Adommo Foundation

Directions

Adommo Foundation স্বপ্ন সুন্দর আগামীর,যেথায় বাংলা পাবে সজীবতা,নারী পাবে সম্মান,বৃদ্ধ পাবে অবলম্বন,শিশু পাবে দেশপ্রেম।
(1)

বিদেশে ভালো চাকরির স্বপ্ন দেখিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া-এর থেকে নির্মম প্রতারণা কী হতে পারে! লিংক কমেন্টে.......
19/10/2026

বিদেশে ভালো চাকরির স্বপ্ন দেখিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া-এর থেকে নির্মম প্রতারণা কী হতে পারে!
লিংক কমেন্টে.....

ধন্যবাদ( আমার দেশ পত্রিকার সাংবাদিক ) #আবু_সুফিয়ান ভাইকে সব বিষয় সুন্দর ভাবে তুলে ধরার জন্য।।।

সৌন্দর্য প্রতিযোগিতার বদলে বিজ্ঞানচর্চায় নারীরা! 🇧🇫🔬 বুর্কিনা ফাসোর ‘HAKILI Mousso’ প্রতিযোগিতা তরুণীদের বিজ্ঞান, প্রযুক...
17/10/2026

সৌন্দর্য প্রতিযোগিতার বদলে বিজ্ঞানচর্চায় নারীরা! 🇧🇫🔬 বুর্কিনা ফাসোর ‘HAKILI Mousso’ প্রতিযোগিতা তরুণীদের বিজ্ঞান, প্রযুক্তি ও শিক্ষায় এগিয়ে যাওয়ার নতুন অনুপ্রেরণা জোগাচ্ছে। 🌱✨

একদিকে খাবার অপচয়, অন্যদিকে মানুষের খালি পেট!একদিকে অনুষ্ঠানে টন টন খাবার ডাস্টবিনে ফেলা হচ্ছে, অন্যদিকে অনেক পরিবার অর্...
16/10/2026

একদিকে খাবার অপচয়, অন্যদিকে মানুষের খালি পেট!
একদিকে অনুষ্ঠানে টন টন খাবার ডাস্টবিনে ফেলা হচ্ছে, অন্যদিকে অনেক পরিবার অর্থের অভাবে প্রয়োজনীয় খাবারটুকুও কিনতে পারছে না।

প্রশ্ন হলো—আমাদের সমস্যা কি খাদ্যের অভাব, নাকি মানুষের ক্রয়ক্ষমতার অভাব?

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, দারিদ্র্য ও আয়বৈষম্য—সবকিছু মিলিয়ে অনেক মানুষের কাছে প্রতিদিনের খাবার জোগাড় করাটাই এক কঠিন সংগ্রাম।
ক্ষুধা শুধু ব্যক্তিগত দুর্ভাগ্য নয়, এটি একটি সামাজিক বাস্তবতা।

খাবারের অপচয় রোধ করি, সামর্থ্য অনুযায়ী অভাবী মানুষের পাশে দাঁড়াই এবং এমন একটি সমাজ গড়ার দাবি তুলি, যেখানে কেউ অর্থের অভাবে অভুক্ত থাকবে না।

আপনার মতে, বাংলাদেশে ক্ষুধার প্রধান কারণ কী—দারিদ্র্য, দ্রব্যমূল্য, নাকি আয়বৈষম্য?

#খাদ্যনিরাপত্তা #খাদ্যঅপচয় #দারিদ্র্য #আয়বৈষম্য #সামাজিকসচেতনতা #বাংলাদেশ

মানবিক সাহায্যের আবেদন — নানুর চিকিৎসার জন্য সহযোগিতা কামনা করছিআসসালামু আলাইকুম।আমার নানু বর্তমানে ঢাকার পপুলার মেডিকেল...
14/10/2026

মানবিক সাহায্যের আবেদন — নানুর চিকিৎসার জন্য সহযোগিতা কামনা করছি

আসসালামু আলাইকুম।

আমার নানু বর্তমানে ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের ICU-তে চিকিৎসাধীন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন। শারীরিক অবস্থার অবনতির কারণে তাঁকে ICU, লাইফ সাপোর্ট ও নিয়মিত ডায়ালাইসিস দেওয়া হচ্ছে।

এর আগে তাঁকে আনোয়ার খান মডার্ন হাসপাতাল, বারডেম হাসপাতাল ও ধানমন্ডি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার উন্নতি হয়নি। বর্তমানে প্রতি ২ দিন পরপর ৬ ঘণ্টা করে ডায়ালাইসিসসহ ব্যয়বহুল চিকিৎসা চলছে।

ইতোমধ্যে তাঁর চিকিৎসায় আমাদের পরিবারের ১৫ লাখ টাকারও বেশি খরচ হয়েছে। এখন চিকিৎসা চালিয়ে যাওয়া আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ—যাঁর যতটুকু সামর্থ্য আছে, দয়া করে সহযোগিতা করুন। আপনাদের সামান্য সহায়তাও নানুর চিকিৎসায় বড় ভূমিকা রাখবে।

