Bangladesh Musician's Foundation - BMF

Bangladesh Musician's Foundation - BMF The Foundation is a voluntary and non-profit organization. This foundation is a voluntary and nonprofit organization.

একঝাক নিবেদিত প্রাণ ও দেশের সংগীতাঙ্গনের উজ্জল নক্ষত্রদের উপস্থিতিতে সম্পন্ন হলো বি এম এফ এর সংস্কৃতি মন্ত্রালয় ও শিল্প...
22/08/2026

একঝাক নিবেদিত প্রাণ ও দেশের সংগীতাঙ্গনের উজ্জল নক্ষত্রদের উপস্থিতিতে সম্পন্ন হলো বি এম এফ এর সংস্কৃতি মন্ত্রালয় ও শিল্পকলা একাডেমি কর্তৃক প্রদত্ত নতুন অফিস এর উদ্বোধন । যেখানে প্রধান অতিথি ছিলেন মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম ও বিশেষ অতিথি ছিলেন জনাব শেখ রেজা উদ্দিন আহমেদ । অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব গাজী আব্দুল হাকিম । অনুষ্ঠানে বক্তারা বি এম এফ এর মাধ্যমে দেশের সংস্কৃতির মান উন্নয়ন এবং তারজন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন । প্রধান অতিথি তার বক্তব্যে সংগঠনের অনুকূলে বেশ কিছু উদ্যোগ গ্রহণ এবং সেই মর্মে বরাদ্দ ঘোষণা করেন ।অনেকগুলো চমকের মধ্যে সংগঠনের উপদেষ্টা প্রফেসর ডা: ইকবাল হোসেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলের জন্য তার নিজস্ব অর্থায়নে মেডিক্যাল চেকআপের ঘোষণা দেন ।

বিএমএফ এর সম্মানিত সকল সদস্যদের বিশেষ ভাবে আমন্ত্রণ জানাচ্ছি ।
21/08/2026

বিএমএফ এর সম্মানিত সকল সদস্যদের বিশেষ ভাবে আমন্ত্রণ জানাচ্ছি ।

আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ  মিউজিশিয়ান ফাউন্ডেশন (বিএমএফ) কেন্দ্রীয় কমিটির এক সভা অনুষ্ঠিত  হয় । সংগঠনের...
19/08/2026

আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ মিউজিশিয়ান ফাউন্ডেশন (বিএমএফ) কেন্দ্রীয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয় । সংগঠনের সভাপতি গাজী আব্দুল হাকিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাহাবুল ইসলাম বাবুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বিএমএফ এর কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য জনাব সাদেক আলী, জনাব মনোয়ার হোসেন টুটুল ফাউন্ডার মেম্বার জনাব সুমন রেজা খান, সহসভাপতি আজমির বাবু, অর্থ সম্পাদক সুশান্ত কুমার ঘোষ রতন, দফতর সম্পাদক ফিলিপস দত্ত, সমাজকল্যাণ সম্পাদক আশিষ কুমার দাস, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মেহেদী হাসান শিশির প্রচার সম্পাদক মো: রাজু এবং নির্বাহী সদস্য সুমন চন্দ্র দাস প্রমূখ।
সভায় সংগঠনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

এম এইচ সমরিতা হসপিটাল এর সাথে (বিএমএফ) প্রতিনিধি দলের সভা অনুষ্ঠিত I দেশের যন্ত্রসঙ্গীতশিল্পীদের একমাত্র  জাতীয় ও সরকারি...
18/08/2026

