Protipath-প্রতিপাঠ

Protipath-প্রতিপাঠ News - Views The City Journal is a news platform that operates in online. It is owned by The Horizon Media and Publication Ltd based in Dhaka, Bangladesh.

With the goal to promote good governance and best practices in Bangladesh's history, heritage and cultural diversity, it also covers general news, sports, features and entertainment. Powered by a group of experienced journalists, The City Journal emphasizes on visual storytelling to help readers decipher the most complicated issues. The platform also provides selective international news and analysis from Bloomberg, Reuters, Foreign Policy, Project Syndicate and Hindustan Times.

ফুলগাজী আমজাদহাটের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের শহীদুল্লাহ ও তার ছেলে আকাশকে কো/পা/নোর ঘটনায় অভিযুক্ত সুমনকে ফুলগাজী থানা...
27/04/2026

ফুলগাজী আমজাদহাটের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের শহীদুল্লাহ ও তার ছেলে আকাশকে কো/পা/নোর ঘটনায় অভিযুক্ত সুমনকে ফুলগাজী থানা পুলিশ আ/ট/ক করে।

পরে আজ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কলাগাছ রোপণ-কে কেন্দ্র করে পিতা-পুত্রকে গুরুতর জখমপ্রতিপাঠ ডেস্ক:ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ তালবাড়িয়া এলাকায় কলাগাছ রো...
27/04/2026

কলাগাছ রোপণ-কে কেন্দ্র
করে পিতা-পুত্রকে গুরুতর জখম

প্রতিপাঠ ডেস্ক:
ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ তালবাড়িয়া এলাকায় কলাগাছ রোপণ-কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পিতা-পুত্র গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার দক্ষিণ তালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-শহীদুল্লাহ ও তার ছেলে মোহাম্মদ আকাশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে নিজ জমির পাশে রাস্তার ধারে কলাগাছের চারা রোপণ করেন শহীদুল্লাহ ও তার ছেলে। আনুমানিক ৪টার দিকে প্রতিবেশী মানিক ও সুমন আত্মীয়-স্বজন এসেছে এসে ওই গাছগুলো কেটে ফেলে এবং গালিগালাজ করে চলে যায়। পরে এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মানিক ও সুমন ক্ষিপ্ত হয়ে শহীদুল্লাহর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় ছেলেকে রক্ষা করতে গেলে আকাশকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। হামলায় আকাশের মাথায় আঘাত লাগে এবং তার হাতের দুটি আঙুল কেটে যায় বলে জানা গেছে।

গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করা হলেও পরে ফেনী জেনারেল হাসপাতাল নেওয়া হয়।

তবে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম বা ঢাকায় স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবরে জানা যায়, শহীদুল্লাহর জ্ঞান ফিরলেও তার ছেলে আকাশ এখনো অচেতন রয়েছে।

ফুলগাজী থানা-র অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

26/04/2026

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে দু-পক্ষের সংঘর্ষে আহত ১০

#ব্রাহ্মণবাড়িয়া #সংঘর্ষ

রাজধানীতে ভিজল বৃষ্টিতে
26/04/2026

রাজধানীতে ভিজল বৃষ্টিতে

23/04/2026

চড়ক খেলা

বাঙালির লেনিন চর্চা  ১৯৩০ সালে রবীন্দ্রনাথ রাশিয়া ভ্রমণের পর মুগ্ধতার আবেশে লিখেছিলেন এখানে না এলে তাঁর এ জন্মের তীর্থ ...
22/04/2026

বাঙালির লেনিন চর্চা

১৯৩০ সালে রবীন্দ্রনাথ রাশিয়া ভ্রমণের পর মুগ্ধতার আবেশে লিখেছিলেন এখানে না এলে তাঁর এ জন্মের তীর্থ দর্শন অসম্পূর্ণ থেকে যেত। তাঁর বিস্ময়ের বিবরণ 'রাশিয়ার চিঠি'র গুচ্ছতে বিধৃত আছে। এই রাশিয়াকে জার শাসনের পুঞ্জিভূত ক্লেশ ও অন্ধকার থেকে জীবনের আলোয় যিনি এনেছিলেন, তিনি ভি আই লেনিন। সফল বিপ্লব, সফল সোভিয়েত স্থাপন, জাতীয় অর্থনীতি ও উৎপাদন ব্যবস্থার আমূল পরিবর্তন, সমাজ বৈষম্যের অবসান এবং শিক্ষায় নতুন সূর্য কিরণ একটি জীর্ণ, ভঙ্গুর, দারিদ্রে অবনত দেশকে নবজীবন দান এবং বিশ্বকে বিবেকবান সমাজের স্বপ্ন দেখান যিনি, তিনিই লেনিন।