আর্থিকভাবে সহযোগিতা করতে না পারলে অনুগ্রহ করে পোস্টটি শেয়ার করুন। আপনাদের একটি শেয়ারও আমাদের কাছে অনেক মূল্যবান।

আল্লাহ আমার নানুকে দ্রুত সুস্থতা দান করুন। আমিন। 🤲

সাহায্য পাঠানোর মাধ্যম:
📱 বিকাশ: 01301479626( personal)
📱 নগদ: 01537591679( personal)

🏦 ব্যাংক অ্যাকাউন্ট:

Bank name:Dutch Bangla
Account name:Md Nayeem
Account number: 2751030210107
Branch:Elephant Road

UCB Bank
FARJANA AKTER
7863249000112018
Dhaka-south
Kamrangirchar branch

যোগাযোগ:
নাম- নাহিদা
নাম্বার- 01301479626

আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা একান্ত কাম্য।

🚑 অ্যাম্বুলেন্সকে পথ দিন, বাঁচাতে সাহায্য করুন একটি প্রাণ! ❤️আপনার একটু সচেতনতা ও সহযোগিতা বাঁচাতে পারে একটি মূল্যবান জী...
12/10/2026

🚑 অ্যাম্বুলেন্সকে পথ দিন, বাঁচাতে সাহায্য করুন একটি প্রাণ! ❤️

আপনার একটু সচেতনতা ও সহযোগিতা বাঁচাতে পারে একটি মূল্যবান জীবন। ট্রাফিক আইন মেনে চলুন, অ্যাম্বুলেন্সকে দ্রুত যাওয়ার সুযোগ দিন। মানবতা ছড়িয়ে দিন, সচেতনতা গড়ে তুলুন। 🌿

#অ্যাম্বুলেন্সকে_পথ_দিন #সড়ক_নিরাপত্তা

রংপুর শাখার কার্যক্রম শুরু।মানুষের পাশে,সমাজের জন্য।
06/10/2026

রংপুর শাখার কার্যক্রম শুরু।
মানুষের পাশে,সমাজের জন্য।

Adommo Foundation এর যাত্রা যেখান থেকে শুরু সেখানে কখনোই অফিসিয়ালি যাত্রা শুরু হয় নি। কিন্তু কাজ করে গেছে অনবরত।  কমিটি ...
05/10/2026

Adommo Foundation এর যাত্রা যেখান থেকে শুরু সেখানে কখনোই অফিসিয়ালি যাত্রা শুরু হয় নি। কিন্তু কাজ করে গেছে অনবরত।

কমিটি গঠনের মাধ্যমে - রংপুর শাখার যাত্রা শুরু হচ্ছে আজ থেকে। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা।

ফুটপাত পথচারীদের অধিকার—দখলদারিত্বের জায়গা নয়। 🚶‍♂️ফুটপাত দখলমুক্ত রাখুন, যানজট ও দুর্ঘটনা কমাতে সহযোগিতা করুন। আসুন, সব...
05/10/2026

ফুটপাত পথচারীদের অধিকার—দখলদারিত্বের জায়গা নয়। 🚶‍♂️
ফুটপাত দখলমুক্ত রাখুন, যানজট ও দুর্ঘটনা কমাতে সহযোগিতা করুন। আসুন, সবাই মিলে গড়ে তুলি নিরাপদ ও সুন্দর শহর। 🌿

#ফুটপাত_দখল #সচেতনতা #সামাজিক_দায়িত্ব

02/10/2026
ডেঙ্গু বাড়ছে—সচেতন হোন এখনই....২৭ সেপ্টেম্বরের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ২,১৫৮ জন ডেঙ্গু...
28/09/2026

ডেঙ্গু বাড়ছে—সচেতন হোন এখনই....

২৭ সেপ্টেম্বরের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ২,১৫৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৬ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩,৬৯৪ জন, মৃত্যু হয়েছে ২২৫ জনের।

ডেঙ্গু প্রতিরোধে—

• বাড়ির আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করুন।
• ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ছাদ ও ড্রেনে পানি জমতে দেবেন না।
• প্রয়োজন অনুযায়ী মশারি ও মশা প্রতিরোধী ব্যবস্থা ব্যবহার করুন।
• জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
• নিজের বাড়ির মশার প্রজননস্থল ধ্বংস করাও নাগরিক দায়িত্ব।

ডেঙ্গু শুধু মশার সমস্যা নয়—এটা আমাদের পরিচ্ছন্নতা ও সচেতনতারও পরীক্ষা।

#ডেঙ্গু #ডেঙ্গুসচেতনতা #ডেঙ্গুপ্রতিরোধ #মশানিয়ন্ত্রণ #এডিসমশা #মশাবাহিতরোগ #স্বাস্থ্যসচেতনতা #জনসচেতনতা

Address

TSC, Dhaka University
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adommo Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share