেসি ১০ কোটি টাকার একটি বিশাল কল্যাণ তহবিল গঠনের স্বপ্ন দেখছে, যার লভ্যাংশ দিয়ে ভবিষ্যতে সদস্যদের পাশাপাশি তাদের স্ত্রী ও সন্তানদেরও এই সুবিধার আওতায় আনা সম্ভব হবে।"
বিজেসির কল্যাণ ও সুরক্ষা কমিটির আহ্বায়ক ও ট্রাস্টি হারুন অর রশীদ তালুকদার বাছাই প্রক্রিয়ার স্বচ্ছতা উল্লেখ করে বলেন, "সঠিক ও যোগ্য ব্যক্তি যেন এই সুবিধা পান, তা নিশ্চিত করতে প্রতিটি আবেদন অত্যন্ত গুরুত্বের সাথে দীর্ঘ যাচাই-বাছাই করা হয়। প্রয়োজনে আমরা সরেজমিনেও তথ্য যাচাই করি।"
অনুষ্ঠানে বীমার চেক গ্রহণ করে অনুভূতি প্রকাশ করতে গিয়ে সংগঠনের একজন সদস্য বলেন, "বর্তমান সময়ে চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খেতে হয়। বিজেসির এই বীমা সহায়তা আমার জন্য বিশেষ উপকার বয়ে এনেছে। সংগঠনের এই কল্যাণমুখী কাজ সত্যিই প্রশংসনীয়।"
আরেকজন সদস্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "সংগঠন যে সদস্যদের শুধু পেশাগত নয়, ব্যক্তিগত জীবনের সুরক্ষাকেও সমান গুরুত্ব দেয়—আজকের এই আয়োজন তারই প্রমাণ।"
উক্ত অনুষ্ঠানে বিজেসির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের সম্প্রচার সাংবাদিকতার নীতিনির্ধারকরা ২ দিনব্যাপী (২৯–৩০ মার্চ ২০২৬) একটি আবাসিক কর্মশালায় মিলিত হয়েছিলেন। “...
01/04/2026

বাংলাদেশের সম্প্রচার সাংবাদিকতার নীতিনির্ধারকরা ২ দিনব্যাপী (২৯–৩০ মার্চ ২০২৬) একটি আবাসিক কর্মশালায় মিলিত হয়েছিলেন।
“সম্প্রচার সাংবাদিকতায় নীতিনৈতিকতা চর্চা” শীর্ষক এই কর্মশালাটি গাজীপুরের সারাহ রিসোর্টে অনুষ্ঠিত হয়। বিবিসি মিডিয়া অ্যাকশনের কারিগরি সহায়তায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত এই কর্মশালায় ১৩টি টেলিভিশন চ্যানেলের ২০ জন সম্পাদকীয় নীতিনির্ধারক অংশ নেন।
অংশগ্রহণকারীরা সম্প্রচার সাংবাদিকতায় নীতিনৈতিকতা চর্চার চ্যালেঞ্জ ও প্রয়োগ কৌশল নিয়ে আলোচনা করেন।
#সম্প্রচারসাংবাদিকতা, #নীতি, #গণমাধ্যম, ,

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (BJC) এবং বিবিসি মিডিয়া অ্যাকশনের যৌথ উদ্যোগে ৭-৯ মার্চ অনুষ্ঠিত হয়ে গেল সম্প্রচারমাধ্যমে...
11/03/2026

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (BJC) এবং বিবিসি মিডিয়া অ্যাকশনের যৌথ উদ্যোগে ৭-৯ মার্চ অনুষ্ঠিত হয়ে গেল সম্প্রচারমাধ্যমের নারী সাংবাদিকদের জন্য সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।
ছুটি রিসোর্টে আয়োজিত এই কর্মশালায় দেশের বিভিন্ন টেলিভিশনের ১৮ জন প্রতিবেদক অংশ নেন।
কর্মশালায় মাঠপর্যায়ে সুরক্ষা, ফার্স্ট এইড ও গুরুতর জখম ব্যবস্থাপনা, সাইবার সুরক্ষা (Digital Hygiene) এবং সাংবাদিকদের আইনি অধিকার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
অংশগ্রহণকারীরা জানান, প্রশিক্ষণ তাঁদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে সুরক্ষিত রাখার পথ দেখিয়েছে।
সমাপনী অনুষ্ঠানে বিজেসি চেয়ারম্যান ফাহিম আহমেদ, সদস্য সচিব ইলিয়াস হোসেন ও বিবিসি মিডিয়া অ্যাকশনের কান্ট্রি ডাইরেক্টর মো. আল মামুন অংশগ্রহনকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন।

আবেদন করার শেষ দিন আজ..........................................................>>>>>>>>>>>>>>>>>>>ব্রডকাস্ট জার্নালিস্ট ...
25/02/2026