আজ লেনিনের জন্মবার্ষিকী (২২ এপ্রিল ১৮৭০) , অতুলনীয় প্রতিভা ও বিরল ব্যক্তিত্বের এই বিশ্ব বিপ্লবীকে তাই স্মরণ করি ইতিহাসের প্রতি কৃতজ্ঞতায়।

কলকাতার ধর্মতলা এসপ্ল্যানেডে দীর্ঘদেহী লেনিনের বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা বিরল বীরত্বের একটি মুর্তি আছে, বামফ্রন্ট শাসনকালে যা প্রতিষ্ঠিত। মূর্তিটি মহান দার্শনিক, তাত্ত্বিক ও ইতিহাসের নির্মাতা লেনিনের উদ্দেশ্যে বঙ্গভূমের ও বাঙালির বিনম্র শ্রদ্ধা ও প্রণাম।

সোভিয়েতের পতনের পর এবং আমাদের দেশেও দক্ষিণপন্থার সাময়িক উত্থানে পুলকিত কিছু বঙ্গ পুঙ্গব পশ্চিম বাংলার নন্দীগ্রামে এবং কাটোয়ায় লেনিনের দুটি মূর্তির ক্ষতি করে এবং কলকাতার মূর্তিটি ধ্বংসের হুঙ্কার দিয়ে ভেবেছিল বাঙালির মনন থেকে তারা লেনিনকে নির্বাসনে পাঠাতে পারবে। এই অর্বাচীন এবং অপুংসকেরা, জানে না ইতিহাসের স্রোতস্বিনী ধারার গতি পাল্টানোর হিম্মত তাদের নেই। তারা জানে না মূর্তি ভেঙে আদর্শকে ভাঙা যায় না, ভেঙে চুরমার হয়ে যাওয়া ধ্বংসস্তূপের বুকে আবার দ্বিগুণ দীপ্তিতে জ্বলে ওঠে দৃপ্ত শপথের অঙ্গীকার।

অবিমৃষ্যকারীরা জানে না বাঙালির মননে হাতুড়ির ঘা মারেন স্বয়ং রবীন্দ্রনাথ তাঁর রাশিয়ার পত্রগুচ্ছকে ঊর্ধ্বে তুলে ধরে। তারা শোনেনি, এই মূর্তির দিকে চোখ রেখে কবি সুভাষ মুখোপাধ্যায়ের বলশালী এবং উদাত্ত উচ্চারণ:
‘‘লেনিন যেন চেঁচিয়ে চেঁচিয়ে বললেন,
শতাব্দী শেষ হয়ে আসছে—
একটু পা চালিয়ে, ভাই,
একটু পা চালিয়ে।।’’

শান্তিগোপালের লেনিন যাত্রাপালা বাঙালির স্মৃতিতে এখনও মশাল হয়ে জ্বলছে। বাগবাজারের শান্তিরাম পাল যাত্রার আসরে এসে হয়েছিলেন শান্তিগোপাল । তাঁর যাত্রাপালা দেখেছিলাম 'লেনিন।’ আবেগে অনুপ্রেরণায় ঠক ঠক করে কাঁপতে দেখেছি দর্শকদের। ছুঁচ গলে না এমন ভিড়। তাঁর কন্ঠের সংলাপ যেন ক্ষুরধার তরবারির মতো আছড়ে পড়ছে , নির্বাক দর্শকমণ্ডলী কেবল করতালিতে মুখর হয়ে উঠেছে মাঝে মাঝে। শুনেছি 'লেনিন' যাত্রা দেখে মুগ্ধ বাগ্মী জননেতা হরেক‌ষ্ণ কোণার বলেছিলেন, ‘আমাদের দু’শোটা বক্তৃতায় যা হয় না, আপনার একটা নাটকে এক দিনে তা হয়।’

