UNICEF Bangladesh

UNICEF Bangladesh ইউনিসেফ বিশ্বের ১৯০টি দেশে শিশুদের জীবন ও অধিকার রক্ষা করার জন্য কাজ করে।
আমরা কখনও হার মানি না! ✌ And we never give up.
(3234)

UNICEF works in the world’s toughest places to reach the most disadvantaged children and adolescents - and to protect the rights of every child, everywhere. Across more than 190 countries and territories, we do whatever it takes to help children survive, thrive and fulfill their potential, from early childhood through adolescence. The world’s largest provider of vaccines, we support child health and nutrition, safe water and sanitation, quality education and skill building, HIV prevention and treatment for mothers and babies, and the protection of children and adolescents from violence and exploitation. Before, during and after humanitarian emergencies, UNICEF is on the ground, bringing lifesaving help and hope to children and families. Non-political and impartial, we are never neutral when it comes to defending children’s rights and safeguarding their lives and futures.

এই ৪টি টিপসের মাধ্যমে আপনার বন্ধু / প্রিয়জনদের সহায়তা করুন 👇💙 তারা কি চিন্তা করছে তাদেরকে জিজ্ঞাসা করুন💙 কোন পূর্বকল্পিত...
16/09/2026

এই ৪টি টিপসের মাধ্যমে আপনার বন্ধু / প্রিয়জনদের সহায়তা করুন 👇
💙 তারা কি চিন্তা করছে তাদেরকে জিজ্ঞাসা করুন
💙 কোন পূর্বকল্পিত ধারণা ছাড়াই তাদের কথা শুনুন
💙 তাদেরকে সম্মান দিন
💙 তাদেরকে দেখান যে আপনি যত্নশীল এবং তাদের বুঝান যে তারা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ।

একজন বন্ধুকে ট্যাগ করুন যে সব সময় আপনার পাশে থাকে 👇

মা ও নবজাতকের মৃত্যু একটি বিশেষ সমস্য এবং এর বেশিরভাগই প্রতিরোধ করা সম্ভব একটি সঠিক প্রসব পরিকল্পনার মাধ্যমে। দেখে নিন ম...
16/09/2026

মা ও নবজাতকের মৃত্যু একটি বিশেষ সমস্য এবং এর বেশিরভাগই প্রতিরোধ করা সম্ভব একটি সঠিক প্রসব পরিকল্পনার মাধ্যমে। দেখে নিন মাতৃমৃত্যু প্রতিরোধের অন্যতম উপায়গুলো 👇
✅ কমপক্ষে ৪ বার সময়মত ও মানসম্মত গর্ভকালীন সেবা
✅ প্রাতিষ্ঠানিক প্রসব
✅ প্রশিক্ষিত সাস্থকর্মী দিয়ে নিরাপদ প্রসব ও
✅ প্রসব পরবর্তী সেবা।

আজ ইউনিসেফ, Directorate of Primary Education এবং Power and Participation Research Centre - PPRC -এর যৌথ আয়োজনে ‘স্কুল ল...
15/09/2026

আজ ইউনিসেফ, Directorate of Primary Education এবং Power and Participation Research Centre - PPRC -এর যৌথ আয়োজনে ‘স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান (SLIP)’ বা বিদ্যালয় ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক এক গবেষণার ফলাফল প্রকাশ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ। এছাড়াও ছিলেন বাংলাদেশে ইউনিসেফের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি জিলিয়ান মেলসপ, গণসাক্ষরতা অভিযানের (Campaign For Popular Education - CAMPE) নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী, পিপিআরসি-এর নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমানসহ শিক্ষা খাতের গুরুত্বপূর্ণ অংশীজনরা