আবেদন করার শেষ দিন আজ..........................................................
>>>>>>>>>>>>>>>>>>>
ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি, বিবিসি মিডিয়া অ্যাকশনের সহযোগীতায়, নারী সম্প্রচারকর্মীদের জন্য ৩ দিনের নিরাপত্তা বিষয়ক একটি আবাসিক প্রশিক্ষণের আয়োজন করতে যাচ্ছে। ওয়ার্কশপে থাকছে, শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য, পেশাগত অধিকার এবং আইনি প্রতিকার বিষয়ে বিশেষজ্ঞদের সেশন। টেলিভিশন চ্যানেলে ন্যূনতম ৬ মাস কাজ করেছেন এমন নারী সম্প্রচার কর্মীরা এই প্রশিক্ষণের অংশ নিতে আবেদন করতে পারবেন।
তারিখ: ৭ - ৯ মার্চ, ২০২৬
স্থান: ঢাকার বাইরে (নির্বাচিতদের জানানো হবে)
আবেদনের শেষ তারিখ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
বিস্তারিত: https://resources.bjcbd.org/event-psfwj.html
আবেদনের জন্য লিঙ্ক: https://forms.gle/j9seAN9jc6eFMDMeA

মাঠপর্যায়ে রিপোর্টিং থেকে অনলাইনে সাইবার বুলিং — সবক্ষেত্রে সাংবাদিকরা নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন, ...

২৫ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন
24/02/2026

২৫ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন

মাঠপর্যায়ে রিপোর্টিং থেকে অনলাইনে সাইবার বুলিং — সবক্ষেত্রে সাংবাদিকরা নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন, ...

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি, বিবিসি মিডিয়া অ্যাকশনের সহযোগীতায়, নারী  সম্প্রচারকর্মীদের জন্য ৩ দিনের নিরাপত্তা...
19/02/2026

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি, বিবিসি মিডিয়া অ্যাকশনের সহযোগীতায়, নারী সম্প্রচারকর্মীদের জন্য ৩ দিনের নিরাপত্তা বিষয়ক একটি আবাসিক প্রশিক্ষণের আয়োজন করতে যাচ্ছে। ওয়ার্কশপে থাকছে, শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য, পেশাগত অধিকার এবং আইনি প্রতিকার বিষয়ে বিশেষজ্ঞদের সেশন। টেলিভিশন চ্যানেলে ন্যূনতম ৬ মাস কাজ করেছেন এমন নারী সম্প্রচার কর্মীরা এই প্রশিক্ষণের অংশ নিতে আবেদন করতে পারবেন।

তারিখ: ৭ - ৯ মার্চ, ২০২৬
স্থান: ঢাকার বাইরে (নির্বাচিতদের জানানো হবে)
আবেদনের শেষ তারিখ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

বিস্তারিত: https://resources.bjcbd.org/event-psfwj.html
আবেদনের জন্য লিঙ্ক: https://forms.gle/j9seAN9jc6eFMDMeA

মাঠপর্যায়ে রিপোর্টিং থেকে অনলাইনে সাইবার বুলিং — সবক্ষেত্রে সাংবাদিকরা নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন, ...

প্রিয় সহকর্মী,নির্বাচন উপলক্ষ্যে সাংবাদিকদের জন্য প্রয়োজনীয় তথ্য কণিকা প্রকাশ করেছে বিবিসি মিডিয়া অ্যাকশন - https://www....
09/02/2026

প্রিয় সহকর্মী,
নির্বাচন উপলক্ষ্যে সাংবাদিকদের জন্য প্রয়োজনীয় তথ্য কণিকা প্রকাশ করেছে বিবিসি মিডিয়া অ্যাকশন - https://www.facebook.com/share/p/1HWJXNjWsg/
‘নির্বাচন রিপোর্টিং হ্যান্ডবুক’ পাওয়া যাবে এই লিংকে – https://resources.bjcbd.org/book.php?slug=election-reporting-handbook

সাংবাদিক, প্রতিবেদক এবং মিডিয়া পেশাদারদের জন্য একটি প্ল্যাটফর্ম

রাত পোহালেই সম্প্রচার সাংবাদিকদের সব থেকে বড় মিলন মেলাবিজেসি সম্প্রচার সম্মেলন ২০২৫Broadcast Journalist Center, Banglade...
26/12/2025

রাত পোহালেই সম্প্রচার সাংবাদিকদের সব থেকে বড় মিলন মেলা
বিজেসি সম্প্রচার সম্মেলন ২০২৫

Broadcast Journalist Center, Bangladesh

Address

Planners Tower, 13/1 Sonargaon Road, (13th Floor), Bangla Motor
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Broadcast Journalist Center, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Broadcast Journalist Center, Bangladesh:

Shortcuts

Share