শুধু যাত্রা কেন, থিয়েটারের কথা ভুললে চলবে ?
উৎপল দত্তের নাটক ‘লেনিন কোথায়', আজও আমাদের বিবেকে সাড়া জাগায়, সঙ্গে উমানাথ ভট্টাচার্যের ‘দিন বদলায়’, রমেন লাহিড়ীর ‘আমিই লেনিন’, তো আছেই। ঋত্বিক ঘটকও একসময় একটি ছোটো তথ্যচিত্র তৈরি করেন ‘আমার লেনিন’। সেটিও বাঙালির ভুলে যাওয়ার কথা নয়।
বাংলা তথা বাঙালি এভাবেই তার মননের মৃত্তিকায় লেনিনকে সঞ্জীবিত করে রেখেছে। তাঁর মূর্তি উপড়ে ফেলে তাঁর আদর্শ ও তত্ত্বের উৎপাটন তাই উন্মাদের দিবাস্বপ্ন, বাচালের বুজরুকি মাত্র। লেনিনকে বাঁচিয়ে রাখতে তাঁর মর্মর মূর্তি বা মসোলিয়মের দরকার নেই। তিনি আছেন তাঁর তৈরি ইতিহাসের মাটিতে, তাঁর অভাবনীয় কৃতিত্বের কথায়, সোভিয়েতের সাফল্যে, গল্পে, গাথায়, লোকগানে, দরিদ্র সর্বহারার হৃদয়ের আলোকিত আসনে। সময় তাঁর স্মৃতিকে আবছা করতে পারেনি, ইতিহাস তাঁকে ভুলতে পারেনি, মৃত্যু তাঁকে মুছতে পারেনি, শাবল-কোদাল-গাঁইতি কাঁধে দুর্বৃত্তদের দুঃশাসনের ধূলিকণাও তাঁর মহিমাকে মলিন করতে পারবে না।
মনে পড়বেই বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা:
‘‘লেলিন শুধু লেনিন বলে লোকে
যেন শীতের আগুন হাতে লেনিন -
যেন চোখের জল শুকাতে লেনিন,
সে ছাড়া আর ঝড়ের রাতে কে ?
সমস্ত রাত পথ দেখাতে লেনিন। ’’

মনে পড়বেই সুকান্তের দৃঢ় প্রত্যয়:
‘‘দিকে দিকে কোণে কোণে লেনিনের পদধ্বনি
আজো যায় শােনা
দলিত হাজার কণ্ঠে বিপ্লবের আজো সম্বর্ধনা।’’
মন হবেই:
‘‘বিপ্লব স্পন্দিত বুকে,
মনে হয় আমিই লেনিন।’’

লেনিনের জন্মবার্ষিকীতে আমার কথাঞ্জলি।

লেখক: সুদিন চট্টোপাধ্যায়
২২এপ্রিল ২০২৬

সাবেক মন্ত্রীকে হাইকমিশনার হিসেবে বাংলাদেশে পাঠাচ্ছে ভারতভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বর্তমানে বিজেপি নেতা দিনেশ ত্র...
19/04/2026

সাবেক মন্ত্রীকে হাইকমিশনার হিসেবে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত

ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বর্তমানে বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। ঢাকায় প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন তিনি।রাজনীতি বিশ্লেষণ

লাক্স সুপারস্টার ২০২৫’ বিজয়ী বিদুষী বর্ণিতা
04/04/2026

লাক্স সুপারস্টার ২০২৫’ বিজয়ী বিদুষী বর্ণিতা

26/03/2026

‘‘মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের কোন অবদান নেই’’- এমন মন্তব্য করায় পটুয়াখালী জেলা জমিয়াতে উলামার সভাপতি সভাপতি আব্দুল্লাহ হক কাওসারী-কে সর্বদলীয় মুক্তিযোদ্ধাদের ধিক্কার।

সর্বদলীয় মুক্তিযোদ্ধাদের স্লোগান- ‘‘নামা রাজাকারের বাচ্চাকে, নামা’’

ঈদ মিছিল ২০২৬
21/03/2026

ঈদ মিছিল ২০২৬

২১ মার্চ বিশ্ব কবিতা দিবস১৯৯৯ সালে ইউনেস্কো সাধারণ সভা ২১ মার্চ তারিখটিকে ‘বিশ্ব কবিতা দিবস’ হিসেবে ঘোষণা করে। উদ্দেশ্য,...
21/03/2026

২১ মার্চ বিশ্ব কবিতা দিবস

১৯৯৯ সালে ইউনেস্কো সাধারণ সভা ২১ মার্চ তারিখটিকে ‘বিশ্ব কবিতা দিবস’ হিসেবে ঘোষণা করে। উদ্দেশ্য, দিনটি পালনের মাধ্যমে বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা, প্রকাশনা ও শিক্ষাকে উৎসাহিত করা। ইউনেস্কোর অধিবেশনে ঘোষণাটি করার সময় বলা হয়েছিল, ‘‘এই দিবস বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কবিতা আন্দোলনগুলিকে নতুন করে স্বীকৃতি, শক্তি ও গতি দেবে।’’

ইতিপূর্বে রোমান মহাকাব্য রচয়িতা ও সম্রাট অগস্টাসের সভাকবি ভার্জিলের জন্মদিন স্মরণে ১৫ অক্টোবর বিশ্ব কবিতা দিবস পালনের প্রথা শুরু হয়েছিল। তবে এখন তা পরিবর্তিত হয়ে ২১ মার্চ হয়েছে।

Address

Dhaka
1225

Website

Alerts

Be the first to know and let us send you an email when Protipath-প্রতিপাঠ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Protipath-প্রতিপাঠ:

Share