স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান (SLIP) কর্মসূচির মাধ্যমে স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় মানুষ নিজেরাই ঠিক করতে পারে তাদের স্কুলের উন্নতির জন্য কোন খাতে কীভাবে টাকা খরচ করা হবে। আজকের গবেষণা পরিষ্কার করে দিয়েছে স্কুলে আমরা যে টাকা খরচ করি, তার মূল লক্ষ্য হওয়া উচিত শিশুদের একদম মৌলিক পড়ালেখার ভিত শক্ত করা। বিশেষ করে শিশুদের পড়া ও অংক শেখানো, সব ধরনের শিশুর জন্য স্কুলে আনন্দদায়ক পরিবেশ নিশ্চিত করা এবং বন্যা বা জলবায়ু দুর্যোগের হাত থেকে স্কুলগুলোকে নিরাপদ রাখার দিকে বেশি নজর দেওয়া প্রয়োজন।

জিলিয়ান মেলসপ বলেন, “শুধু কাগজে-কলমে গবেষণা থাকলে হবে না, কাজে লাগালে তবেই আসল পরিবর্তন আসবে। আমাদের শিশুদের পড়া ও অংকের ভিত মজবুত করা এখন সবচেয়ে বেশি জরুরি। তাই স্কুলে যা-ই খরচ করা হোক না কেন, তা যেন সরাসরি শিশুদের আরও ভালোভাবে শিখতে সাহায্য করে।”

শিশুদের জন্য একটি সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের সাথে কাজ করতে ইউনিসেফ প্রতিশ্রুতিবদ্ধ। সবাই মিলে কাজ করলে আমরা নিশ্চিত করতে পারব যে, শিক্ষার পেছনে খরচ করা প্রতিটি টাকা ক্লাসরুমে থাকা প্রতিটি শিশুর সত্যিকার কাজে লাগছে।

শুরু হয়েছে মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২৬-এর আবেদন পর্ব - আপনার সেরা কাজটি আজই জমা দিন! 🏆আপনি যদি প্রতিষ্ঠিত সংবাদপত্র, টি...
15/09/2026

শুরু হয়েছে মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২৬-এর আবেদন পর্ব - আপনার সেরা কাজটি আজই জমা দিন! 🏆

আপনি যদি প্রতিষ্ঠিত সংবাদপত্র, টিভি চ্যানেল বা নিউজ পোর্টালে শিশু অধিকার সংক্রান্ত লিখিত প্রতিবেদন, ফটোগ্রাফি বা ভিডিও তৈরি করে থাকেন, তাহলে আগামী ১৫ অক্টোবর ২০২৬-এর মধ্যে মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২৬-এর জন্য আবেদন করুন। 👇

🔗 https://meenamedia.unicefbd.org/

প্রতি বছরের মতো, এবারও বয়সের ভিত্তিতে রয়েছে দুটি গ্রুপ: ১৮ বছরের নিচে এবং ১৮ বছর ও তার বেশি।

🏆 বিজয়ীদের জন্য থাকছে ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার, সঙ্গে ক্রেস্ট ও সার্টিফিকেট।

আপনার গল্প, আপনার কাজ, আপনার কণ্ঠস্বরই পারে শিশুদের অধিকার নিয়ে আরও বেশি মানুষকে অনুপ্রাণিত করে পরিবর্তনের পথে এগিয়ে আসতে।

Meena Media Awards is an initiative of UNICEF Bangladesh to recognize excellence in journalism on children's rights and issues.

জন্ম নিবন্ধন একটি শিশুর অস্তিত্ব ও জাতীয়তার সরকারি দলিল।হয়রানির এড়াতে কোনও দালালের ওপর নির্ভর না করে সরকার নির্ধারিত স্...
14/09/2026

জন্ম নিবন্ধন একটি শিশুর অস্তিত্ব ও জাতীয়তার সরকারি দলিল।
হয়রানির এড়াতে কোনও দালালের ওপর নির্ভর না করে সরকার নির্ধারিত স্থানে নির্ভুলভাবে জন্ম ও মৃত্যু তথ্য নিবন্ধন করুন 👇
✅ ইউনিয়ন পরিষদ কার্যালয়,
✅ পৌরসভা,
✅ সিটি কর্পোরেশন,
✅ দূতাবাস ক্যান্টনমেন্ট বোর্ড অথবা
✅ বিদেশে বাংলাদেশ দূতাবাসসমূহে।