এম এইচ সমরিতা হসপিটাল এর সাথে (বিএমএফ) প্রতিনিধি দলের সভা অনুষ্ঠিত I

দেশের যন্ত্রসঙ্গীতশিল্পীদের একমাত্র জাতীয় ও সরকারি রেজিস্টার্ড সংগঠন
বাংলাদেশ মিউজিশিয়ানস ফাউন্ডেশন (বিএমএফ) কেন্দ্রীয় কমিটি প্রতিনিয়তই সারা দেশের সদস্যদের জন্য নানান ধরনের কল্যাণ মূলক কাজ করে যাচ্ছে । এরই ধারাবাহিকতায় আজ তেজগাঁওস্থ এম এইচ সমরিতা হসপিটাল এর সাথে বিএমএফ প্রতিনিধি দলের এক সভা অনুষ্ঠিত হয়। এ সময় সমরিতা হসপিটালের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক জনাব মো. আবু মনসুর আল মামুন খান , বিশিষ্ট গীতিকার প্রফেসর ডাক্তার মোঃ ইকবাল হোসেন এবং বিএমএফ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএফ এর কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য জনাব মোঃ সাদেক আলী , বিশিষ্ট কণ্ঠসঙ্গীতশিল্পী জনাব আলম আরা মিনু কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আজমীর বাবু, সাধারণ সম্পাদক মো. সাহাবুল ইসলাম বাবু, অর্থ সম্পাদক সুশান্ত কুমার ঘোষ রতন, সমাজ কল্যাণ সম্পাদক আশিষ কুমার দাস এবং নির্বাহী সদস্য সুমন কুমার দাস । সভায় সমরিতার কাছে স্বাস্থ্যগত সব ধরনের পরীক্ষা নিরীক্ষাসহ সকল বিষয়ে ৫০ শতাংশ ছাড় দেওয়ার জন্য অনুরোধ জানানো হয় ।পরিচালক মহোদয় বিএমএফ প্রতিনিধি দলকে পজেটিভ আশ্বাস দিয়ে তিনি বলেন খুব শীঘ্রই এ ব্যাপারে উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হবে ।
এছারাও বেশ কয়েক জায়গায় আমাদের সাথে দিপাক্ষিক আলোচনা হয়েছে এবং তারা আগ্রহ প্রকাশ করেছেন। লিখিত চুক্তি হয়ে গেলে আমরা একটা তালিকা প্রকাশ করব। যার সুবিধা পাবে বি এম এফ এর সারা বাংলাদেশের সকল সদস্য এবং তাঁদের পরিবার পরিজন। সবাইকে ধন্যবাদ।

আসসালামু আলাইকুম সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ মিউজিসিয়ান্স ফাউন্ডেশন (বিএমএফ) এর সক্রিয় কেন্দ্রীয় সদস্...
11/08/2026

আসসালামু আলাইকুম সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ মিউজিসিয়ান্স ফাউন্ডেশন (বিএমএফ) এর সক্রিয় কেন্দ্রীয় সদস্য যন্ত্র সঙ্গীতশিল্পী মোঃ রানা (বাঁশি) Arbase Rana ডেঙ্গু জ্বরে গুরুতর অসুস্থ।বর্তমানে মিরপুর ১ মাজার রোড গ্লোবাল হাসপাতালে ভর্তি আছেন। তাহার রক্তের প্লাটিলেট নেমে ১৫ হাজারে আসছিলো,,আমরা সবাই তার জন্য দোয়া করি। আল্লাহ তা'আলা যেন অতি দ্রুত সুস্থতা দান করুন দোয়ার দরখাস্ত রইলো।

শুভ জন্মদিন বাংলাদেশ মিউজিশিয়ান্স ফাউন্ডেশন (বিএমএফ) এর কেন্দ্রীয় অন্যতম সদস্য এবং সংগঠনের প্রতি যে মানুষটা শুরু থেকে ...
09/08/2026

শুভ জন্মদিন
বাংলাদেশ মিউজিশিয়ান্স ফাউন্ডেশন (বিএমএফ) এর কেন্দ্রীয় অন্যতম সদস্য এবং সংগঠনের প্রতি যে মানুষটা শুরু থেকে শ্রম দিয়ে আসছেন,, বাংলাদেশ সহ বিশ্বের কাছে বাংলাদেশ কে একজন যন্ত্রসঙ্গীতশিল্পী(অক্টোপ্যাড এবং ড্রামস্ ) বাজিয়ে সম্মানের সহিত সুনাম অর্জন করেছেন আজকে সেই গুনি মানুষটির জন্মদিন। Sajal Kumer Saha ( Mithu Chowdhury)

এর শুভ জন্মদিন উপলক্ষে
বাংলাদেশ মিউজিসিয়ান্স ফাউন্ডেশন (বিএমএফ) এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

একটি শোক বার্তা :-পৃথিবীর সবচেয়ে ভারি জিনিস হচ্ছে পিতার কাঁধে সন্তানের লাশ । বি এম এফ এর সম্মানিত উপদেষ্টা প্রফেসর ডা: ...
09/08/2026

একটি শোক বার্তা :-
পৃথিবীর সবচেয়ে ভারি জিনিস হচ্ছে পিতার কাঁধে সন্তানের লাশ । বি এম এফ এর সম্মানিত উপদেষ্টা প্রফেসর ডা: ইকবাল হোসেন ভাই এর বড় ছেলে জোবায়ের এর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত । জোবায়ের এর আত্মার শান্তি কামনা করছি ।

Address

Bishal Centre, Old 216 Outer Circular Road
Dhaka
1217

Opening Hours

Monday 15:00 - 21:00
Tuesday 15:00 - 21:00
Wednesday 15:00 - 21:00
Thursday 15:00 - 21:00
Saturday 15:00 - 21:00
Sunday 15:00 - 21:00

Telephone

+8801737089345

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Musician's Foundation - BMF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Musician's Foundation - BMF:

Shortcuts

Share