গ্রামের ৮০% মানুষ ভূগর্ভস্থ পানি ব্যবহার করেন, যা অনেক সময়ই নিরাপদ নয়। অনেক স্কুল ও হাসপাতালেও নেই নিরাপদ পানির ব্যবস্থা...
14/09/2026

গ্রামের ৮০% মানুষ ভূগর্ভস্থ পানি ব্যবহার করেন, যা অনেক সময়ই নিরাপদ নয়। অনেক স্কুল ও হাসপাতালেও নেই নিরাপদ পানির ব্যবস্থা কিংবা টয়লেট।

বাংলাদেশে মাথাপিছু পানিস্বাস্থ্য খাতে ব্যয় মাত্র ৮ ডলার, যেখানে বৈশ্বিক গড় ১২ ডলার।

এখনই প্রয়োজন জলবায়ু সহনশীল পানি ও স্যানিটেশন সুবিধায় বিনিয়োগ, যেন প্রতিটি শিশু সুস্থভাবে বড় হতে পারে।

সব শিশুরই সমান অধিকার আছে। আমাদের মধ্যে পার্থক্যগুলো - জাতীয়তা, সংস্কৃতি, লিঙ্গ, অক্ষমতা, জাতিগততা এবং পরিচয় - আমাদের ...
13/09/2026

সব শিশুরই সমান অধিকার আছে। আমাদের মধ্যে পার্থক্যগুলো - জাতীয়তা, সংস্কৃতি, লিঙ্গ, অক্ষমতা, জাতিগততা এবং পরিচয় - আমাদের সবাইকে অনন্য বানায়।

আসুন, অন্তর্ভুক্তি, গ্রহণযোগ্যতা এবং বৈচিত্র্যময় একটি বিশ্ব তৈরি করার চেষ্টা করি।

একজন মায়ের পাশে যখন পুরো পরিবার থাকে, তখন শিশুকে মায়ের দুধ খাওয়ানো আরও সহজ হয়ে ওঠে। ✅ মাকে সময় দিন। ✅ বিশ্রাম নিতে সাহায...
13/09/2026

একজন মায়ের পাশে যখন পুরো পরিবার থাকে, তখন শিশুকে মায়ের দুধ খাওয়ানো আরও সহজ হয়ে ওঠে।

✅ মাকে সময় দিন।

✅ বিশ্রাম নিতে সাহায্য করুন।

✅ ঘরের কাজে সহযোগিতা করুন।

পরিবারের এই ছোট ছোট সহযোগিতাই একজন মাকে নিশ্চিন্তে শিশুকে মায়ের দুধ খাওয়াতে সাহায্য করে, এবং শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে।

⚠️আপনি কি জানেন, বায়ু দূষণের কারণে প্রতি বছর প্রায় ৬ লাখ শিশু জীবন হারায়? 💔শিশুদের সুরক্ষায় বায়ু দূষণ কমানোর পাশাপাশি জল...
13/09/2026

⚠️আপনি কি জানেন, বায়ু দূষণের কারণে প্রতি বছর প্রায় ৬ লাখ শিশু জীবন হারায়? 💔

শিশুদের সুরক্ষায় বায়ু দূষণ কমানোর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায়, সরকার ও নীতি নির্ধারকদের উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। 🙏

12/09/2026

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের দুই কোটি শিশু ঝুঁকিতে রয়েছে। বন্যা, ঘূর্ণিঝড় আর তাপপ্রবাহ প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের জীবনকে ব্যাহত করেই যাচ্ছে।

এই বাস্তবতা মোকাবেলা করার জন্য আমরা কি করতে পারি❓দেখুন 👇

Address

UNICEF House, Plot # E-30, Syed Mahbub Morshed Avenue, Sher-E-Bangla Nagar
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when UNICEF Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to UNICEF Bangladesh:

Shortcuts

Share